নিজেদের প্রি-ওয়েডিং অনুষ্ঠানের মুহূর্তও শেয়ার করছেন দু’জনে। সাজসজ্জা থেকে আউটফিট- সবকিছু নিয়ে কৌতূহল রয়েছে, এইসঙ্গে অতিথিদের পাতে কী পরিবেশন (Virosh wedding food menu) করা হবেতা নিয়েও ভক্তদের আগ্রহ তুঙ্গে।
.jpg.webp)
বিজয়-রশ্মিকা
শেষ আপডেট: 24 February 2026 15:04
দ্য ওয়াল ব্যুরো: উদয়পুরে শুরু হয়ে গেছে রশ্মিকা মন্দানা ও বিজয় দেবরাকোন্ডার বিয়ের অনুষ্ঠান (Vijay Deverakonda Rashmika Mandanna wedding)। ২৬ ফেব্রুয়ারি বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় নিজেদের প্রি-ওয়েডিং অনুষ্ঠানের মুহূর্তও শেয়ার করছেন দু’জনে। সাজসজ্জা থেকে আউটফিট- সবকিছু নিয়ে কৌতূহল রয়েছে, এইসঙ্গে অতিথিদের পাতে কী পরিবেশন (Virosh wedding food menu) করা হবেতা নিয়েও ভক্তদের আগ্রহ তুঙ্গে।
মঙ্গলবারের অনুষ্ঠানের শুরু ভারতীয় ব্রেকফাস্ট দিয়ে
আজ (২৪ ফেব্রুয়ারি) হচ্ছে মেহেন্দির অনুষ্ঠান (celebrity wedding udaipur)। রাজকীয় ভারতীয় ব্রেকফাস্ট দিয়ে দিন শুরু হয়েছে অতিথিদের। নানা ধরনের ক্লাসিক ভারতীয় ব্রেকফাস্ট সাজানো ছিল টেবিলে। প্রতিটি পদেই ছিল ভারতীয় ঘরানার স্বাদ যা রশ্মিকা-বিজয়ের বিয়ের আয়োজনের সঙ্গে আরও উষ্ণতা যোগ করেছে।
রাতের ডিনারে এলিগ্যান্ট জাপানি আয়োজন
জাপানিজ ডিনারের বিশেষ আয়োজন করা হয়েছে। রশ্মিকা শেয়ার করেছেন সুন্দরভাবে সাজানো টেবিলের ঝলক, যেখানে ব্যবহার করা হয়েছিল প্যাস্টেল সবুজ-গোলাপি রঙ, তাজা ফুল, আপেল-আঙুর, মুক্ত আঁটা প্লেসম্যাট আর সবুজ ন্যাপকিনে গোলাপি সুতোয় লেখা ‘#virosh’। সাজসজ্জা ফুটিয়ে তুলেছে এই তারকা জুটির স্টাইলিশ রুচি।
বিয়ের ভোজে কী থাকছে?
যদিও মূল বিয়ের ভোজের মেনু এখনও প্রকাশ করা হয়নি, তবে জানা যাচ্ছে অতিথিদের জন্য থাকবে দক্ষিণী অতিথিসেবার ছোঁয়া (south indian celebrity wedding menu)। কলপাতায় পরিবেশন করা হবে খাবার, নারকেলের জল। যত বেশি তথ্য প্রকাশ্যে আসছে, ততই স্পষ্ট হচ্ছে, বিনোদন জগতের এ বছরের প্রথম রাজকীয় বিয়ের অন্যতম আকর্ষণ হয়ে উঠবে এই ভোজ।
‘বিরোশের বিয়ে’র ভেন্যু – ITC Mementos
বিয়ে হবে উদয়পুরের বিলাসবহুল আইটিসি মেমেন্টোস-এ (celebrity wedding udaipur)। রাজকীয় স্থাপত্য, শান্ত পরিবেশ আর মনোরম দৃশ্যের জন্য জনপ্রিয় এই ভেন্যু লোকচক্ষুর আড়ালে তারকাদের বিয়ের জন্য আদর্শ বলে মনে করা হয়। শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে অবস্থিত এই বিলাসবহুল রিসর্টে অতিথিদের থাকার ব্যবস্থাও হয়েছে অত্যন্ত আড়ম্বরপূর্ণভাবে।
রিসেপশন হবে হায়দরাবাদের বিলাসবহুল হোটেলে
হায়দরাবাদের এক অভিজাত হোটেল রিসেপশনের জন্য বুক করেছেন তারকা জুটি (Vijay Deverakonda Rashmika Mandanna wedding)। যেখানে সবচেয়ে সস্তা রুমের ভাড়া ১৭ হাজার ৬৫০ টাকা, ডিলাক্স ও লাক্সারি রুমের ভাড়া ৫৩ হাজার থেকে ৮৮ হাজার টাকা পর্যন্ত। প্রিমিয়াম সুইটের ভাড়া এক লাখ টাকার উপর।
কে কে থাকছেন অতিথি তালিকায়?
বড় কোনও অভিনেতা তাঁদের বিয়েতে থাকবেন না বলেই জানা গেছে। তবে তেলঙ্গনার কয়েকজন রাজনীতিক, কিছু জনপ্রিয় পরিচালক এবং পরিবারের ঘনিষ্ঠ অতিথিরাই থাকবেন- প্রায় ১০০ জন আমন্ত্রিত।