Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

ভাল রেজাল্টের জন্য সিবিএসই-র দশমের পরীক্ষা একই বছরে দু'বার দেওয়া যাবে, সিদ্ধান্তে বিতর্ক

নয়া পদ্ধতি চালু করার বিষয়ে গত ফেব্রুয়ারিতে জনসাধারণের মতামত চেয়েছিল সিবিএসই। সংস্থা সূত্রের খবর, বহু মানুষ এবং স্কুল কর্তৃপক্ষ এই প্রস্তাবের বিরোধিতা করেন।

ভাল রেজাল্টের জন্য সিবিএসই-র দশমের পরীক্ষা একই বছরে দু'বার দেওয়া যাবে, সিদ্ধান্তে বিতর্ক

প্রতীকী ছবি

শেষ আপডেট: 26 June 2025 09:22

দ্য ওয়াল ব্যুরো: সিবিএসই-র (CBSE Exam) ক্লাস টেনের (Class 10) চূড়ান্ত পরীক্ষা তিন মাসের ব্যবধানে দ্বিতীয়বার দিতে পারবে পরীক্ষার্থীরা। সংস্থার তরফে বলা হয়েছে, কোনও পরীক্ষার্থীর রেজাল্ট আশানুরূপ না হলে দ্বিতীয়বার পরীক্ষায় বসা যাবে।  আগামী বছর থেকে নয়া ব্যবস্থা চালু হবে।

তবে অঙ্ক, বিজ্ঞান, সোশ্যাল সায়েন্স এবং ল্যাঙ্গুয়েজ বিভাগ থেকে মোট তিনটি বিষয়ে দ্বিতীয়বার পরীক্ষায় বসা যাবে।

নয়া পদ্ধতি চালু করার বিষয়ে গত ফেব্রুয়ারিতে জনসাধারণের মতামত চেয়েছিল সিবিএসই। সংস্থা সূত্রের খবর, বহু মানুষ এবং স্কুল কর্তৃপক্ষ এই প্রস্তাবের বিরোধিতা করেন। তাদের আপত্তির মূল কারণ, এরফলে ছাত্রছাত্রীদের মধ্যে একবারে ভাল ফল করার ক্ষেত্রে অনীহা দেখা দিতে পারে। দ্বিতীয়বার পরীক্ষায় বসার বিষয়ে আত্মতুষ্টি দেখা দিতে পারে।

সিবিএসই কর্তৃপক্ষ এই অভিমত এড়িয়েই সিদ্ধান্ত কার্ষকর করতে অগ্রসর হচ্ছে। তারা জানিয়েছে, প্রথম পরীক্ষার ফলাফলের ভিত্তিতে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পাবেন পড়ুয়ারা।

এখন চূড়ান্ত দফার পরীক্ষা হয়ে থাকে ফেব্রুয়ারিতে। কেনও পরীক্ষার্থী চাইলে মে মাসে দ্বিতীয়বার তিনটি বিষয়ে পরীক্ষা দিতে পারে। তবে কোনও কারণে দ্বিতীয়বারের পরীক্ষা প্রথমবারের থেকেও খারাপ হলে কোন ফল চূড়ান্ত ধরা হবে তা স্পষ্ট হয়নি সংস্থা সূত্রে।


```