
শেষ আপডেট: 12 July 2023 08:57
দ্য ওয়াল ব্যুরো: ২০১৩ সালে বড় পর্দায় মুক্তি পেয়েছিল 'ভাগ মিলখা ভাগ'। (10 years of bhaag milkha bhaag) অ্যাথলিট মিলখা সিংয়ের জীবন অবলম্বনে 'ভাগ মিলখা ভাগ' ছবিটিতে ফারহান আখতারের অভিনয় ছিল চোখে পড়ার মতো। সমালোচকদের প্রশংসা ও বক্স অফিস সাফল্য দুইই পেয়েছিল 'ভাগ মিলখা ভাগ'।
সেই স্মৃতিতেই নস্টালজিক ফারহান আখতার থেকে সোনম কাপুর। এদিন ইনস্টাগ্রামে এই ছবির একটি পোস্টার শেয়ার করেন ফারহান আখতার। আবেগপ্রবন ফারহান ছবির ক্যাপশনে লেখেন, 'আমার কেরিয়ার ও জীবনের অন্যতম উল্লেখযোগ্য ছবিটির আজ ১০ বছর পূর্ণ হল।' ফারহানের কথায়, এই ছবি যে দর্শকদের মনেও বিশেষ জায়গা ধরে রেখেছে এই বিষয়টিই আরও আনন্দ দেয়।
প্রসঙ্গত, এই ছবিতে মিলখা সিংয়ের চরিত্রে ফারহানের অভিনয় থেকে গান সবই প্রশংসিত হয়েছিল। পাশাপাশি, সেই সময়ে রীতিমতো চর্চায় ছিল মিলখা সিংয়ের চরিত্রে নিজেকে উপযুক্ত ভাবে গড়ে তোলার জন্য ফারহান আখতারের পরিশ্রমের কাহিনীও। তাঁর সেই পরিশ্রম যে বৃথা যায়নি তা স্পষ্ট হয় ছবি মুক্তির পরই। এমনকি যে প্রবাদপ্রতিম অ্যাথলিটের জীবন অবলম্বনে এই ছবি সেই মিলখা সিংও প্রশংসা করেন ফারহানের অভিনয়ের।

ফারহানের পাশাপাশি সোনম কাপুরও তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন 'ভাগ মিলখা ভাগ'এর ১০ বছর পূর্তির পোস্টার। ফারহানের এই পোস্টে নেটিজেনরা অনেকেই তাঁর অভিনয়ের প্রশংসা করেছেন। পাশাপাশি, অনেকের মতে, 'ভাগ মিলখা ভাগ' বলিউডের সেরা অনুপ্রেরণামূলক ছবির মধ্যে প্রথম সারিতে থাকবে।
‘চিনি ২’র ট্রেলারে অপরাজিতা-মধুমিতার দুষ্টু-মিষ্টি সম্পর্কের ঝলক! কেমন জমবে কেমিস্ট্রি