Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

T20 World Cup: বিশ্বকাপে বড় অঘটন! দাপটের সঙ্গে খেলে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল জিম্বাবোয়ে

গ্রুপ পর্বের সমীকরণ নতুন করে সাজিয়ে দিল জিম্বাবোয়ে। এখন দেখার, অস্ট্রেলিয়া কীভাবে ঘুরে দাঁড়ায়।

T20 World Cup: বিশ্বকাপে বড় অঘটন! দাপটের সঙ্গে খেলে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল জিম্বাবোয়ে

ম্যাচের দৃশ্য

রূপক মিশ্র

শেষ আপডেট: 13 February 2026 15:00

দ্য ওয়াল ব্যুরো: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) স্মরণীয় অঘটন, ঐতিহাসিকও বটে। বিশ্ব র‍্যাঙ্কিংয়ে দুই নম্বরে থাকা অস্ট্রেলিয়াকে (Australia) ২৩ রানে হারিয়ে দিল জিম্বাবোয়ে (Zimbabwe)। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে (R Premadasa Stadium) ইতিহাস গড়ল আফ্রিকার দল। আজ গ্রুপ বি-র লড়াইয়ে টস জিতে অস্ট্রেলিয়া ফিল্ডিং করতে নামে। সেই সিদ্ধান্তই শেষমেশ কাল হয়ে দাঁড়ায়। ২০ ওভারে ১৬৯/২ তোলে জিম্বাবোয়ে। জবাবে অজি বাহিনী অলআউট ১৪৬-তে, ১৯.৩ ওভারে।

বেনেটের ধৈর্য গড়ে দিল ফারাক

ইনিংসের ভিত গড়েন ব্রায়ান বেনেট (Brian Bennett)। ধৈর্য ধরে তোলেন ৬৪ রান। শুরুতে অস্ট্রেলিয়ার বোলাররা লাইন ঠিক রাখলেও উইকেট তুলতে ব্যর্থ। ১৬৯/২টি-২০ বিশ্বকাপ ইতিহাসে প্রথম ইনিংসে দুই বা তার কম উইকেট হারিয়ে এত কম রান তোলার নজির বিরল। কিন্তু জিম্বাবোয়ের পরিকল্পনা ছিল স্পষ্ট। উইকেট হাতে রেখে শেষদিকে গতি বাড়ানো। যে কারণে অন্তিম পাঁচ ওভারে আসে গুরুত্বপূর্ণ রান। অস্ট্রেলিয়ার বোলিংয়ে ধার ছিল না। পিচ ধীরে ধীরে গ্রিপ করছিল, কিন্তু সেই সুবিধা কাউকেই কাজে লাগাতে দেখা যায়নি। 

পাওয়ারপ্লেতেই আসল ধাক্কা

লক্ষ্য তাড়া করতে নেমে চাপে পড়ে ক্যাঙারু ব্রিগেড। পাওয়ারপ্লেতে দ্রুত চার উইকেটের পতন। ক্যামেরন গ্রিন (Cameron Green) ও টিম ডেভিড (Tim David) রানের খাতা খুলতে পারেননি। ধসের নায়ক ব্লেসিং মুজারাবানি (Blessing Muzarabani)। চার উইকেট তুলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। অ্যাডাম জাম্পার (Adam Zampa) উইকেট ছিনিয়ে আন্তর্জাতিক টি-২০-তে নিজের শততম উইকেটও পূর্ণ করেন।

ম্যাট রেনশ (Matt Renshaw) ৬৫ রান হাঁকিয়ে লড়াইয়ের চেষ্টা চালান। গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell) ৩১ রান যোগ করেন। কিন্তু নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকায় অস্ট্রেলিয়া আর ঘুরে দাঁড়াতে পারেনি। জিম্বাবোয়ের ব্র্যাড ইভান্স (Brad Evans) নেন তিন উইকেট। শেষে রান আউটে ম্যাচের ইতি।

গ্রুপে নতুন সমীকরণ

এই ফলাফলের সুবাদে গ্রুপ বি জমজমাট। ২০০৭ সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারানোর পর ১৯ বছর পর আবার সেই কীর্তি গড়ল জিম্বাবোয়ে। শক্তিশালী ও খেতাবের দাবিদার টিমকে হারিয়ে বুঝিয়ে দিলতারা কেবল অংশ নিতে আসেনি। বিশ্বকাপে অঘটন নতুন নয়। কিন্তু এদিনের জয়ে স্পষ্ট, ছোট দলগুলির সাহস আর শৃঙ্খলাই চলতি টুর্নামেন্টের বড় পার্থক্য গড়ে দিচ্ছে।

গ্রুপ পর্বের সমীকরণ নতুন করে সাজিয়ে দিল জিম্বাবোয়ে। এখন দেখার, অস্ট্রেলিয়া কীভাবে ঘুরে দাঁড়ায়।


```