Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

'ইরফানই চেয়েছিল, আমি তো ভাবিওনি', ‘মেট্রো ইন দিনো’ মুক্তির আগেই স্মৃতিতে ভাসলেন অনুরাগ

বছরটা ২০০৭। অনুরাগ বসু পরিচালিত ‘লাইফ ইন আ মেট্রো’ একরাশ ভাঙাগড়া, একাকীত্ব, প্রেম আর বাস্তবতাকে একসঙ্গে পর্দায় এনে ফেলেছিল। 

'ইরফানই চেয়েছিল, আমি তো ভাবিওনি', ‘মেট্রো ইন দিনো’ মুক্তির আগেই স্মৃতিতে ভাসলেন অনুরাগ

‘মেট্রো ইন দিনো’

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 3 July 2025 20:22

দ্য ওয়াল ব্যুরো: বছরটা ২০০৭। অনুরাগ বসু পরিচালিত ‘লাইফ ইন আ মেট্রো’ একরাশ ভাঙাগড়া, একাকীত্ব, প্রেম আর বাস্তবতাকে একসঙ্গে পর্দায় এনে ফেলেছিল। শহুরে জীবনের ভিড়ের মাঝেও কীভাবে সম্পর্ক টিকে থাকে কিংবা ভেঙে পড়ে—তা ছুঁয়ে গিয়েছিল অগণিত দর্শকের হৃদয়। আর ঠিক ২০ বছর পর, সেই ছবির সিক্যুয়েল নিয়ে আবার ফিরছেন অনুরাগ—‘মেট্রো ইন দিনো’।

কিন্তু জানেন কি, এই সিনেমার ভাবনাটাই আসলে জন্ম নিয়েছিল একজনের মুখে বলা এক অদ্ভুত, হালকা কথায়? তিনি আর কেউ নন—ইরফান খান।

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক অনুরাগ বসু জানালেন, ‘জাগ্গা জাসুস’ ছবির কাজ শেষে একদিন বসেছিলেন ইরফানের সঙ্গে। গল্প হচ্ছিল। হঠাৎই ইরফান বলে ওঠেন, “চলো মেট্রো ২ বানাই!” অনুরাগ বলেন, “আমি তো অবাক! তখনও এটা ভাবতেই পারিনি। কিন্তু ওর সেই কথাটাই মাথায় গেঁথে যায়। ইরফান চলে গেলেও, কথাটা থেকে গিয়েছিল মনে।”

এরপরেই বহু বছর কেটে যায়। এই সিনেমার পরিকল্পনা ছিল না, ইচ্ছে ছিল না, সাহসও ছিল না। “ভেবেছিলাম যদি কেউ পছন্দই না করে, তবে এত বছরের স্মৃতিতে ধাক্কা লাগবে,” বলেন অনুরাগ। কিন্তু অবশেষে ‘লুডো’র পর আবার কলম ধরেন তিনি, তৈরি করেন ‘মেট্রো ইন দিনো’, যা হবে তাঁর মতে একরকম ‘শেষ সিক্যুয়েল’।

এই নতুন ছবিতে আছেন এক ঝাঁক তারকা—আদিত্য রায় কাপুর, সারা আলি খান, ফাতিমা সানা শেখ, আলি ফজল, অনুপম খের, পঙ্কজ ত্রিপাঠি, কঙ্কনা সেন শর্মা এবং নীনা গুপ্তা। ছবিটি প্রযোজনা করেছেন ভূষণ কুমার, কৃষাণ কুমার, অনুরাগ বসু এবং তানি বসু।


```