Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের

WTC Final: ইতিহাসে রাবাদা, পিছনে ফেললেন জ্যাক ক্যালিসকে

রাবাদা এখন পর্যন্ত ২৪২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তাঁর উইকেট সংখ্যা ৫৭৪। জ্যাক ক্যালিস ৫১৩টি আন্তর্জাতিক ম্যাচে ৫৭২টি উইকেট নিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বাধিক আন্তর্জাতিক উইকেট নেওয়ার রেকর্ড অবশ্য শন পোলকের নামে নথিভুক্ত। 

WTC Final: ইতিহাসে রাবাদা, পিছনে ফেললেন জ্যাক ক্যালিসকে

কাগিসো রাবাদা

শেষ আপডেট: 13 June 2025 14:31

দ্য ওয়াল ব্যুরো: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Finalঅস্ট্রেলিয়ার (Australia) ব্যাটারদের বিরুদ্ধে কার্যত তাণ্ডবলীলা চালিয়েছেন দক্ষিণ আফ্রিকার (South Africa) ফাস্ট বোলার কাগিসো রাবাদা (Kagiso Rabada)। ম্যাচের মাত্র দুই দিন সম্পন্ন হয়েছে। এর মধ্যেই এই প্রোটিয়া পেসারের ঝুলিতে চলে এসেছে আটটি উইকেট।

ঐতিহাসিক লর্ডসে অনুষ্ঠিত এই ফাইনালে রাবাদা প্রথম ইনিংসে ৫১ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন। এরপর, দ্বিতীয় ইনিংসেও অব্যহত ছিল রাবাদার তাণ্ডব। দ্বিতীয় দিনে তিনি ১১ ওভারে ৪৪ রানে তিনটি উইকেট নিয়ে অজি ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন। রাবাদার দ্বিতীয় ইনিংসের শিকার মার্নাস লাবুশানে (২২), উসমান খোয়াজা (৬) এবং ক্যামেরন গ্রিন (০)। 

লর্ডসে প্রথম দুই দিনে আটটি উইকেট নেওয়ার পথে ৩০ বছরের কাগিসো রাবাদা একটি বিশেষ কৃতিত্ব অর্জন করেছেন। তিনি এখন আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার হয়ে পঞ্চম সর্বোচ্চ উইকেট শিকারি। রাবাদা প্রাক্তন কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিসকে (Jacques Kallisপিছনে ফেলে এই কৃতিত্ব অর্জন করেছেন।

রাবাদা এখন পর্যন্ত ২৪২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তাঁর উইকেট সংখ্যা ৫৭৪। জ্যাক ক্যালিস ৫১৩টি আন্তর্জাতিক ম্যাচে ৫৭২টি উইকেট নিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বাধিক আন্তর্জাতিক উইকেট নেওয়ার রেকর্ড অবশ্য শন পোলকের নামে নথিভুক্ত। পোলক ৪১৪টি ম্যাচে ৮২৩টি উইকেট নিয়েছিলেন।

দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বাধিক আন্তর্জাতিক উইকেট

৮২৩ উইকেট- শন পোলক

৬৯৭ উইকেট- ডেল স্টেইন

৬৬১ উইকেট- মাখায়া এনতিনি

৬০২ উইকেট- অ্যালান ডোনাল্ড

৫৭৪ উইকেট- কাগিসো রাবাদা

৫৭২ উইকেট- জ্যাক ক্যালিস

৫৩৫ উইকেট- মরনি মরকেল


```