Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

২৫ বছর পেরিয়ে গল্পের বিরাট লাফ—‘তুই আমার হিরো’-তে অনেকে এখন বয়সের ভারে বদলে যাওয়া মানুষ

সময়ের সঙ্গে সঙ্গে গল্প বদলায়, বদলে যায় মানুষ, বদলে যায় সম্পর্কের সংজ্ঞা। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘তুই আমার হিরো’-তেও ঠিক সেই বদলের ঢেউ এসে আছড়ে পড়েছে। 

২৫ বছর পেরিয়ে গল্পের বিরাট লাফ—‘তুই আমার হিরো’-তে অনেকে এখন বয়সের ভারে বদলে যাওয়া মানুষ

‘তুই আমার হিরো’

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 7 January 2026 12:43

দ্য ওয়াল ব্যুরো: সময়ের সঙ্গে সঙ্গে গল্প বদলায়, বদলে যায় মানুষ, বদলে যায় সম্পর্কের সংজ্ঞা। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘তুই আমার হিরো’-তেও ঠিক সেই বদলের ঢেউ এসে আছড়ে পড়েছে। কাহিনি এক লাফে পেরিয়ে গিয়েছে দীর্ঘ ২৫ বছর। অতীতের ক্ষত, বিচ্ছেদ আর না-পাওয়ার যন্ত্রণাকে বুকে নিয়ে জেল থেকে মুক্তি পেয়েছে শাক্য। মুক্ত আকাশের নীচে দাঁড়িয়ে তার একটাই লক্ষ্য—হারিয়ে যাওয়া স্ত্রী আর সন্তানের খোঁজ পাওয়া।

কিন্তু নিয়তি বড়ই নির্মম। যে সন্তানকে খুঁজে ফেরে শাক্য, সে আজ শহরের ত্রাস—একজন নির্ভীক, কঠোর, আপসহীন পুলিশ অফিসার। নাম মহাগৌরী। অন্যায়ের সামনে মাথা নত করা তার অভিধানে নেই। শহরের অলিগলি কাঁপে তার নামেই। অথচ এই মহাগৌরী জানেই না, যে মানুষটিকে সে অপরাধী বলে ঘৃণা করে, দূরে সরিয়ে রাখে—সেই মানুষটাই তার জন্মদাতা। বাবার অপরাধী পরিচয়ই তৈরি করেছে এক অদৃশ্য, অথচ ভয়ঙ্কর দূরত্ব।



এই প্রজন্মান্তরের টানাপড়েনে আরও এক চমক—মহাগৌরীর চরিত্রে ফের দেখা যাচ্ছে মোহনাকেই। ধারাবাহিকে তিনি এবার দ্বৈত চরিত্রে। একদিকে অতীতের আরশি, অন্যদিকে বর্তমানের মহাগৌরী। মহাগৌরীর বিপরীতে সুজয় রক্ষিতের ভূমিকায় অভিনয় করছেন অরুনাভ দে। তবে দর্শকদের মনে এতদিন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল—তাহলে আরশি কোথায়?

সেই রহস্যের পর্দা খানিকটা সরাল জি বাংলার প্রকাশিত নতুন প্রোমো। সেখানে দেখা যায়, এক অচেনা ব্যক্তির বাড়িতে পৌঁছয় শাক্য। অনুরোধ করা হয় গান গাওয়ার জন্য। শাক্য গাইতে শুরু করে—তার গলায় মিশে থাকে অতীতের যন্ত্রণা আর অচেনা এক আকুলতা। কিন্তু সে জানে না, সেই বাড়িরই এক বন্ধ ঘরে বন্দি রয়েছে তার আরশি। স্বামীর কণ্ঠস্বর কানে যেতেই ঘুম ভেঙে যায় আরশির। অস্থির হয়ে দরজায় আঘাত করতে থাকে সে। আর সেই শব্দে গান থামিয়ে দরজার সামনে এসে দাঁড়ায় শাক্য। একটি দরজা, দু’টি হৃদয়, মাঝখানে ২৫ বছরের ব্যবধান—এইভাবেই কি ঘটবে বহু প্রতীক্ষিত পুনর্মিলন? আগামী পর্বেই কি মিলবে শাক্য-আরশির বহু কাঙ্ক্ষিত মুখোমুখি দেখা?

এই নতুন মোড়ে মোহনাকে দ্বৈত চরিত্রে দেখে দর্শকদের একাংশের মনে আবারও প্রশ্ন জেগেছে—ধারাবাহিক কি তবে ‘জগদ্ধাত্রী’-র পথেই হাঁটছে? অনেকের মতেই, একই অভিনেত্রীকে দুই চরিত্রে না এনে আলাদা মুখ হলে গল্পে বৈচিত্র্য বাড়ত। তবু সব সংশয় ছাপিয়ে নতুন প্রোমোর আবেগ, টানটান উত্তেজনা আর প্রতিশ্রুত মুখোমুখি মুহূর্ত দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে।

২৫ বছরের ব্যবধানে দাঁড়িয়ে থাকা দুটি মানুষ, আর অগণিত না-বলা কথা—‘তুই আমার হিরো’ যেন ধীরে ধীরে পরিণত হচ্ছে এক আবেগঘন অধ্যায়ে, যেখানে অপেক্ষা করছে ঠিক সময়ে মিলনের। এখন শুধু সময়ের প্রশ্ন—কবে মিলবে বিচ্ছিন্ন দুই জীবনের গল্প।


```