Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

‘আদিপুরুষ’ দেখতে প্রেক্ষাগৃহে হনুমান, ছবির নিন্দা করে মার খেলেন দর্শক

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার, ১৬ জুন বড়পর্দায় মুক্তি পেয়েছে ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’। মুক্তির আগে নির্মাতাদের তরফে ঘোষণা করা হয়েছিল যে, দেশের প্রত্যেক প্রেক্ষাগৃহে সিনেমাটি চলার সময় বজরংবলির জন্য একটি করে সিট রাখা থাকবে। আজ সেভাবেই দ

‘আদিপুরুষ’ দেখতে প্রেক্ষাগৃহে হনুমান, ছবির নিন্দা করে মার খেলেন দর্শক

শেষ আপডেট: 16 June 2023 12:15

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার, ১৬ জুন বড়পর্দায় মুক্তি পেয়েছে ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’। মুক্তির আগে নির্মাতাদের তরফে ঘোষণা করা হয়েছিল যে, দেশের প্রত্যেক প্রেক্ষাগৃহে সিনেমাটি চলার সময় বজরংবলির জন্য একটি করে সিট রাখা থাকবে। আজ সেভাবেই দেশের সর্বত্র হনুমানের উদ্দেশে একটি করে সিট ফাঁকা রাখা হয়। কিন্তু স্বয়ং হনুমান যে এভাবে দর্শকদের দেখা দেবেন, তা হয়তো বুঝতেই পারেননি প্রেক্ষাগৃহে আসা দর্শকরা। ছবি চলাকালীন হঠাৎই দেখা গেল, সত্যিই এক হনুমান ঢুকে পড়েছে হলের ভিতর। তবে চেয়ারে নয়। বরং দেওয়ালের এক খোপে বসে বসে চোখ রেখেছে বড়পর্দায়। আর মাঝেমধ্যেই অবাক হয়ে দেখছে সেখানে উপস্থিত দর্শকদের।

ইতিমধ্যে সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এভাবে যে সত্যিই এক হনুমান সেখানে চলে আসবেন, তা হয়তো কেউই কল্পনা করতে পারেননি। সেই প্রাণীটিকে দেখতে পেয়ে সাদরে আমন্ত্রণ জানান উপস্থিত দর্শকরা। প্রেক্ষাগৃহে হাততালি, সিটি, জয় শ্রীরাম রব উঠতে শুরু করে। সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। একজন সেই ভিডিও দেখে বলেছেন, “এটা স্বয়ং ভগবান রামের আশীর্বাদ।” আর একজন নেটিজেন বলেন, “যেখানে রামনাম হবে, সেখানে যে হনুমান আসবেন, সেটাই তো স্বাভাবিক। ভগবান নিজের জায়গা ঠিকই গ্রহণ করে নিয়েছেন।”

এদিকে হায়দরাবাদের এক সিনেমাহলের সামনে ‘আদিপুরুষ’ ছবির নিন্দা করায় মারধর করা হল এক ব্যক্তিকে। এমনিতে ছবির টিজার প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে ঠাট্টা-ইয়ার্কি হচ্ছিলই। ছবির ভিএফএক একেবারেই নিম্নমানের, রাবণ চরিত্রে সইফ আলি খানের সাজ বেমানান, প্রভাসকেও রামরূপে মানায়নি— এমনই সমালোচনা শুরু হয়েছিল সামাজিক মাধ্যমে। সিনেমা দেখে বেরিয়ে ওই দর্শকও তেমনই কিছু কথা বলেছিলেন সংবাদমাধ্যমের সামনে। তারপরই তাঁকে এসে হুমকি দিয়ে মারধর করে দু-তিনজন ব্যক্তি। যদিও বাকিরা ওই দর্শককে কোনওরকমে মারমুখী জনতার হাত থেকে বাঁচিয়ে দেয়।

https://twitter.com/VCDtweets/status/1669575166102216704?s=20

কী বলছিলেন ওই ব্যক্তি? তিনি সিনেমা দেখে বেরিয়ে বলেন, ‘ছবিটায় রাক্ষসগুলোকে দেখে মনে হচ্ছিল প্লে-স্টেশন থেকে তুলে আনা হয়েছে। প্রভাসকে ওই পোশাকে রাম চরিত্রে একেবারেই মানাচ্ছে না। বাহুবলী ছবিতে উনি ছিলেন এক রাজার মতো। ওখানে একটা রাজকীয় ব্যাপার ছিল। তা দেখেই ‘আদিপুরুষ’-এ ওঁকে কাস্ট করা হয়েছে মনে হয়। কিন্তু ছবিটা একেবারেই ভাল হয়নি। কিছু কিছু দৃশ্যে আবহসঙ্গীত শুধু মনে রাখার মতো। বাকি আর তেমন কিছুই আমার নজর কাড়েনি।” ব্যস, এসব কথা শুনে হঠাৎই ক্ষেপে ওঠেন পাশে থাকা কয়েকজন। তাঁরা প্রথমে তেড়ে এসে হুমকি দিতে থাকে। এরপর ধরে দুমদাম মারতে শুরু করে। তবে বাকিদের তৎপরতায় কোনওরকমে রক্ষা পান সেই দর্শক।

পাইরেসির কবলে ‘আদিপুরুষ’, ব্যবসায় বড় ক্ষতির আশঙ্কা


```