Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

WTC Final: কালো ব্যান্ড পরে নামলেন দুই দলের ক্রিকেটাররা, কারণ জেনে নিন

বহস্পতিবার আমদাবাদে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি সমবেদনা জানাতে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা কালো ব্যান্ড পরে এদিন মাঠে নেমেছিলেন। মাঠে উপস্থিত সকলে ২ মিনিট নীরবতাও পালন করেছেন এদিন। 

WTC Final: কালো ব্যান্ড পরে নামলেন দুই দলের ক্রিকেটাররা, কারণ জেনে নিন

কালো ব্যান্ড পরে দুই দলের ক্রিকেটাররা

শেষ আপডেট: 13 June 2025 17:38

দ্য ওয়াল ব্যুরো: ঐতিহাসিক লর্ডসে চলছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC Final)। মুখোমুখি দুই দল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা (Australia vs South Africa)। ম্যাচের আজ তৃতীয় দিন (Third Day)। আর তৃতীয় দিন দুই দলের খেলোয়াড় এবং আম্পায়াররা (Cricketers and Umpires) মাঠে নামলেন হাতে কালো ফিতে (Black Armband) পরে।

এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠতেই পারে, কেন এমনটি ঘটল?

আসলে গতকাল (বহস্পতিবার) আমদাবাদে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় (Ahmedabad Plane Crash) নিহতদের প্রতি সমবেদনা জানাতে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা কালো ব্যান্ড পরে এদিন মাঠে নেমেছিলেন। শুধু তাই নয়, মাঠে উপস্থিত সকলে ২ মিনিট নীরবতাও (2 Minutes Silence) পালন করেছেন এদিন। পাশাপাশিভারতীয় দল ইংল্যান্ডে একটি আন্তঃস্কোয়াড ম্যাচ খেলছে। এই ম্যাচে ভারতীয় খেলোয়াড়রা কালো ব্যান্ড পরে মাঠে নেমেছিলেন। 

বৃহস্পতিবার বিকেলে, আমদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান আমদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার কয়েক মিনিটের মধ্যেই মেডিক্যাল কলেজ হোস্টেল ভবনে ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে বিশাল বিস্ফোরণ ঘটে এবং বিমানটি আগুনের গোলায় পরিণত হয়। 

এই বিমানে মোট ২৪২ জন ছিলেন, যার মধ্যে ২৩০ জন যাত্রী এবং ১২ জন ক্রু সদস্য ছিলেন। দুর্ঘটনায় ২৪১ জন প্রাণ হারান, তবে বিশ্বাস কুমার রমেশ নামে একজন যাত্রী বেঁচে গিয়েছেন। তিনি ১১এ নম্বর সিটের যাত্রী ছিলেন। শুধু তাই নয়, হোস্টেলে বসবাসকারী ২০ জনেরও বেশি মেডিক্যাল ছাত্রও দুর্ঘটনায় প্রাণ হারান। এছাড়াও, ৫০ জনেরও বেশি মানুষ আহত হন।


```