অঙ্কিতা নিজের সোশ্যাল মিডিয়ায় ভিকির উদ্দেশে লিখেছেন আবেগঘন বার্তা। তিনি লিখেছেন, “আমার সঙ্গী হিসেবে তুমি সব সময় আমার হাত ধরেছ, আমাকে সুরক্ষিত রেখেছ। যতই পরিস্থিতি কঠিন হোক, আমাদের ভালবাসাই সব জয় করেছে। কঠিন সময়ে তুমি মজা করেছ, আমায় শান্ত রেখেছ।”

ভিকিকে আদর অঙ্কিতার
শেষ আপডেট: 14 September 2025 16:41
দ্য ওয়াল ব্যুরো: বড়সড় দুর্ঘটনার মুখোমুখি অঙ্কিতা লোখান্ডের স্বামী ভিকি জৈন। কয়েক দিন আগেই বাড়িতে ঘটে এই বিপত্তি। ভাঙা গ্লাসের কাচ হাতে ঢুকে গিয়ে হয়েছে রক্তক্ষরণ। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হলে জানা যায়, অবস্থা গুরুতর। হাতে ৪৫টি সেলাইও পড়েছে তাঁর। এই কঠিন সময়ে স্বামীকে একমুহূর্তও কাছছাড়া কিরতে নারাজ স্ত্রী অঙ্কিতা।
পরিচালক সন্দীপ সিং নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ভিকির শয্যাশায়ী ছবি। সেখানে দেখা যাচ্ছে স্বামীর গালে আলতো করে হাত রেখে বসে আছেন অঙ্কিতা। চোখেমুখে উদ্বেগ, তবু দায়িত্ব পালনে ভুলচুক নেই।
অঙ্কিতা নিজের সোশ্যাল মিডিয়ায় ভিকির উদ্দেশে লিখেছেন আবেগঘন বার্তা। তিনি লিখেছেন, “আমার সঙ্গী হিসেবে তুমি সব সময় আমার হাত ধরেছ, আমাকে সুরক্ষিত রেখেছ। যতই পরিস্থিতি কঠিন হোক, আমাদের ভালবাসাই সব জয় করেছে। কঠিন সময়ে তুমি মজা করেছ, আমায় শান্ত রেখেছ।”

স্বামীর দ্রুত আরোগ্যের প্রার্থনায় অভিনেত্রী আরও লিখেছেন, “চিন্তা কোরো না। আমরা সমস্ত ঝড় একসঙ্গে সামলাবো। সব লড়াইয়ে একসঙ্গে থাকব। তুমিই আমার শক্তি, তুমিই আমার শান্তি। তুমি আমার চিরকালের।”
সন্দীপ সিংহ জানিয়েছেন, গত ৭২ ঘণ্টা ধরে অঙ্কিতা ভিকির সঙ্গে হাসপাতালেই রয়েছেন। তাঁর কথায়, “অঙ্কিতা মহামানবীর থেকে কম কিছু নয়। ভিকির প্রতি ওর ভালোবাসাই যেন ভিকিকে বাঁচিয়ে দিয়েছে।”
স্বামী-স্ত্রীর এই দৃঢ় বন্ধন দেখে অনুরাগীরা আপ্লুত। এখন সবার একটাই প্রার্থনা—ভিকি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।