Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

লন্ডনের রাস্তায় হাত ধরে ঘুরছেন চাহাল-মাহভাশ, দু'জনের মিষ্টি ভিডিও ভাইরাল

যুজবেন্দ্র চাহাল ও আরজে মাহভাশকে লন্ডনে একসঙ্গে দেখা গেল। ইনস্টাগ্রামে রসিক পোস্ট করলেন মাহভাশ। ফের শুরু চর্চা সম্পর্ক ঘিরে।

 

লন্ডনের রাস্তায় হাত ধরে ঘুরছেন চাহাল-মাহভাশ, দু'জনের মিষ্টি ভিডিও ভাইরাল

যুজবেন্দ্র চাহাল এবং আরজে মাহভাশ

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 20 July 2025 09:15

দ্য ওয়াল ব্যুরো: ভারতের তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল এবং জনপ্রিয় আরজে মাহভাশ—দু’জনেই বারবার বলে এসেছেন, তাঁরা “শুধু বন্ধু”। কিন্তু সামাজিক মাধ্যমে তাঁদের গতিবিধি ঘিরে গুঞ্জন থামছেই না। এবার সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করল এক ভাইরাল ভিডিও, যেখানে লন্ডনের রাস্তায় একসঙ্গে হাঁটতে দেখা গেছে এই জুটিকে।

ভাইরাল হওয়া ভিডিওটি পোস্ট করেছেন এক ট্র্যাভেল ব্লগার (@travelshotsbyanna)। তাতে দেখা যাচ্ছে, চাহাল ও মাহভাশ পাশাপাশি হাঁটছেন, হাসছেন, এবং পরস্পরের উপস্থিতিতে বেশ স্বচ্ছন্দ। এই দৃশ্য সামনে আসতেই ফের গর্জে উঠেছে ইন্টারনেট।

এদিনই ইনস্টাগ্রামে যুজবেন্দ্র চাহালকে নিয়ে একটি মজার স্টোরি শেয়ার করেন মাহভাশ। তিনি লেখেন, ‘‘অবশেষে এমন একজন ভারতীয় মুখের সঙ্গে শ্যুট হল, যার ইংরেজি উচ্চারণে কোনও ভান নেই।’’ পাশাপাশি তিনি জানান, লন্ডনের রাস্তায় হেঁটে যাওয়ার সময় এক তরুণ চাহালকে দেখে থেমে যায় এবং জিজ্ঞেস করে, ‘‘ভাই, আপনার স্কিনকেয়ার রুটিনটা কী?’’ সেই প্রশ্ন শুনে লজ্জায় চুপ করে বসে পড়েন চাহাল।

চাহাল ও কোরিওগ্রাফার ধনশ্রী বর্মার সম্পর্ক ভাঙে ২০ মার্চ, ২০২৫। তারপর থেকেই মাহভাশ বারবার সামনে এসেছেন—বিশেষত IPL 2025–এ পাঞ্জাব কিংসের ম্যাচে। কখনও গ্যালারিতে, কখনও দলের ঘনিষ্ঠ মহলে—সব জায়গাতেই তাঁর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। যুজবেন্দ্র ও মাহভাশ প্রকাশ্যে সম্পর্ক নিয়ে কিছু বলেননি। তবে একসঙ্গে ছুটি কাটানো, ইনস্টাগ্রাম মজার পোস্ট, ভাইরাল ভিডিও—সব কিছু মিলিয়ে অনুরাগীরা বলছেন, “এত কাকতালীয় হতে পারে না!” আপাতত জল্পনার ঝড় থামছে না।
 


```