Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

'২৪ ঘণ্টার মধ্যেই...', কোল্ডপ্লে কনসার্টে পরকীয়া ধরা পড়তেই ইস্তফা দিলেন Astronomer-এর সিইও

কোল্ডপ্লে কনসার্টে সহকর্মীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল হওয়ার পর ইস্তফা দিলেন মার্কিন সংস্থা Astronomer-এর সিইও অ্যান্ডি বাইরন।

 

'২৪ ঘণ্টার মধ্যেই...', কোল্ডপ্লে কনসার্টে পরকীয়া ধরা পড়তেই ইস্তফা দিলেন Astronomer-এর সিইও

ইস্তফা দিলেন Astronomer-এর সিইও

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 20 July 2025 10:19

দ্য ওয়াল ব্যুরো: 'কোল্ডপ্লে'র (Coldplay) কনসার্টে প্রকাশ্যেই এক সহকর্মীকে আলিঙ্গন ও ঘনিষ্ঠ মুহূর্তে ধরা পড়েছিলেন মার্কিন সংস্থা Astronomer-এর সিইও অ্যান্ডি বাইরন। তাতেই বিতর্কের ঝড়। ওই ঘটনার পরদিনই অর্থাৎ ২৪ ঘণ্টার মধ্যেই নিজের পদ থেকে ইস্তফা দিলেন তিনি।

অ্যান্ডি বাইরনের পদত্যাগের কথা সংস্থার তরফে জানানো হয়েছে একটি LinkedIn পোস্টে। সেখানে বলা হয়েছে, "সংস্থার শুরু থেকেই আমরা মূল্যবোধ ও সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে চলেছি। আমাদের কর্মীদের শুধু কাজ নয়, আচরণ ও দায়িত্বশীলতার ক্ষেত্রেও উদাহরণ তৈরি করতে হয়। তবে সম্প্রতি সেই মান বজায় রাখা হয়নি।"

ঠিক কী ঘটেছে?

ঘটনাটি ঘটে বস্টনের একটি Coldplay কনসার্টে। সেখানে ‘কিস-ক্যাম’-এ ধরা পড়ে অ্যান্ডি বাইরন ও সংস্থার HR প্রধান ক্রিস্টিন ক্যাবটের ঘনিষ্ঠ মুহূর্ত। বাইরন নিজেই গত নভেম্বরে ক্যাবটকে নিয়োগ করেছিলেন। ক্যামেরা যখন তাঁদের দিকে ঘোরে, তাঁরা দু’জনেই আচমকা নিজ নিজ জায়গা ছেড়ে সরে পড়েন। বাইরন মাথা নিচু করে ফেলেন, ক্যাবট মুখ আড়াল করতে থাকেন। এই ‘গিলটি’ প্রতিক্রিয়া নিয়েই মূলত তীব্র চর্চা শুরু হয়।

Latest and Breaking News on NDTV

কনসার্টে Coldplay-এর গায়ক ক্রিস মার্টিনও বিষয়টি নিয়ে মজায় বলেন, “এঁরা হয় অত্যন্ত লাজুক, নয়তো...!” পরে আরও এক ভিডিওতে বাইরনকে বলতে শোনা যায়, *“Oh sh*t, I hope we didn't do something bad.” যার বাংলা অর্থ 'আশা করি আমরা কিছু ভুল করিনি'।

এই ঘটনায় বাইরন ও ক্যাবট—উভয়েই সমালোচনার মুখে পড়েন, কারণ দু’জনেই বিবাহিত এবং তাঁদের জীবনসঙ্গী ভিন্ন। বিতর্কের তীব্রতা এমন জায়গায় পৌঁছয় যে, বাইরনের স্ত্রী মেগান কেরিগান নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ‘বাইরন’ পদবি বাদ দেন, পরে অ্যাকাউন্টই ডিএ্যাক্টিভেট করে দেন।

কে হচ্ছেন নতুন সিইও?

সংস্থা জানিয়েছে, আপাতত Astronomer-এর সহ-প্রতিষ্ঠাতা ও চিফ প্রোডাক্ট অফিসার পিট ডিজয় অন্তর্বর্তীকালীন সিইও হিসাবে দায়িত্ব সামলাবেন। নতুন সিইও নিয়োগের জন্য বোর্ড তৎপরতা শুরু করেছে। সংস্থার তরফে জানানো হয়েছে, “আমাদের সংস্থার প্রতি নজরদারি বা পরিচিতি হঠাৎ বেড়ে গেলেও, আমাদের পণ্য ও গ্রাহকসেবার ক্ষেত্রে কোনও বদল আসেনি। আমরা বরাবরের মতোই ডেটা ও AI সম্পর্কিত জটিল সমস্যা সমাধানে কাজ করে চলেছি।”
 


```