Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

রুদ্ধশ্বাস লড়াইয়ের আগে রুদ্ধদ্বার ম্যাচ! ইউরোপীয় ফুটবলের আদলে বিশেষ প্রস্তুতি টিম ইন্ডিয়ার

এই রুদ্ধদ্বার অনুশীলন ইউরোপীয় ফুটবলে হামেশাই দেখা যায়। উদ্দেশ্য: প্রতিপক্ষের চোখে ধুলো দিয়ে নিজেদের আরও শানিত করে তোলা।

রুদ্ধশ্বাস লড়াইয়ের আগে রুদ্ধদ্বার ম্যাচ! ইউরোপীয় ফুটবলের আদলে বিশেষ প্রস্তুতি টিম ইন্ডিয়ার

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস

শেষ আপডেট: 13 June 2025 16:59

দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দুটি বেসরকারি প্রস্তুতি ম্যাচ ইতিমধ্যে শেষ। ২০ জুন প্রথম টেস্ট, হেডিংলেতে। তার আগে শেষবার দলের খেলোয়াড়দের প্রস্তুতি ও ৯০ ওভার বল এবং ব্যাট হাতে শক্তিপরীক্ষা করতে বিশেষ অন্তঃদল লড়াইয়ের আয়োজন টিম ম্যানেজমেন্টের।

দলের হেডকোচ গৌতম গম্ভীর পারিবারিক কারণে আচমকা দেশে ফিরে এসেছেন ঠিকই। কিন্তু সহকারী মর্নি মর্কেল কিংবা রায়ান টেন দুশখতেদের সাফ সাফ বুঝিয়ে দিয়েছেন, কীভাবে এই ম্যাচ আয়োজিত হবে।

জানা গিয়েছে, গুরু গম্ভীরের ইচ্ছেমাফিক, টিম ইন্ডিয়ার মূল দল ও তরুণদের নিয়ে বানানো এ টিমের এই লড়াই অনুষ্ঠিত হতে চলেছে পর্দার আড়ালে। ক্লোজড ডোর সেশনের মাধ্যমে ক্রিকেটারদের প্রস্তুতি ঝালিয়ে নিতে চাইছে টিম ম্যানেজমেন্ট। গত বছর অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকার ট্রফি শুরুর আগেও একই কায়দায় চূড়ান্ত পর্যবেক্ষণ চালান গৌতম গম্ভীর। এবারও একই ফর্মুলা বেছে নেওয়া হচ্ছে।

এই রুদ্ধদ্বার অনুশীলন ইউরোপীয় ফুটবলে হামেশাই দেখা যায়। উদ্দেশ্য: প্রতিপক্ষের চোখে ধুলো দিয়ে নিজেদের আরও শানিত করে তোলা। কয়েক দিন আগে রিয়াল মাদ্রিদের প্রাক্তন ম্যানেজার কার্লো অ্যান্সেলোত্তিও ফাইনালের আগে সকলের আড়ালে ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহ্যামদের অনুশীলন করান।  কিন্তু ক্রিকেটের দুনিয়ায় এই কৌশল খুব একটা নজরে আসেনি। অস্ট্রেলিয়া সফরে কাজে না দিলেও ইংল্যান্ড নিধনে ফের একবার একে কাজে লাগাতে চাইছেন গম্ভীর। তিনি না থাকলেও সহকারী কোচেরা রিপোর্ট কার্ড বানাবেন বলে খবর।

জানা গিয়েছে, টিম ইন্ডিয়া খেলবে শুভমান গিলের নেতৃত্বে। অন্যদিকে এ টিমের অধিনায়ক বাছা হয়েছে অভিমন্যু ঈশ্বরনকে। এই ধরনের খেলা সরকারিভাবে প্রথম শ্রেণির ম্যাচের স্বীকৃতি পায় না। কেউ আউট হলে দ্বিতীয় সুযোগ লাভ করেন। খেলা চলে চার দিন ধরে। অর্থাৎ, ম্যাচের চেয়েও একে প্রস্তুতি হিসেবে দেখাই ভাল। মর্নি মর্কেলরাও লিডস টেস্টে নামার আগে তা পরখ নিতে চাইবেন।

পাশপাশি বেশ কিছু জটিল প্রশ্নের সমাধানের দিকেও নজর থাকবে। একদিকে ইংল্যান্ডের বাজবলারদের বিরুদ্ধে কার্যকরী জাদেজা, অন্যদিকে ঘাসের পিচে ক্ষুরধার কুলদীপ—কাকে বেছে নেওয়া হবে? জসপ্রীতের ডেপুটি কে? অর্শদীপের ফুলার লেন্থ ডেলিভারি নাকি প্রসিদ্ধ কৃষ্ণর ব্যাক দ্য লেন্থ বল—ইংল্যান্ডের পিচে কোনটা বেশি কার্যকরী?

রুদ্ধশ্বাস দ্বৈরথের আগে রুদ্ধদ্বার ম্যাচে এমন সওয়ালের জবাব পেতে চাইবেন গম্ভীর।


```