Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

বাবর, রিজওয়ান, আফ্রিদির নিয়ে অন্য ভাবনা পাক বোর্ডের, দেওয়া হল ঘরোয়া ম্যাচ খেলার পরামর্শ

নির্বাচকরা চাইছেন, এই তিন ক্রিকেটার ঘরোয়া বা লিগ ক্রিকেটে ভাল পারফরম্যান্স করে আবার জায়গা করে নিক। ফের দলে ঢুকতে গেলে আগে তাঁদের নিজেদের প্রমাণ করতে হবে।

বাবর, রিজওয়ান, আফ্রিদির নিয়ে অন্য ভাবনা পাক বোর্ডের, দেওয়া হল ঘরোয়া ম্যাচ খেলার পরামর্শ

বাবর-রিজওয়ান-আফ্রিদি

শেষ আপডেট: 13 June 2025 16:28

দ্য ওয়াল ব্যুরো: বহুদিন ধরে সাফল্যের মুখ দেখেনি পাকিস্তান ক্রিকেট। বাবর আজম, মহম্মদ রিজওয়ান, শাহীন শাহ আফ্রিদিদের (Babar Azam, Mohammad Rizwan, Shaheen Shah Afridi) মতো ক্রিকেটার থাকতেও অন্ধকারের অতল গহ্বরে প্রতিবেশী দেশের ক্রিকেট। এই তিন ক্রিকেটারই একসময় বিশ্বত্রাস ছিলেন। তবে এখন তাঁদের মধ্যে ধারাবাহিকতার কোনও চিহ্নই খুঁজে পাওয়া যাচ্ছে না।

এদিকে পাকিস্তানের সামনেই রয়েছে বাংলাদেশ সফর। সামনের মাসের সেই সফরে হয়তো দেখা যাবে না বাবর, রিজওয়ান, আফ্রিদিদের।পাকিস্তান সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানা গিয়েছে। পাক ক্রিকেট বোর্ড (PCB) এখন তরুণ প্রজন্মকে (Young Generation) নিয়েই ভবিষ্যৎ পরিকল্পনা সাজাতে চাইছে

পাকিস্তান ক্রিকেটে নতুন কোচ হয়ে এসেছেন মাইক হেসন (Mike Hesson)। নিউজিল্যান্ডের এই অভিজ্ঞ কোচও দলে তারুণ্য চাইছেন তারকা প্রথা ছেঁটে ফেলে। তাই আপাতত পাকিস্তান দলে জায়গা নেই বাবর-রিজওয়ানদের। তবে দলেও বড়সড় পরিবর্তনের সম্ভাবনা কম।তবে জানা গিয়েছে, বাঁহাতি স্পিনার সুফিয়ান মুকীম দলে ঢুকতে পারেন।

বাংলাদেশ সফরে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা পাকিস্তানের। তবে এই সূচি চূড়ান্ত নয়। সিরিজে দুি টি-টোয়েন্টি বাড়তি খেলার প্রস্তাব আছে। যদিও সে প্রস্তাব কোন পক্ষ দিয়েছে, তা এখনও জানা যায়নি। এর আগে পাকিস্তানের মাটিতে ৫ ম্যাচে সিরিজ খেলার কথা থাকলেও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেই দেশে ফিরেছে বাংলাদেশ। সেই সিরিজের বাকি দু ম্যাচই ফিরতি সিরিজে যোগ করার ভাবনা থেকে এই প্রস্তাব দেওয়া হয়েছে বলেই ধারণা করা হচ্ছে।

এদিকে পিসিবির নির্বাচক কমিটি অবশ্য জানিয়েছে, বাবর, রিজওয়ানআফ্রিদির মতো সিনিয়র খেলোয়াড়দের দলে ফেরার দরজা এখনও বন্ধ হয়ে যায়নি। এই তিন তারকা ঘুরে দাঁড়াতে পারবেন। নির্বাচকরা চাইছেন, এই তিন ক্রিকেটার ঘরোয়া বা লিগ ক্রিকেটে ভাল পারফরম্যান্স করে আবার জায়গা করে নিক ফের দলে ঢুকতে গেলে আগে তাঁদের নিজেদের প্রমাণ করতে হবে।

পিসিবির নির্বাচক কমিটি জানিয়েছে, দলের দরজা এখনও বন্ধ হয়নি। ঘরোয়া ও লিগ ক্রিকেটে ভাল খেলে যে কেউ দলে ফিরতে পারে। তবে আপাতত যে নির্বাচকদের প্রাধান্য দিচ্ছেন তরুণদেরই, সেটা পরিষ্কার জানা গেল পরের কথাতে। এক্সপ্রেস ট্রিবিউনকে এক নির্বাচক বলেছেআমরা এমন তরুণ প্রতিভা খুঁজছি যারা আধুনিক ক্রিকেটের চাহিদা পূরণ করতে পারবে।

জুলাই মাসে বাংলাদেশ সফরের পর পাকিস্তান যাবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ সফরে। সেখানে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে তারা। টি-টোয়েন্টি ম্যাচগুলি হবে ৩১ জুলাই, ২ ও ৩ আগস্ট। আর ওয়ানডে তিনটি ৮, ১০ ও ১২ আগস্ট হবে। এই তিনটি ম্যাচই হবে ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমিতে। তবে জানা গিয়েছে, যদি ওয়ানডে সিরিজকে টি-টোয়েন্টি সিরিজে রূপান্তর করা হয়, তাহলে এই সূচিতেও পরিবর্তন আসতে পারে। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে পিসিবি ও ক্যারিবায়ান ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনার পর।


```