Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

‘যখন শুরু হয়েছিল...’ ২৫ বছরে পা দিল কেবিসি, প্রথম দিনের স্মৃতি শেয়ার করলেন অমিতাভ

২৫ বছর আগে ৩ জুলাই শুরু হয়েছিল ‘কৌন বনেগা ক্রোড়পতি’। সেই ঐতিহাসিক দিন স্মরণ করে আবেগঘন টুইট করলেন অমিতাভ বচ্চন। কী লিখলেন তিনি?

 

‘যখন শুরু হয়েছিল...’ ২৫ বছরে পা দিল কেবিসি, প্রথম দিনের স্মৃতি শেয়ার করলেন অমিতাভ

‘কৌন বনেগা ক্রোড়পতি’

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 4 July 2025 10:24

দ্য ওয়াল ব্যুরো: তখনও তিনি ‘অ্যাংরি ইয়ং ম্যান’। সাদা-কালো থেকে রঙিন—পর্দা বদলেছে, চরিত্র বদলেছে, তবু অমিতাভ বচ্চনের সম্মোহনী উপস্থিতি রয়ে গেছে অটুট। আর সেই বড় পর্দার দেবতা একদিন নেমে এলেন টিভির ঘরে। ২০০০ সালের ৩ জুলাই ভারতীয় বিনোদনের ইতিহাস বদলে গেল—‘কৌন বনেগা ক্রোড়পতি’-র হাত ধরে।

ঠিক ২৫ বছর পর, ২০২৫ সালের ৩ জুলাই, কেবিসি-র ১৬তম সিজনের প্রস্তুতি নিতে নিতে অমিতাভ নিজেই স্মরণ করলেন সেই দিনটার কথা। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি লেখেন, “আজ ৩রা জুলাই, ২০২৫... যখন আমি কেবিসির প্রস্তুতি নিচ্ছি, তখন টিম বলল—ঠিক এই দিনেই, ২০০০ সালে শুরু হয়েছিল কেবিসি। ২৫ বছর, কেবিসির জীবন!”

তখনকার দিনে এক জন বড় মাপের সিনেমা অভিনেতার ছোট পর্দায় আসা ছিল প্রায় অচিন্তনীয়। ‘মেগাস্টার’ ট্যাগের সঙ্গেই যেন এক অলিখিত দূরত্ব ছিল টেলিভিশনের। কেবিসি শুরু হওয়ার আগে এমনই দ্বিধায় জর্জরিত ছিলেন অমিতাভ নিজেও। তাঁর পরিবার, এমনকি স্ত্রী জয়া বচ্চনও এই প্রস্তাবের ঘোর বিরোধী ছিলেন।

“জয়া বলেছিলেন, ‘তাঁকে ছোট পর্দায় সীমাবদ্ধ করা উচিত নয়।’”—স্মৃতিচারণা করলেন প্রযোজক সমীর নায়ার, যিনি স্টার প্লাসের সেই যুগান্তকারী রূপান্তরের অন্যতম কারিগর ছিলেন। তবু, বহু চেষ্টায় রাজি করানো গেল বচ্চনকে। শুরু হল সেই ঐতিহাসিক পথচলা। পর্দায় ফুটে উঠল অন্ধকার স্টুডিও, একটিমাত্র হটসিট, আর কণ্ঠে সেই বিখ্যাত প্রশ্ন—“তো চলিয়ে খেলতে হ্যায়...”

Amitabh Bachchan reflects on 25 years of Kaun Banega Crorepati recalls  first broadcast - India Today

দু’টি সিজন সাফল্যের সঙ্গে চালানোর পর, তৃতীয় সিজনের দায়িত্ব দেওয়া হয় শাহরুখ খানকে। যদিও সেই অধ্যায় দীর্ঘস্থায়ী হয়নি। দর্শকের মন যেন ততটা উষ্ণ হয়নি নতুন সঞ্চালকের প্রতি। পরে আবার ফিরে আসেন অমিতাভ—নতুন চ্যানেল, নতুন সেট, কিন্তু পুরনো জাদু নিয়ে।

আজ যখন কেবিসি তার ২৫ বছরে পা দিল, তখন সেটা শুধুমাত্র এক টেলিভিশন শো নয়, বরং ভারতীয় সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। কোনও একটি অনুষ্ঠান, কোনও একটি সঞ্চালক—এভাবে একে অপরের সমার্থক হয়ে ওঠেন ক’জন?

২০২৫-এ কেবিসির নতুন সিজনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। অমিতাভ আছেন সেই চেনা আসনে। বদলেছে প্রযুক্তি, বদলেছে ফরম্যাট, বদলেছে প্রজন্ম। কিন্তু সেই চশমা পরা মানুষটা যখন বলেন, “Lock kiya jaye?”তখন সবকিছু আবার থেমে যায়।
 


```