Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

৫০ ওভারও খেলতে পারব না, বৈভব সূর্যবংশীর প্রতিভা নিয়ে প্রশ্ন তুললেন যোগরাজ

তিন ফরম্যাটেই তোমার ফিট থাকা উচিত। তুমি কেন লড়াই করছ? কারণ তুমি কেবল টি-টোয়েন্টি, আইপিএল এবং ৫০ ওভারের উপর মনোযোগ দিচ্ছ। আজ আমরা ৫০ ওভারও খেলতে পারি না। 

৫০ ওভারও খেলতে পারব না, বৈভব সূর্যবংশীর প্রতিভা নিয়ে প্রশ্ন তুললেন যোগরাজ

বৈভব সূর্যবংশী ও যোগরাজ সিং

শেষ আপডেট: 13 June 2025 17:07

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতিকালে মাঝেমধ্যেই বিতর্কিত মন্তব্য করে লাইমলাইটে আসছেন যুবরাজ সিংয়ের পিতা যোগরাজ সিং (Yograj Singh)। জাতীয় দলের হয়ে গুটিকয়েক ম্যাচ খেলা পাঞ্জাবের এই ক্রিকেটার অবশ্য বরাবরই বিতর্কিত মন্তব্যের জন্য বিখ্যাত। কিন্তু সম্প্রতি তিনি বড় বেশি মন্তব্য করে ফেলছেন। এবার তাঁর নজরে বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)।  

বৈভব সূর্যবংশী ২০২৫ আইপিএলে দুর্দান্ত পারফর্ম করে গোটা ক্রিকেট-বিশ্বের নজর কেড়ে নিয়েছে। মাত্র ১৪ বছর বয়সে এই ক্রিকেটার রাজস্থান রয়্যালসের হয়ে তার অভিষেক আইপিএল মরশুমে করেছে ২৫২ রান। এর মধ্যে গুজরা টাইটান্সের বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি ছিল। সেই সঙ্গে বৈভব তার আইপিএল অভিষেক করেছিল ছক্কা হাঁকিয়ে। আইপিএলে সব থেকে কম বয়সে অভিষেককারী ক্রিকেটারও বিহারের এই কিশোর।

এত কম বয়সে তার দুর্দান্ত শট এবং প্রতিভা দেখে বৈভবকে লিজেন্ড শচীন তেন্ডুলকরের সঙ্গেও তুলনা করা শুরু হয়েছে। ১৪ বছর ২৩ দিন বয়সে লখনউ সুপারজায়ান্টসের বিপক্ষে তার আইপিএল অভিষেক হয়েছিল। এর মাত্র ৯ দিন পর বৈভব সেঞ্চুরি করে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে নেয়। গুজরাতের বিরুদ্ধে সেই ম্যাচে বাঁহাতি এই ব্যাটার ৩৫ বলে সেঞ্চুরি করে আইপিএলের ইতিহাসে দ্রুততম ভারতীয় হিসাবে শতক পূর্ণ করে। 

আইপিএলের পরেও বৈভবের অসাধারণ ফর্ম অব্যাহত ছিল। বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অ এক্সিলেন্সে লাল বলের অনুশীলন ম্যাচে এই কিশোর ৯০ বলে ১৯০ রান করে। ভারতীয়  দলের হয়ে সামনেই সে যাবে ইংল্যান্ড সফরে।

এই কিশোর প্রতিভাকে নিয়েই এবার প্রশ্ন তুললেন যোগরাজ সিং। ইনসাইড স্পোর্টের সঙ্গে কথা বলার সময় যোগরাজ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করেন। যোগরাজ বলেনআমার দৃষ্টিভঙ্গি টেস্ট ক্রিকেট। সে কি পাঁচ দিন টিকবে? এটাই আসল পরীক্ষা।

যুবরাজ সিংয়ের বাবা আরও বলেন৫০ ওভার তো ঠিক আছে। ২০ ওভার ঠিক আছে। আমি এই ফরম্যাটগুলিতে যাই না। কিন্তু যেহেতু এই ফরম্যাটগুলি আছে, তাই তিন ফরম্যাটেই তোমার ফিট থাকা উচিত। তুমি কেন লড়াই করছ? কারণ তুমি কেবল টি-টোয়েন্টি, আইপিএল এবং ৫০ ওভারের উপর মনোযোগ দিচ্ছ। আজ আমরা ৫০ ওভারও খেলতে পারি না। এখন আমরা এমন হয়ে গিয়েছি।

যোগরাজ সিং এখানেই থেমে থাকেননি। তিনি কোচ এবং প্রশাসকদের উপর আবেগের অভাবের অভিযোগ এনেছেন। তিনি বলেনসমস্ত কোচ এবং প্রশাসকরা এসি-তে বসতে চান। এখানে আমি ৪৮ ডিগ্রি সেলসিয়াসে বসে আছি। যুবরাজ সিংয়ের মতো আরও দুর্দান্ত ক্রিকেটার খুঁজে বের করার বিষয়ে আমার আবেগ আছে। বৈভব কি পাঁচ দিন টিকে থাকতে পারবে? একজন ক্রিকেটারের আসল পরীক্ষা তো সেখানেই।


```