Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কেমন আছেন সেলিম খান? চুপ সলমন, অবশেষে সত্যি সামনে আনলেন আমির

খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন হয়ে পড়েন অনুরাগীরা। হাসপাতালে তাঁকে দেখতে যান একাধিক তারকা, তাঁদের মধ্যে ছিলেন সঞ্জয় দত্ত (Sanjay Dutt), আমির খান (Aamir Khan), শাহরুখ খানও (Shah Rukh Khan)। তবে সকলেই এই বিষয় মুখে কুলুপ এঁটে ছিলেন। 

কেমন আছেন সেলিম খান? চুপ সলমন, অবশেষে সত্যি সামনে আনলেন আমির

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 26 February 2026 11:06

দ্য ওয়াল ব্যুরো: প্রবীণ চিত্রনাট্যকার সেলিম খান (Salim Khan)-এর শারীরিক অবস্থা ঘিরে উদ্বেগ তৈরি হয়েছিল গত ১৭ ফেব্রুয়ারি থেকেই। যখন খবর মেলে তাঁকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে (Lilavati Hospital)-এ ভর্তি করা হয়েছে, তার পর থেকেই বাড়তে থাকে উদ্বেগ। বর্তমানে তিনি আইসিইউ-তে চিকিৎসাধীন।

কী জানান আমির খান?

খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন হয়ে পড়েন অনুরাগীরা। হাসপাতালে তাঁকে দেখতে যান একাধিক তারকা, তাঁদের মধ্যে ছিলেন সঞ্জয় দত্ত (Sanjay Dutt), আমির খান (Aamir Khan), শাহরুখ খানও (Shah Rukh Khan)। তবে সকলেই এই বিষয় মুখে কুলুপ এঁটে ছিলেন। ফলে কেমন আছেন সেলিম খান, তার কোনও সঠিক উত্তর মিলছিল না। বিশেষ করে খান পরিবারের নির্দেশে মেডিক্যাল বুলেটিন থেকে বিরত থেকেছে হাসপাতালও। তবে, সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমির খান সেলিম খানের স্বাস্থ্যের খবর দিলেন। তিনি জানান, হাসপাতালে গিয়েও ব্যক্তিগতভাবে সেলিম সাহাবের সঙ্গে দেখা করতে পারেননি, কারণ তিনি আইসিইউ-তে রয়েছেন। তবে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটিয়েছেন।

আমির আরও জানান, পরিবারকে নিয়মিত জানানো হচ্ছে, যে সলিম খানের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। প্রতিদিনই আগের তুলনায় কিছুটা করে সুস্থ হয়ে উঠছেন তিনি। সকলেই আশাবাদী, খুব শিগগিরই সেলিম বাড়ি ফিরতে পারবেন।

হাসপাতালসূত্রে শেষ কী জানা গিয়েছিল? 

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, পরিবার চিকিৎসকের পরামর্শে তাঁকে জরুরি বিভাগে আনা হয় এবং সকাল সাড়ে আটটা নাগাদ ভর্তি করা হয় হাসপাতালে। তাঁর চিকিৎসার দায়িত্বে রয়েছেন পালমোনোলজিস্ট ডা. জলিল ডি পারকর। গত সপ্তাহে তিনি জানান, সেলিম খানের মস্তিষ্কে সামান্য রক্তক্ষরণ হয়েছিল। একটি ছোট অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি স্থিতিশীল থাকলেও ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন। বয়সজনিত কারণে সুস্থ হতে কিছুটা বেশি সময় লাগতে পারে বলেও জানিয়েছিলেন চিকিৎসক।

এদিকে সলিম খানের পুত্র সলমন খান (Salman Khan) ও তাঁর পরিবার এ বিষয়ে প্রকাশ্যে খুব বেশি মন্তব্য করেননি। 


```