Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

WB Election: আগামী সপ্তাহেই রাজ্যে কমিশনের ফুল বেঞ্চ! বিধানসভা ভোটের আবহে লাগাতার বৈঠক

সূচি অনুযায়ী, ৮ মার্চ রাতে কমিশনের প্রতিনিধিরা কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন। পরদিন অর্থাৎ ৯ মার্চ থেকে শুরু হবে ধারাবাহিক বৈঠক। সকাল দশটায় কমিশনের বৈঠক রাজনৈতিক দলগুলির সঙ্গে। 

WB Election: আগামী সপ্তাহেই রাজ্যে কমিশনের ফুল বেঞ্চ! বিধানসভা ভোটের আবহে লাগাতার বৈঠক

জ্ঞানেশ কুমার

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 5 March 2026 17:57

দ্য ওয়াল ব্যুরো: রাজ্য বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Elections 2026) আর বেশি দেরি নেই। আর তাকে সামনে রেখেই নির্বাচন কমিশনের (Election Commission of India) ফুল বেঞ্চ বাংলায় আসছে। আগামী ৮ মার্চ থেকে ১০ মার্চ পর্যন্ত কলকাতায় থাকবেন কমিশনের প্রতিনিধিরা। এই সফরে প্রশাসনের শীর্ষ আধিকারিক এবং রাজনৈতিক দলগুলির সঙ্গে একাধিক বৈঠকের কর্মসূচি নির্ধারিত হয়েছে বলে সূত্র মারফৎ জানা গেছে।

সূচি অনুযায়ী, ৮ মার্চ রাতে কমিশনের প্রতিনিধিরা কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন। পরদিন অর্থাৎ ৯ মার্চ থেকে শুরু হবে ধারাবাহিক বৈঠক। সকাল দশটায় কমিশনের (WB CEO Office) বৈঠক রাজনৈতিক দলগুলির সঙ্গে। এরপর দুপুরে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরের পক্ষ থেকে কমিশনের প্রতিনিধিদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে। সেই অনুষ্ঠানের পরে কমিশনের পক্ষ থেকেও উদ্বোধনী বক্তব্য রাখা হবে।

সেদিনের কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন তদন্তকারী সংস্থার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গেও বৈঠক রয়েছে। সেখানে নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বজায় রাখা এবং সম্ভাব্য চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা। বিকেলের পরবর্তী বৈঠকে উপস্থিত থাকবেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। রাজ্যের বিভিন্ন পরিসরের পুলিশ কর্তারা নির্বাচনকালে নিরাপত্তা প্রস্তুতি সম্পর্কে কমিশনকে রিপোর্ট দেবেন।

পরদিন অর্থাৎ ১০ মার্চ সকালেও কমিশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে। প্রথমে কমিশনের প্রতিনিধিদের স্বাগত জানানো হবে। এরপর মুখ্য নির্বাচন আধিকারিক এবং আধা সামরিক বাহিনীর দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক হবে।

এই দিনেই রাজ্যের মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে। নির্বাচনের প্রস্তুতি, প্রশাসনিক ব্যবস্থা এবং নিরাপত্তা পরিকল্পনা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হবে বলে সূত্রের খবর।

সফরের শেষ পর্যায়ে সাংবাদিকদের সঙ্গে কমিশনের প্রতিনিধিদের কথাবার্তার সম্ভাবনাও রয়েছে। দুপুরের পরে কলকাতা থেকে দিল্লির উদ্দেশে রওনা হওয়ার কথা তাঁদের।

রাজনৈতিক মহলের মতে, রাজ্যে বিধানসভা ভোটের আগে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নির্বাচনের প্রস্তুতি কতটা এগিয়েছে, প্রশাসন কতটা প্রস্তুত এবং আইনশৃঙ্খলার পরিস্থিতি কেমন - এই সব বিষয় সরেজমিনে খতিয়ে দেখতেই কমিশনের এই সফর।

অনুমান করা হচ্ছে, নির্বাচন যত এগিয়ে আসবে ততই কমিশনের তৎপরতা আরও বাড়বে। ফলে আগামী কয়েক সপ্তাহে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আরও সরগরম হয়ে উঠতে পারে বলেই মনে করা হচ্ছে।


```