Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

পারথে 'যশস্বী ভব', দুরন্ত শতরানে রাজত্ব জয়সওয়ালের

আপাতত তিনি ২০৫ বলে ১০১ রানে ব্যাট করছেন।

পারথে 'যশস্বী ভব', দুরন্ত শতরানে রাজত্ব জয়সওয়ালের

শতরান করার পর যশস্বী জয়সওয়াল

শেষ আপডেট: 24 November 2024 09:01

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেট দলের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালের ব্যাট অবশেষে গর্জে উঠল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর রণংদেহি মূর্তি দেখতে পাওয়া যায়। পারথের অপ্টাস স্টেডিয়ামে আয়োজিত প্রথম টেস্ট ম্যাচে তাঁর ব্যাট থেকে রানের ফোয়ারা দেখতে পাওয়া যায়। দর্শকেরা তাঁর ব্যাটিং যারপরনাই উপভোগ করলেন।

টেস্ট কেরিয়ারে যশস্বী এই নিয়ে চতুর্থ শতরান হাঁকালেন। আর সেইসঙ্গে পারথ টেস্টে মুশকিল আসানের কাজটাও তিনি নিখুঁতভাবে পালন করেন। আপাতত তিনি ২০৫ বলে ১০১ রানে ব্যাট করছেন। এই ইনিংসে যশস্বী ৪৯.২৭ স্ট্রাইক রেটে ব্যাট করেন। তাঁর ব্যাট থেকে ৮ বাউন্ডারি এবং ৩ ছক্কা দেখতে পাওয়া গিয়েছে।

দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই যশস্বীকে যথেষ্ট ভাল ছন্দে দেখতে পাওয়া যায়। অস্ট্রেলিয়ার মাটিতে এটাই তাঁর প্রথম শতরান। পারথের কঠিন উইকেটে সেঞ্চুরি হাঁকিয়ে ক্রিকেট বিশ্বকে একটা কথা স্পষ্ট জানিয়ে দিলেন যে তিনি একজন বিশ্বমানের ওপেনিং ব্যাটার। 

এই ইনিংসে যশস্বী ক্যাঙারু বোলারদের কালঘাম ছুটিয়ে দিয়েছেন। এটা তাঁর টেস্ট কেরিয়ারের চার নম্বর শতরান। SENA দেশেও এই প্রথমবার শতরান করলেন তিনি। প্রথম ইনিংসে যশস্বী শূন্য রানে আউট হয়ে গিয়েছিলেন। কিন্তু, দ্বিতীয় ইনিংসে সমালোচকদের চুপ করিয়ে দেন তিনি।

প্রসঙ্গত, পারথ টেস্টের প্রথম ইনিংসে ভারতীয় ক্রিকেট দল ১৫০ রানে অলআউট হয়ে গিয়েছিল। এরপর অধিনায়ক জসপ্রীত বুমরাহ ৫ উইকেট শিকার করে অস্ট্রেলিয়াকে ১০৪ রানে অলআউট করেন। এই ম্য়াচে টিকে থাকতে হলে দ্বিতীয় ইনিংসে ভারতের যথেষ্ট ভাল ব্যাটিং দরকার ছিল। এই পরিস্থিতিতে যশস্বী জয়সওয়ালকে কার্যত ত্রাতা হিসেবে দেখতে পাওয়া যায়। 

পারথ টেস্টের লাগাম ইতিমধ্যে ভারতের হাতে চলে এসেছে। কেএল রাহুলের সঙ্গে যশস্বী জয়সওয়াল ২০১ রানের পার্টনারশিপ গড়ে তুলেছেন। ৭৭ রান করে আউট হয়েছেন রাহুল। মিচেল স্টার্ক রাহুলের উইকেট শিকার করেন।


```