Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

২ দিনে ২৫ মিলিয়ন ভিউজ! ‘ওয়ার ২’র টিজারে দর্শকদের ভালবাসা পেয়ে ‘আপ্লুত’ এনটিআর

ম্যান অফ দ্য মাসেস’ নামে পরিচিত দক্ষিণী সুপারস্টার এনটিআর আবারও প্রমাণ করলেন যে তিনি সত্যিকারের ‘প্যান ইন্ডিয়া’ তারকা। যশ রাজ ফিল্মসের (YRF) বহু প্রতীক্ষিত স্পাই ইউনিভার্সের ছবি ‘ওয়ার ২’র টিজারে তাঁর দুর্দান্ত উপস্থিতি এবং সুপার স্পাই চরিত্রে অভিনয় ইতিমধ্যেই ইন্টারনেটে তুমুল আলোড়ন ফেলেছে।

২ দিনে ২৫ মিলিয়ন ভিউজ! ‘ওয়ার ২’র টিজারে দর্শকদের ভালবাসা পেয়ে ‘আপ্লুত’ এনটিআর

ওয়ার ২’-তে এনটিআর

শেষ আপডেট: 22 May 2025 14:44

দ্য ওয়াল ব্যুরো: ‘ম্যান অফ দ্য মাসেস’ নামে পরিচিত দক্ষিণী সুপারস্টার এনটিআর আবারও প্রমাণ করলেন যে তিনি সত্যিকারের ‘প্যান ইন্ডিয়া’ তারকা। যশ রাজ ফিল্মসের (YRF) বহু প্রতীক্ষিত স্পাই ইউনিভার্সের ছবি ‘ওয়ার ২’র টিজারে তাঁর দুর্দান্ত উপস্থিতি এবং সুপার স্পাই চরিত্রে অভিনয় ইতিমধ্যেই ইন্টারনেটে তুমুল আলোড়ন ফেলেছে।


দেশের নানা প্রান্ত থেকে ধেয়ে আসা ভালোবাসা আর প্রশংসায় আপ্লুত এনটিআর জানালেন, ‘একজন অভিনেতা হিসেবে এতটা নিঃস্বার্থ ভালোবাসা পাওয়া সত্যিই এক আশীর্বাদ। এমন অনুভূতি খুবই দুর্লভ এবং আমি ভীষণ সৌভাগ্যবান যে ‘ওয়ার ২’র জন্য এই ভালোবাসা পাচ্ছি। এই ছবিতে আমাকে একেবারে নতুন রূপে দেখা যাবে, আর সেই চরিত্রে অভিনয় করতে আমার দারুণ লেগেছে।’ তিনি আরও যোগ করেন, ‘এই চরিত্রটা আমার কাছে খুব স্পেশাল। আমি আমার সমস্ত আবেগ, শক্তি, আর নিবেদন ঢেলে দিয়েছি এই চরিত্রে। তাই দর্শক ও আমার ফ্যানদের কাছ থেকে এই রকম উৎসাহজনক প্রতিক্রিয়া পাওয়া খুবই আনন্দের।’

 


এনটিআর জানিয়েছেন, ‘ওয়ার ২’ নিয়ে দেশজুড়ে যে উত্তেজনা তৈরি হয়েছে তা তাঁকে রীতিমতো রোমাঞ্চিত করছে। ‘YRF স্পাই ইউনিভার্স সবসময়ই নতুন সিনেম্যাটিক অভিজ্ঞতা এবং বক্স অফিসে নতুন বেঞ্চমার্ক তৈরি করেছে। আমাদের প্রচারের শুরুতেই মানুষের এমন দারুণ প্রতিক্রিয়া দেখে আমি অভিভূত। এখন শুধু আর অপেক্ষা করতে পারছি না, ১৪ই আগস্ট সিনেমা হলে যখন এই উন্মাদনা শুরু হবে!’


অদিত্য চোপড়া প্রযোজিত এবং অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ওয়ার ২’-এ এনটিআরের বিপরীতে রয়েছেন কিয়ারা আডবাণী। আগামী ১৪ অগাস্ট, হিন্দি, তামিল এবং তেলুগু– তিন ভাষায় মুক্তি পেতে চলেছে এই অ্যাকশন প্যাকড ছবি ।


```