Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এত রাগ কীসের! বাড়িতে শাহরুখের নামে কুকুর পুষেছেন আমির

বলিউডের তিন খানের বন্ধুত্ব নিয়ে কানাঘুষো নতুন কিছু নয়। কে কখন কাকে নিয়ে বেফাঁস মন্তব্য করলেন, কে কার বাড়িতে রাত ৪টা পর্যন্ত গল্প করলেন, কোন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কে কার নামে ঠাট্টা করলেন—এই সব নিয়েই বছর বছর বিতর্ক তুঙ্গে।

এত রাগ কীসের! বাড়িতে শাহরুখের নামে কুকুর পুষেছেন আমির

আমির খান ও শাহরুখ খান

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 3 July 2025 20:28

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের তিন খানের বন্ধুত্ব নিয়ে কানাঘুষো নতুন কিছু নয়। কে কখন কাকে নিয়ে বেফাঁস মন্তব্য করলেন, কে কার বাড়িতে রাত ৪টা পর্যন্ত গল্প করলেন, কোন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কে কার নামে ঠাট্টা করলেন—এই সব নিয়েই বছর বছর বিতর্ক তুঙ্গে। আর সেই বিতর্কেই যেন ফের একটু আগুন দিলেন মিস্টার পারফেকশনিস্ট।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খান বললেন এমন কিছু কথা, যা শুনে অনেকেই হতবাক। নিজের মুখেই স্বীকার করলেন, একসময় তাঁর পোষ্য কুকুরের নাম রেখেছিলেন ‘শাহরুখ’! শুধু তাই নয়, তখন তাঁরা একে অপরকে ডাকতেন ‘ছ্যাঁচড়া’ বলে। “শাহরুখ আমাকে নিয়ে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বারবার ঠাট্টা করত,” বলেন আমির।


আমির আরও বলেন, “আমি তখন এসব অনুষ্ঠান এড়িয়ে চলতাম, আর সেই সুযোগেই ও আমার অনুপস্থিতিতে অনেক মজাও করত। আমিও কম যেতাম না—একটু অভিমান থেকে কুকুরের নামও দিয়ে ফেলেছিলাম শাহরুখ।”

তবে গল্পটা এখানেই শেষ নয়। আজ সেই আমির-শাহরুখ সম্পর্ক পুরোপুরি বদলে গেছে। ‘লাল সিং চাড্ডা’র পর যখন আমির খান হতাশ, তখন মধ্যরাতে তাঁর পাশে ছিলেন শাহরুখ ও সলমন। কিছুদিন আগেই ‘সিতারে জমিন পর’–এর প্রিমিয়ারে এসে আমিরের ভূয়সী প্রশংসা করেন শাহরুখ খান।

বছরের পর বছর পরে এই দুই খান বুঝেছেন—প্রতিযোগিতা তো থাকবেই, কিন্তু তাতে সম্পর্ক নষ্ট হয় না। “তখন আমরা দু’জনেই বাচ্চাদের মতো ছিলাম। কিন্তু আজ আমাদের মধ্যে আর কোনও অভিমান নেই। কমপক্ষে আমার দিক থেকে তো একেবারেই না।” বলেন আমির খান।


```