Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

UPSC NDA & CDS II 2025: বাড়ল সময়সীমা, হাতে মাত্র ২ দিন, জেনে নিন কীভাবে আবেদন করবেন

পরীক্ষা সম্পর্কিত গুরুত্বপূর্ণ ঘোষণা, অ্যাডমিট কার্ড, রেজাল্ট এবং অন্যান্য তথ্যের জন্য UPSC-এর অফিশিয়াল ওয়েবসাইটে নিয়মিত চোখ রাখার পরামর্শ দেওয়া হয়েছে প্রার্থীদের।

UPSC NDA & CDS II 2025: বাড়ল সময়সীমা, হাতে মাত্র ২ দিন, জেনে নিন কীভাবে আবেদন করবেন

প্রতীকী ছবি

শেষ আপডেট: 18 June 2025 21:36

দ্য ওয়াল ব্যুরো: জাতীয় প্রতিরক্ষা অ্যাকাডেমি (NDA) এবং কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস (CDS) II পরীক্ষার জন্য আবেদনের সময়সীমা বাড়াল ইউপিএসসি (UPSC)। আগ্রহী প্রার্থীরা ২০ জুন, ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা UPSC-এর অফিশিয়াল ওয়েবসাইট upsc.gov.in-এ গিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

কীভাবে আবেদন করবেন NDA ও CDS II ২০২৫ পরীক্ষার জন্য? ধাপে ধাপে দেখে নিন

  • প্রথমে UPSC-এর অনলাইন পোর্টালে যান — upsconline.gov.in
  • হোমপেজে গিয়ে ‘UPSC NDA & NA, CDS II 2025’ লিংকে ক্লিক করুন
  • আপনি একটি নতুন আবেদন পেজে পৌঁছে যাবেন
  • নিজেকে রেজিস্টার করুন এবং লগ ইন করুন
  • ফর্মটি সতর্কতার সঙ্গে পূরণ করুন, প্রয়োজনীয় নথি আপলোড করুন
  • আবেদন ফি জমা দিন এবং সাবমিট করা ফর্মটি ডাউনলোড করে রেখে দিন ভবিষ্যতের জন্য

NDA ও INA পরীক্ষা সম্পর্কে

NDA (ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি) এবং INA (ইন্ডিয়ান নেভাল অ্যাকাডেমি) পরীক্ষার আয়োজন করে UPSC। এই পরীক্ষার মাধ্যমে সশস্ত্র বাহিনীতে নিয়োগের জন্য প্রার্থী বাছাই করা হয়। বছরে দু’বার হয় এই পরীক্ষা, যেখানে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীই আবেদন করতে পারেন।

নিয়োগ প্রক্রিয়া

১. লিখিত পরীক্ষা
২. SSB ইন্টারভিউ

কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস

CDS বা কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস একটি সর্বভারতীয় স্তরের পরীক্ষা, যা বছরে দু’বার নেওয়া হয়। ভারতীয় সেনাবাহিনী, নৌসেনা, বায়ুসেনা ও অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমিতে অফিসার পদে যোগ দিতে আগ্রহীরা এই পরীক্ষায় বসেন।

নিয়োগ প্রক্রিয়া

১. লিখিত পরীক্ষা
২. সার্ভিস সিলেকশন বোর্ড (SSB)-এর ইন্টারভিউ
৩. মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত বাছাই

পরীক্ষা সম্পর্কিত গুরুত্বপূর্ণ ঘোষণা, অ্যাডমিট কার্ড, রেজাল্ট এবং অন্যান্য তথ্যের জন্য UPSC-এর অফিশিয়াল ওয়েবসাইটে নিয়মিত চোখ রাখার পরামর্শ দেওয়া হয়েছে প্রার্থীদের।


```