Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

পাঁচ বছর পর্দার বাইরে, কাজ নেই বলেই ভোটের প্রার্থী? নতুন লড়াইয়ে অভিনেত্রী শর্বরী

একসময় ছোটপর্দার পরিচিত মুখ। চরিত্রে চরিত্রে বদলে যাওয়া, দর্শকদের মন জয় করা—সবই ছিল তাঁর রোজকার জীবনের অংশ। 

পাঁচ বছর পর্দার বাইরে, কাজ নেই বলেই ভোটের প্রার্থী? নতুন লড়াইয়ে অভিনেত্রী শর্বরী

দেবারতি চক্রবর্তী

শেষ আপডেট: 26 March 2026 19:11

দেবারতি চক্রবর্তী়

একসময় ছোটপর্দার পরিচিত মুখ। চরিত্রে চরিত্রে বদলে যাওয়া, দর্শকদের মন জয় করা—সবই ছিল তাঁর রোজকার জীবনের অংশ। কিন্তু হঠাৎই যেন সব থেমে গেল। গত পাঁচ বছরে কোনও ধারাবাহিকে দেখা যায়নি তাঁকে। ‘কোনও কাজও পাইনি,’ কথায়-কথায় বললেন শর্বরী মুখোপাধ্যায়। বারবার ফিরে আসা, একেবারে অন্য মঞ্চে ফিরে আসা—যাদবপুরের বিজেপি প্রার্থী হিসেবে নতুন লড়াইয়ে নামলেন শর্বরী মুখোপাধ্যায়। বললেন, ‘এই পরিবর্তনটা হঠাৎ নয়। যাদবপুর আমার কাছে শুধু একটি কেন্দ্র নয়, আত্মীয়তা। গত ১২ বছর ধরে এখানে রাজনীতির সঙ্গে যুক্ত, বিজেপির হয়ে কাজ করেছি, নিয়মিত। একইসঙ্গে এই জায়গাটাই আমার থিয়েটারের ঘর। এখানকার মানুষ আমাকে রাজনীতিক হিসেবে যতটা চেনেন, তার থেকেও বেশি চেনেন একজন থিয়েটারকর্মী হিসেবে।’

নির্বাচনের ডাকে এখন থিয়েটারের মঞ্চ কিছুটা দূরে সরে গিয়েছেন শর্বরী। সময় দিতে পারছেন না নিজের নাট্যদলকে। তবে থামেননি সম্পূর্ণ। সম্প্রতি ‘এন এস ডি’-তে আন্তর্জাতিক থিয়েটার উৎসবে শেষ শো করে ফিরেছেন। আপাতত ৪ মে পর্যন্ত শো বন্ধ রেখেছেন। তারপর আবার নতুন উদ্যমে ফেরা—১৮ মে, তাঁর থিয়েটার দলের জন্মদিনে নতুন নাটক নিয়ে দর্শকদের সামনে হাজির হওয়ার প্রস্তুতি চলছে। (bjp, assembly election 2026)

রাজনীতি আর শিল্প—দুই আলাদা জগৎ, কিন্তু তাঁর জীবনে যেন একসঙ্গে জড়িয়ে আছে। ভোটে জিতলে যাদবপুরের মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করাই হবে তাঁর প্রথম দায়িত্ব। তবে সেইসঙ্গে নিজের শিল্পী সত্তাকেও তিনি ভুলতে চান না। যদিও বাস্তবটা কঠিন—একজন বিধায়ক হিসেবে কাজের চাপ এতটাই বেশি যে ধারাবাহিকে সময় দেওয়া প্রায় অসম্ভব বলেই মনে করছেন তিনি। তাঁর কথায়, একজন বিধায়কের অনেক দায়িত্ব, অনেক প্রতিশ্রুতি থাকে—সেগুলো সামলাতে গিয়ে অভিনয়ে সময় বের করা কঠিন। কিন্তু একটা জায়গায় তিনি অনড়—থিয়েটার তিনি কোনওদিন ছাড়বেন না। শেষ দিন পর্যন্ত মঞ্চেই থাকতে চান।

তবু এই যাত্রাপথে একরাশ আক্ষেপ জমে আছে। ‘কৃষ্ণকলি’ ছিল তাঁর শেষ ধারাবাহিক। তারপর পাঁচটা বছর কেটে গেছে—কোনও কাজ নেই। তাঁর কথায়, ‘আমায় কাজ দেওয়া হয়নি’, রাজনৈতিক মতাদর্শের কারণেই টলিপাড়ায় কাজ পাননি তিনি। ২৫ বছরের অভিনয় জীবনে অসংখ্য ভিন্ন চরিত্রে নিজেকে প্রমাণ করার পরেও এমন সময় এসেছে, যখন তাঁকে পর্দার বাইরে থাকতে হয়েছে বাধ্য হয়ে।

এই বঞ্চনা শুধু তাঁর নিজের নয়—তিনি মনে করেন, এটা তাঁর দর্শকদের সঙ্গেও অন্যায়। যারা তাঁকে ভালোবাসেন, যারা তাঁকে আবার পর্দায় দেখতে চান—তাদের সেই চাওয়া পূরণ করতে না পারার কষ্ট তিনি অনুভব করেন গভীরভাবে। দর্শকদের হতাশা তাঁর কাছে ব্যক্তিগত আঘাতের মতোই লাগে।

এই কারণেই তাঁর রাজনৈতিক লড়াইটা শুধু ক্ষমতার জন্য নয়, এক ধরনের অবস্থানের জন্যও। তাঁর বিশ্বাস, রাজ্যে বিজেপি সরকার এলে ইন্ডাস্ট্রির পরিবেশ বদলাবে। শিল্পীরা ভয়মুক্ত হয়ে কাজ করতে পারবেন। কাউকে আর রাজনৈতিক রঙে বিচার করা হবে না। স্টুডিওর ভেতরে একজন মানুষের একটাই পরিচয় থাকবে—তিনি একজন শিল্পী।

শর্বরী বললেন, ‘আমার স্বপ্ন, একটা এমন টলিউড, যেখানে কোনও শিল্পী রাজনৈতিক মতের জন্য কাজ হারাবেন না। যেখানে কাজের জায়গা হবে স্বচ্ছ, দুর্নীতিমুক্ত এবং স্বাধীন।’


```