ভারতে অ্যাডাল্ট ও অনৈতিক কনটেন্টের রমরমা ঠেকাতে বড়সড় পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। উল্লু, ALTT, Mojflix, Desiflix-এর মতো চর্চিত একাধিক অ্যাডাল্ট অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করল তথ্য ও সম্প্রচার মন্ত্রক (Ministry of Information and Broadcasting)।

মোট ২৫টি অ্যাপ এবং সংশ্লিষ্ট ওয়েবসাইটকে ভারতের ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে (ISP) এক নোটিশ মারফত বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে
শেষ আপডেট: 25 July 2025 14:14
দ্য ওয়াল ব্যুরো: ভারতে অ্যাডাল্ট ও অনৈতিক কনটেন্টের রমরমা ঠেকাতে বড়সড় পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। উল্লু, ALTT, Mojflix, Desiflix-এর মতো চর্চিত একাধিক অ্যাডাল্ট অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করল তথ্য ও সম্প্রচার মন্ত্রক (Ministry of Information and Broadcasting)। মোট ২৫টি অ্যাপ এবং সংশ্লিষ্ট ওয়েবসাইটকে ভারতের ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে (ISP) এক নোটিশ মারফত বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারের বক্তব্য, এই অ্যাপগুলি দেশের আইনি কাঠামোর বাইরে গিয়ে অনৈতিক ও আপত্তিকর কনটেন্ট ছড়াচ্ছে, যা তথ্যপ্রযুক্তি আইন, ২০০০-এর ৬৭ ও ৬৭এ ধারা অনুযায়ী গুরুতর অপরাধ। সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে—তথ্যপ্রযুক্তি আইন অনুযায়ী কোনও ইন্টারমিডিয়ারি (যেমন অ্যাপ বা ওয়েবসাইট হোস্টিং প্ল্যাটফর্ম)-এর দায়িত্ব হল এই ধরনের কনটেন্ট দ্রুত সরিয়ে ফেলা বা ব্লক করা। তা না করলে তারা আর আইনি সুরক্ষা পাবে না, বরং শাস্তির মুখে পড়বে।
এই ২৫টি নিষিদ্ধ অ্যাপের তালিকায় রয়েছে
ALTT, ULLU, Big Shots App, Desiflix, Navarasa Lite, Hitprime, Sol Talkies, Wow Entertainment, Kangan App, Gulab App, Boomex, Look Entertainment, ShowX, HotX VIP, MoodX, NeonX VIP, Triflicks, Mojflix, Feneo, Jalva App, Bull App, Adda TV, Hulchul App, Fugi, ShowHit—যারা দীর্ঘদিন ধরেই নানা ধরনের অ্যাডাল্ট ও আপত্তিকর ভিডিও স্ট্রিমিং করে আসছিল।
এই পদক্ষেপের মাধ্যমে সরকার স্পষ্ট বার্তা দিল—ডিজিটাল মাধ্যমে আর কোনওভাবেই অনৈতিক কনটেন্ট চলবে না। ভবিষ্যতে আরও এমন অনেক অ্যাপ ও ওয়েবসাইটের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে সরকার, যারা একই রাস্তায় হাঁটছে।
সব মিলিয়ে, ডিজিটাল কনটেন্টের জগতে শৃঙ্খলা ফেরাতে কেন্দ্রের এই সিদ্ধান্ত যে একটি মোড় ঘোরানো পদক্ষেপ, তা বলাই যায়। এখন দেখার, এই নিষেধাজ্ঞা আদতে কতটা কার্যকর হয় এবং ভবিষ্যতের কনটেন্ট নির্মাতারা কতটা দায়িত্ববান হন তাদের সৃষ্টির ক্ষেত্রে।