Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

থ্রি ইডিয়টসের জনপ্রিয় সংলাপ ‘আরে কেহনা ক্যা চাহতে হো’ বলা অভিনেতা প্রয়াত

২০০৯ সালে মুক্তি পাওয়া থ্রি ইডিয়টস-এ কড়া অধ্যাপকের চরিত্রে তাঁর উপস্থিতি আজও দর্শকের মনে গেঁথে রয়েছে। বিশেষত তাঁর সংলাপ “আরে, কেহনা ক্যা চাহতে হো” হয়ে ওঠে তুমুল জনপ্রিয়।

থ্রি ইডিয়টসের জনপ্রিয় সংলাপ ‘আরে কেহনা ক্যা চাহতে হো’ বলা অভিনেতা প্রয়াত

অচ্যুত পোতদার

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 19 August 2025 09:35

দ্য ওয়াল ব্যুরো: থ্রি ইডিয়টস (Three Idiots) ছবির সেই জনপ্রিয় সংলাপ, ‘আরে কেহনা ক্যা চাহতে হো’ (Are Kehna Kya Chahte Ho) বলা অভিনেতা অচ্যুত পোতদার প্রয়াত (Achyut Potdar Death)। সোমবার ৯১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কিছু শারীরিক জটিলতার কারণে তাঁকে ভর্তি করা হয়েছিল ঠাণের জুপিটার হাসপাতালে। সেখানেই তাঁর মৃত্যু হয়। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানানো হয়নি। মঙ্গলবার, আজ ঠাণেতেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। এক বেসরকারি চ্যানেলের তরফে ইনস্টাগ্রামে শ্রদ্ধাজ্ঞাপন পোস্টের মাধ্যমেই তাঁর মৃত্যুর খবর প্রথম প্রকাশ্যে আসে।

চার দশকেরও বেশি দীর্ঘ অভিনয় জীবনে অচ্যুত পোতদার কাজ করেছেন ১২৫টিরও বেশি হিন্দি ও মারাঠি ছবিতে। সমান দক্ষতায় বাণিজ্যিক ও সমালোচকদের প্রশংসিত— দুই ধরনের ছবিতেই অভিনয় করেছেন তিনি। তাঁর ঝুলিতে রয়েছে আক্রোশ, আলবার্ট পিন্টো কো গুসা কিউঁ আতা হ্যায়, অর্ধসত্য, তেজাব, পরিন্দা, রাজু বন গয়া জেন্টলম্যান, দিলওয়ালে, রঙ্গিলা, বাস্তব, হম সাথ সাথ হ্যায়, পরিণীতা, লাগে রহো মুন্না ভাই, দাবাং ২ এবং ভেন্টিলেটর-এর মতো নামকরা ছবি।

২০০৯ সালে মুক্তি পাওয়া থ্রি ইডিয়টস-এ কড়া অধ্যাপকের চরিত্রে তাঁর উপস্থিতি আজও দর্শকের মনে গেঁথে রয়েছে। বিশেষত তাঁর সংলাপ “আরে, কেহনা ক্যা চাহতে হো” হয়ে ওঠে তুমুল জনপ্রিয়। যা এখনও সোশ্যাল মিডিয়ায় মিম হিসেবে ঘোরাফেরা করে।

শুধু সিনেমা নয়, টেলিভিশনেও ছিল তাঁর দাপুটে উপস্থিতি। ভারত এক খোঁজ, অল দ্য বেস্ট (দূরদর্শন), প্রধান মন্ত্রী (জি টিভি), আগলে জনম মোহে বেটিয়া হি কিজো (জি টিভি), আহত (১৯৯৫-২০০১, সনি টিভি), ওয়াগলে কি দুনিয়া থেকে শুরু করে মাঝা হোশিল না (জি মারাঠি)— সবেতেই ছিল তাঁর সহজ, দৃপ্ত অভিনয়।

অভিনয়ে আসার আগে একেবারেই ভিন্ন পেশায় যুক্ত ছিলেন পোতদার। প্রথম জীবনে তিনি মধ্যপ্রদেশের রেওয়ায় অধ্যাপনা করতেন। পরে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন এবং ১৯৬৭ সালে ক্যাপ্টেন পদে অবসর নেন। এর পরে প্রায় ২৫ বছর ইন্ডিয়ান অয়েলে উচ্চপদে কাজ করে ১৯৯২ সালে অবসর নেন তিনি। তবে ৪৪ বছর বয়সেই চলচ্চিত্র জগতে পা রাখেন, আর সেখান থেকেই শুরু হয় তাঁর অভিনয়যাত্রা। এহেন অচ্যুত পোতদারের মৃত্যুতে শোকস্তব্ধ চলচ্চিত্র ও টেলিভিশন দুনিয়া।


```