Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Supreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?

বাবা নাকি মা, কে বেশি ভাল? সন্তান মানুষ করার ক্ষেত্রে ‘প্রতিযোগিতা’য় বিশ্বাসী নন অভিষেক

পডকাস্টে পেরেন্টিং নিয়ে খোলামেলা অভিষেক বচ্চন। ঐশ্বর্য রাইয়ের সঙ্গে মেয়ে আরাধ্যাকে বড় করার ক্ষেত্রে প্রতিযোগিতায় নয়, উদাহরণে বিশ্বাস করেন তিনি।

বাবা নাকি মা, কে বেশি ভাল? সন্তান মানুষ করার ক্ষেত্রে ‘প্রতিযোগিতা’য় বিশ্বাসী নন অভিষেক

অভিষেক বচ্চন, ঐশ্বর্যা রাই, আরাধ্যা বচ্চন

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 5 April 2026 16:09

দ্য ওয়াল ব্যুরো: পরিবারে সন্তানের শিক্ষার ক্ষেত্রে মা-বাবার আলাদা করে কোনও নির্দিষ্ট দায়িত্ব থাকা উচিত নয়, এমনটাই মনে করেন অভিষেক বচ্চন (Abhishek Bachchan)। সম্প্রতি এক পডকাস্টে নিজের ব্যক্তিগত জীবন ও পেরেন্টিং নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, সন্তানকে কীভাবে বড় করে তোলা হচ্ছে, তার সবচেয়ে বড় চাবিকাঠি হল নিজের আচরণ। তাঁর মতে, সন্তানকে শুধু উপদেশ দিয়ে শেখানো নয়, বরং নিজেরা উদাহরণ হয়ে ওঠাই সবচেয়ে জরুরি।

অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাইয়ের বিবাহিত জীবন ১৮ বছরের। তাঁদের মেয়ে আরাধ্যাও এখন টিনএজ়ার। পেরেন্টিংয়ের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে অভিষেক বলেন, অনেক সময় বাবারা ভালো শিক্ষক হতে পারেন না, কারণ আবেগ সিদ্ধান্তকে প্রভাবিত করে ফেলে। তাই তিনি ও ঐশ্বর্যা দু’জনেই চেষ্টা করেন, মেয়ের সামনে ভালো মানুষ হিসেবে নিজেদের তুলে ধরতে। তাঁদের বিশ্বাস, কোনটা ঠিক আর কোনটা ভুল তা শুধু বলে শেখানো নয়, বরং আচরণের মাধ্যমে দেখানোই নতুন প্রজন্মকে সঠিক পথে নিয়ে যেতে পারে। কারণ বর্তমান প্রজন্মের পৃথিবী আগের প্রজন্মের থেকে অনেকটাই আলাদা।

অভিনেতা আরও জানান, তাঁদের বাড়িতে কখনও মা-বাবার দায়িত্ব আলাদা করে ভাগ করা হয়নি। যেমন— বাবা আত্মরক্ষা শেখাবেন আর মা সহানুভূতি শেখাবেন, এমন কোনও ধারণায় তাঁরা বিশ্বাস করেন না। বরং দু’জনেই একসঙ্গে মেয়েকে শেখানোর চেষ্টা করেন। তাঁদের কাছে সন্তানকে বড় করে তোলা কোনও প্রতিযোগিতা নয়— কে বেশি ভালো মা বা বাবা, সেই ভাবনাও নেই। অভিষেকের মতে, ঐশ্বর্যের সঙ্গে তাঁর সম্পর্কের বন্ধুত্ব ও পারস্পরিক সম্মানই এই পেরেন্টিংয়ের ভিত্তি তৈরি করেছে।

আলাপচারিতার মাঝেই মেয়ে আরাধ্যাকে নিয়ে একটি মজার ঘটনাও শোনান অভিষেক। একদিন টিভি দেখার সময় তিনি মেয়েকে এক গ্লাস জল এনে দিতে বলেন। আরাধ্যা প্রথমে প্রশ্ন করলেও পরে জল এনে দেয়। কিছুক্ষণ পর সে একইভাবে বাবাকে জল এনে দিতে বলে। তখন অভিষেক তাকে নিজেই জল নিয়ে নিতে বলেন। আরাধ্যা তখন পাল্টা প্রশ্ন করে— সে যদি বাবার জন্য জল আনতে পারে, তবে বাবা কেন তার জন্য আনতে পারবেন না? এই যুক্তির সামনে অভিষেকের কোনও উত্তর ছিল না। সেই মুহূর্তেই তিনি বুঝতে পারেন, মেয়ের কথার মধ্যে যথেষ্ট যুক্তি রয়েছে। আর সেই ঘটনার পর থেকে মেয়ের সঙ্গে তর্ক না করার সিদ্ধান্ত নেন তিনি।


```