Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

আমিরের নাকি অবৈধ সন্তান আছে, পরকীয়া করেছেন বহুবার! বিস্ফোরক অভিযোগ ভাই ফয়জলের

বলিউডে আমির খানের ভাই ফয়জল খানকে কেন্দ্র করে ফের শুরু হল বিতর্ক। দীর্ঘদিন ধরেই দুই ভাইয়ের সম্পর্কের দূরত্ব প্রকাশ্যে এসেছে। 

আমিরের নাকি অবৈধ সন্তান আছে, পরকীয়া করেছেন বহুবার! বিস্ফোরক অভিযোগ ভাই ফয়জলের

আমির খান ও ফয়জল খান

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 19 August 2025 16:44

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে আমির খানের ভাই ফয়জল খানকে কেন্দ্র করে ফের শুরু হল বিতর্ক। দীর্ঘদিন ধরেই দুই ভাইয়ের সম্পর্কের দূরত্ব প্রকাশ্যে এসেছে। মাঝেমধ্যেই সংবাদমাধ্যমে দাদার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ‘মেলা’-খ্যাত প্রাক্তন অভিনেতা। তবে ইন্ডাস্ট্রি হোক বা সাধারণ মানুষ—সবাই তাঁকে চেনে কেবল আমিরের ভাই হিসেবেই। নিজস্ব পরিচিতি তৈরি করতে ব্যর্থ হওয়ার দায়ও বারবার চাপিয়েছেন দাদার ঘাড়ে।

সম্প্রতি এক সাংবাদিক বৈঠক ডেকে পরিবারের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করেছেন ফয়জল। সেই সম্মেলনেই বিস্ফোরক অভিযোগ আনেন তিনি। দাবি করেন, প্রথম স্ত্রী রিনার সঙ্গে সংসার করার সময়ই আমির জড়িয়ে পড়েছিলেন এক পরকীয়া সম্পর্কে। এমনকি সেই সম্পর্কে নাকি জন্ম নিয়েছিল এক কন্যা সন্তানও। আরও জানান, কিরণ রাওয়ের সঙ্গে আমির লিভ-ইন করার সময় খান পরিবার তাঁকে বিয়ে করতে চাপ দিয়েছিল। কিন্তু তিনি রাজি হননি। ফয়জলের কথায়, পরিবারের সেই চাপেই তিনি ক্ষোভে চিঠি লিখে অভিযোগ তুলেছিলেন।

অভিযোগের তালিকা এখানেই শেষ নয়। ফয়জলের দাবি, রিনাকে তালাক দেওয়ার পর আমিরের সম্পর্ক হয়েছিল ব্রিটিশ সাংবাদিক জেসিকা হাইনসের সঙ্গে। তাঁদের এক অবৈধ সন্তানও রয়েছে বলে বিস্ফোরণ ঘটান তিনি। প্রসঙ্গত, নব্বইয়ের দশকে বি-টাউনে জেসিকা-আমিরের সম্পর্ক নিয়ে অনেক গুঞ্জন শোনা গেলেও, প্রকাশ্যে মুখ খোলেননি কেউই। প্রায় আড়াই দশক পর সেই পুরনো অধ্যায়কেই সামনে টেনে আনলেন ফয়জল।

এখানেই থামেননি তিনি। জানালেন, তাঁদের পরিবারে কেউই দাম্পত্য জীবনে সুখী হয়নি। তাই তাঁর বিস্ময়—সেই পরিবারই কেন বারবার তাঁকে বিয়ের জন্য চাপ দিয়েছিল! বৈঠকে আইনজীবীকে পাশে বসিয়েই ফয়জল ঘোষণা করেন, ‘‘ভারাক্রান্ত হৃদয় নিয়ে জানাচ্ছি, আমি আমার পরিবারের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছি। এই পদক্ষেপ কঠিন হলেও আমার ব্যক্তিগত বিকাশ এবং স্বাধীনতার জন্য প্রয়োজনীয়।’’

এদিন তিনি আরও পুনরায় অভিযোগ করেন, তাঁকে মানসিক ভারসাম্যহীন এবং ‘স্কিজোফ্রেনিয়া’র রোগী আখ্যা দিয়ে আমির একসময় ঘরবন্দি করে রেখেছিলেন। সেই অভিযোগও তিনি সংবাদমাধ্যমে তুলে ধরেন।
তবে ফয়জলের এই সমস্ত দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে আমিরের পরিবার। ১৬ আগস্ট তাঁর বক্তব্যের পরপরই পালটা এক যৌথ বিবৃতি জারি করে তাঁরা জানায়, অভিযোগগুলো ‘‘ভিত্তিহীন, বিভ্রান্তিকর এবং কষ্টদায়ক’’। এই বিবৃতিতে স্বাক্ষর করেছেন রীনা দত্ত, জুনায়েদ খান, ইরা খান, ফারহাত দত্ত, রাজীব দত্ত, কিরণ রাও, সন্তোষ হেগড়ে, সেহের হেগড়ে, মনসুর খান, ইমরান খান, টিনা ফনসেকা, জায়ান মেরি খান এবং পাবলো খান।

প্রসঙ্গত, রীনা দত্তকে তালাক দেওয়ার পর আমির বিয়ে করেছিলেন কিরণ রাওকে। সেই বিয়েরও পরিণতি ডিভোর্সে গিয়েছে। বর্তমানে ষাট বছর বয়সী তারকা গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কে রয়েছেন বলে শোনা যাচ্ছে।


```