Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?

বিশ্বকাপের ‘সম্ভাব্য কুড়ি’র লিস্ট তৈরি! আইপিএল হতে চলেছে মান যাচাইয়ের ময়দান?

২০২৭ বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকায়। ২০২৩-এ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পর শিরোপাজয়ের তেষ্টা আরও বেড়ে গিয়েছে। এবারের আইপিএল তাই শুধু খেলার মঞ্চ নয়—পরবর্তী বিশ্বকাপের ছক বুনে ফেলার ময়দানও বটে।

বিশ্বকাপের ‘সম্ভাব্য কুড়ি’র লিস্ট তৈরি! আইপিএল হতে চলেছে মান যাচাইয়ের ময়দান?

বিরাট ও রোহিত

রূপক মিশ্র

শেষ আপডেট: 20 March 2026 13:54

দ্য ওয়াল ব্যুরো: ওডিআই বিশ্বকাপ (ODI World Cup 2027) শুরু হতে এখনও এক বছরেরও বেশি সময় বাকি। আইপিএল আরম্ভ হচ্ছে ২৮ মার্চ। কিন্তু বিসিসিআইয়ের নির্বাচকরা কি ইতোমধ্যে প্রায় ২০ জনের একটা সম্ভাব্য তালিকা তৈরি করে ফেলেছেন? পিটিআইয়ের রিপোর্ট অন্তত তাই বলছে। জানা যাচ্ছে, এবারের আইপিএল মরসুমকে সেই তালিকার ‘পরীক্ষাগার’ হিসেবে ব্যবহার করবে বাছাই কমিটি। প্রতি সপ্তাহে কমপক্ষে একটি ম্যাচে স্টেডিয়ামে থাকবেন নির্বাচকরা। বাকিগুলো দেখবেন টেলিভিশনে।

নির্বাচকদের র‍্যাডারে কারা?

পেস বিভাগে বিসিসিআইয়ের নজর মূলত চারজনের উপর—জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), মহম্মদ সিরাজ (Mohammed Siraj), প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna) ও অর্শদীপ সিং (Arshdeep Singh)। সঙ্গে অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়াও (Hardik Pandya) স্ক্রুটিনির তালিকায় রয়েছেন। হর্ষিত রানা হাঁটুর চোটের কারণে এই মুহূর্তে ছবির বাইরে। কিন্তু বাকিরা আইপিএলে কেমন করছেন, সেদিকে নির্বাচকদের কড়া নজর থাকবে।

একটা গুরুত্বপূর্ণ কথা—নির্বাচকরা আইপিএলে কোনও নতুন মুখের দিকে বিশেষ ফোকাস রাখছেন না। বিশ্বকাপের জন্য পরিচিত ক্রিকেটারদেরই যাচাই করা হবে। পাখির চোখ একমাত্র ২০২৭-এর বিশ্বকাপ। লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্স কিংবা ২০২৮ টি-২০ বিশ্বকাপ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ নয়।

টেস্টেও আপোষ চলবে না

শুধু ওডিআই নয়, টেস্ট দলের বিষয়েও নির্বাচন কমিটি স্পষ্ট অবস্থানে। জুন মাসে মুল্লানপুরে আফগানিস্তানের বিরুদ্ধে লাল বলের ক্রিকেটে লড়াই। এই ম্যাচে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের কোনও পয়েন্ট নেই। তবু দল বাছাইয়ে পরীক্ষামূলক কোনও পরিবর্তন আনা হবে না। বিসিসিআইয়ের সূত্রের মন্তব্য, ‘টেস্টের ময়দান যাচাইয়ের জায়গা নয়। নতুন মুখ পরীক্ষা করার জন্য ইন্ডিয়া এ-এর শ্যাডো ট্যুর আছে। টেস্টে এই মুহূর্তে বুমরাহ, সিরাজ ও প্রসিদ্ধ—এই তিনজনই নির্বাচকদের প্রথম পছন্দ!’

অগস্ট থেকে মার্চ পর্যন্ত ভারত ন’টি টেস্ট খেলবে। সেই আবহে আইপিএলে চোট না পেলে বুমরাহ ও সিরাজও আফগানিস্তান সিরিজে থাকবেন বলে ধারণা।

উল্লেখ্য, নির্বাচন কমিটিতে এই মুহূর্তে রয়েছেন এসএস দাস, আরপি সিং, অজয় রাত্রা ও প্রজ্ঞান ওঝা। আইপিএলে তাঁরা সপ্তাহে পাঁচটি করে ম্যাচ কভার করবেন—কেউ মাঠে বসে, কেউ টেলিভিশনে। ২০২৭ বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকায়। ২০২৩-এ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পর শিরোপাজয়ের তেষ্টা আরও বেড়ে গিয়েছে। এবারের আইপিএল তাই শুধু খেলার মঞ্চ নয়—পরবর্তী বিশ্বকাপের ছক বুনে ফেলার ময়দানও বটে।


```