Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘তখন আমাদের কারও নিজের বাড়ি ছিল না’, ১৭ বছর পর পর্দায় ফিরে পুরনো কথা মনে পড়ছে স্মৃতি ইরানির

দীর্ঘ ১৭ বছর পর আবারও ছোটপর্দায় ফিরছেন স্মৃতি ইরানি। একতা কপূরের আইকনিক ধারাবাহিক ‘কিউকি সাস ভি কভি বহু থি’ নিয়ে আসছে নতুন রূপে।

‘তখন আমাদের কারও নিজের বাড়ি ছিল না’, ১৭ বছর পর পর্দায় ফিরে পুরনো কথা মনে পড়ছে স্মৃতি ইরানির

স্মৃতি ইরানি

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 24 July 2025 15:26

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ ১৭ বছর পর আবারও ছোটপর্দায় ফিরছেন স্মৃতি ইরানি। একতা কপূরের আইকনিক ধারাবাহিক ‘কিউকি সাস ভি কভি বহু থি’ নিয়ে আসছে নতুন রূপে। আর সেখানে আবারও ‘তুলসী’ চরিত্রে দেখা যাবে স্মৃতিকে। স্টার প্লাস ও জিও সিনেমায় আগামী ২৯ জুলাই থেকে শুরু হবে নতুন সিরিজ। সদ্য মুক্তি পেয়েছে প্রোমো। আর ক্যাপশন, “বদলে যাওয়া সময়ের সঙ্গে এক নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে ফিরছেন তুলসী। আপনি তৈরি তো ওঁর এই যাত্রায় সামিল হতে?”

সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে স্মৃতি বলেন, “২০০০ থেকে ২০০৮— এই সিরিজ আমাদের জীবনে একটা অধ্যায়। আমরা টিভি-র সংজ্ঞাই বদলে দিয়েছিলাম। রাত ১০:৩০টায় তখন কেউ টিভি দেখতেন না। মহিলারা প্রযোজক হতেন না, গল্পে নারী চরিত্রকে মুখ্য ভূমিকা করাও হত ছিল। সেই জায়গা থেকে আমরা একটা ইতিহাস লিখেছিলাম।”

তিনি আরও বলেন, “আমাদের টিমে তখন ১২০–১৫০ জন কাজ করত। কারও নিজের বাড়ি ছিল না, গাড়িও ছিল না। এই ধারাবাহিকের মাধ্যমেই আমরা জীবনের ভিত তৈরি করেছিলাম। লোকে শুধু আমাদের পর্দায় দেখে, কিন্তু বোঝে না— কারও টিভি চালিয়ে দেওয়ার জন্যই হয়তো একটা বাড়িতে হাঁড়ি চড়ে।”

এই ধারাবাহিকটি বলিউড প্রযোজক একতা কাপুরের অন্যতম কাজ। স্টার প্লাসে ২০০০ থেকে ২০০৮ পর্যন্ত চলেছিল। গল্পের কেন্দ্র ছিল বিরানি পরিবার এবং তাদের আদর্শ বউমা ‘তুলসী’। স্মৃতি ইরানির অভিনয়ে চরিত্রটি হয়ে ওঠে ঘরের মেয়ে। নানা আবেগ, ষড়যন্ত্র আর সংস্কারের টানাপোড়েন এই সিরিজকে ঘরে ঘরে পৌঁছে দেয়।


```