Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

T20 World Cup: ওয়াংখেড়েতে ইতিহাস! নেপালকে গুঁড়িয়ে নিজেদের প্রথম বিশ্বকাপ ম্যাচ জিতল ইতালি

শুরু থেকে শেষ পর্যন্ত লক্ষ্য তাড়া করার গতি ছিল একমুখী। যার সুবাদে ১২.৪ ওভারে জয় নিশ্চিত। তা-ও একটিও উইকেট না হারিয়ে।

T20 World Cup: ওয়াংখেড়েতে ইতিহাস! নেপালকে গুঁড়িয়ে নিজেদের প্রথম বিশ্বকাপ ম্যাচ জিতল ইতালি

খাতা খুলল টিম আজুরি

রূপক মিশ্র

শেষ আপডেট: 12 February 2026 18:12

দ্য ওয়াল ব্যুরো: ফুটবল নয়, ক্রিকেটে বিশ্বমঞ্চে ইতিহাস গড়ল ইতালি। টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) নিজেদের প্রথম জয়ে নজর কাড়ল ইতালি (Italy)। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) গ্রুপ সি-র ম্যাচে ১০ উইকেটে হারাল নেপালকে (Nepal)। লক্ষ্য ১২৪। ইতালি তা তুলে নেয় ৪৪ বল বাকি থাকতে। একটিও উইকেট না হারিয়ে। বিশ্বকাপ ইতিহাসে এটাই তাদের প্রথম জয়।

আজ নেপাল নেমেছিল ফেভারিট তকমা নিয়ে। ২০২২ সালের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের (England) বিরুদ্ধে লড়াকু পারফরম্যান্স তাদের আত্মবিশ্বাস বাড়ায়। গ্যালারিতেও ছিল লাল জার্সির সমুদ্র। কিন্তু মাঠে ছন্দ ছিল ইতালিই। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের (Scotland) কাছে ৭৩ রানে হারতে হয়েছে। সেই খেলায় কাঁধে চোট পান অধিনায়ক ওয়েন ম্যাডসেন (Wayne Madsen)। পরিস্থিতি ছিল যথেষ্ট কঠিন। তবু দল ভেঙে পড়েনি। পারফরম্যান্সেও তার ছিটেফোঁটা ছাপ নজরে আসেনি।

আজ আজুরিদের নেতৃত্ব দেন হ্যারি মানেন্তি (Harry Manenti)। শান্ত, ধীরস্থির ব্যাটিং। শুরু থেকেই রান তোলার গতি বাড়িয়ে দেন ওপেনাররা। নেপালের বোলিং লাইন আপ লেন্থ খুঁজে পাননি। পাওয়ারপ্লেতে-ই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ইতালি। যোগ্যতা অর্জন পর্বে দলের গুরুত্বপূর্ণ মুখ জো বার্নস (Joe Burns) প্রথম একাদশে নেই। তবু ব্যাটিংয়ে কোনও প্রভাব পড়েনি। শুরু থেকে শেষ পর্যন্ত লক্ষ্য তাড়া করার গতি ছিল একমুখী। যার সুবাদে ১২.৪ ওভারে জয় নিশ্চিত। তা-ও একটিও উইকেট না হারিয়ে। ইতালির ফুটবল দল যেখানে ফিফা বিশ্বকাপ (FIFA World Cup) থেকে ছিটকে যাওয়ার আশঙ্কায়, সেখানে ক্রিকেট দল বিশ্বমঞ্চে পতাকা ওড়াল। গ্রুপ সি-তে এই জয়ের সুবাদে নতুন সমীকরণ তৈরি করল আজুরি বাহিনী। প্রথম ম্যাচের হতাশা কাটিয়ে সরাসরি ইতিহাস! সেই সঙ্গে স্পষ্ট বার্তা—ইতালি এসেছে। শুধু অংশ নিতে নয়, লড়াই জিততে।

সংক্ষিপ্ত স্কোর: নেপাল ১২৩ (২০ ওভার)। ইতালি ১২৪/০ (১২.৪ ওভার)।


```