Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

থিয়েটারের মঞ্চ থেকে ছাদনাতলা, সাতপাকে বাঁধা পড়ছেন বিশ্বাবসু–ঐশিকী

বিয়ের কয়েক দিনের মধ্যেই, ২৮ জানুয়ারি দক্ষিণ কলকাতায় হবে রিসেপশন। সেখানে অভিনেতার পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত থাকবেন ইন্ডাস্ট্রির বহু পরিচিত মুখ এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবেরা।

থিয়েটারের মঞ্চ থেকে ছাদনাতলা, সাতপাকে বাঁধা পড়ছেন বিশ্বাবসু–ঐশিকী

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 14 January 2026 16:53

দ্য ওয়াল ব্যুরো:  জানুয়ারিতেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন টলিউড অভিনেত্রী মধুমিতা সরকার। আর এই মাসেই বিয়ের মরশুমে আরও এক সুখবর। অভিনেতা বিশ্বাবসু বিশ্বাস জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। দীর্ঘদিনের প্রেমিকা ঐশিকী ঘটকের সঙ্গে বসতে চলেছে বিবাহ আসর। আগামী ২৩ জানুয়ারি বিষ্ণুপুরে বসছে তাঁদের বিয়ের অনুষ্ঠান। পরিবার ও ঘনিষ্ঠদের উপস্থিতিতে ধুমধাম করেই সাতপাকে বাঁধা পড়বেন দু’জন। এই মুহূর্তে বিয়ের প্রস্তুতিতেই ব্যস্ত সময় কাটছে তাঁদের।

বিয়ের কয়েক দিনের মধ্যেই, ২৮ জানুয়ারি দক্ষিণ কলকাতায় হবে রিসেপশন। সেখানে অভিনেতার পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত থাকবেন ইন্ডাস্ট্রির বহু পরিচিত মুখ এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবেরা।

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘করুণাময়ী রাণী রাসমণি’-তে ভূপাল চরিত্রে দর্শকের মনে জায়গা করে নেন বিশ্বাবসু। পরে তাঁকে দেখা যায় ‘মিঠাই’ ধারাবাহিকেও, যদিও সেই কাজ মাঝপথেই ছেড়ে দেন তিনি। অভিনয়ের সূত্রেই তাঁর সঙ্গে পরিচয় হয় ঐশিকীর।

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে থিয়েটার নিয়ে পড়াশোনা করা ঐশিকী মূলত থিয়েটারই করেন। অন্যদিকে, বিশ্বাবসুও বহু বছর ধরে থিয়েটারের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও তাঁর অবাধ যাতায়াত। কাজের পরিবেশেই গড়ে ওঠা বন্ধুত্ব ধীরে ধীরে গভীর হয় এবং পরবর্তীতে তা প্রেমে রূপ নেয়।

ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই নীরব থেকেছেন বিশ্বাবসু। প্রেমের সম্পর্ক হোক বা বিয়ের পরিকল্পনা, কোনও বিষয়েই প্রকাশ্যে কথা বলতে দেখা যায়নি তাঁকে। তবে এবার সেই নীরবতা ভেঙে জীবনের নতুন অধ্যায়ের পথে পা বাড়াচ্ছেন অভিনেতা।

সোশ্যাল মিডিয়ায় অবশ্য ঐশিকীর সঙ্গে কাটানো বেশ কিছু মুহূর্তের ছবি শেয়ার করেছেন বিশ্বাবসু। কখনও আড্ডা, কখনও আবার ঘনিষ্ঠ মুহূর্তের সেলফি, সবেতেই ধরা পড়ে তাঁদের স্বচ্ছন্দ সম্পর্ক। লাইমলাইটের বাইরে, নিজেদের মতো করেই সময় কাটাতে ভালোবাসেন এই যুগল। এবার ঘর বাঁধার পালা। 


```