Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

হাতের মুঠোয় দুনিয়া, পায়ের তলায় সর্ষে! বিশ্বকাপজয়ী তারকারা এই এক সপ্তাহ কী করলেন?

আজ রাতে দিল্লিতে নমন পুরস্কার অনুষ্ঠানে একঝাঁক চ্যাম্পিয়ন আবার মিলিত হবেন। সাত দিন আগে মাঠে খেতাব জিতেছিলেন। এবার একসঙ্গে সম্মান ভাগাভাগির পালা।

হাতের মুঠোয় দুনিয়া, পায়ের তলায় সর্ষে! বিশ্বকাপজয়ী তারকারা এই এক সপ্তাহ কী করলেন?

সপরিবারে সঞ্জু

রূপক মিশ্র

শেষ আপডেট: 15 March 2026 19:07

দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ট্রফি হাতে উঠেছে সাত দিন হল। উত্তেজনা এখনও পুরোপুরি থিতিয়ে যায়নি। কিন্তু চ্যাম্পিয়নদের পায়ের তলায় সর্ষে! যে যার মতো ছড়িয়ে পড়েছেন। কেউ মন্দিরে, কেউ পাহাড়ে, কেউ নিরিবিলি রাতে পারিবারিক আড্ডায়!

আজ রাতে দিল্লিতে বিসিসিআইয়ের নমন পুরস্কার অনুষ্ঠানে আবার একত্র হওয়ার পালা। তার আগে এক নজরে দেখে নেওয়া যাক কে কীভাবে কাটালেন এই এক সপ্তাহ।

সঞ্জু গেলেন বন্ধুর বাড়ি, অভিষেক বৈষ্ণোদেবীতে

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় সঞ্জু স্যামসন (Sanju Samson) কেরলে ফিরলেন—শোরগোল ছাড়াই। কোঝিকোড়ে পৌঁছে ৪০৪ কিলোমিটার গাড়ি চালিয়ে কোয়িলান্ডির অনাকুল্লামে গেলেন সতীর্থ রোহান কুন্নুম্মলের বাড়িতে। না জানিয়ে। দরজা খুলে বিশ্বকাপজয়ী তারকাকে দেখে অবাক রোহানের পরিবার। মাত্র আধঘণ্টার সফর। কিন্তু সেই সামান্য সময়টুকু জুড়ে ছেলেবেলার স্মৃতি, ক্রিকেট-যাপনের মুহূর্ত ভাগ করে নেওয়া। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দুজনে মিলে অপরাজিত ১৭৭ রানের জুটি বেঁধেছিলেন। সঞ্জুর কথায়, 'যারা শুরুর দিনগুলো দেখেছে, তাদের সঙ্গে সাফল্য ভাগ করে নেওয়াটাই আনন্দের।'

ফর্মের চড়াই-উতরাই বেয়ে চলা আরেক ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma) বেছে নিলেন পাহাড়। সাদা কুর্তায় হেলিকপ্টার থেকে নেমে সরাসরি ঢুকে পড়লেন বৈষ্ণোদেবীর মন্দির চত্বরে। সাংবাদিকের প্রশ্ন নেই, জবাবদিহি নেই। শুধু ঈশ্বরের সামনে নিভৃত প্রার্থনা।

বাড়ি ফিরলেন যাঁরা

গুজরাতে নিজের বাড়িতে পরিবারের সঙ্গে উৎসব করলেন অক্ষর প্যাটেল। বাবা-মা, স্ত্রী মেহা—সঙ্গে একজন বিশেষ দর্শক। ছেলে হক্ষ। ফাইনালে আমদাবাদে প্রথমবার বাবার ক্রিকেট দেখেছে সে। অক্ষরের কথায়, 'হক্ষ প্রথমবার আমার ম্যাচ দেখল। আর আমি ওর জন্যই জিতলাম। এই মুহূর্ত ভুলব না কোনওদিন।'

পাটনায় বাড়ির ছাদে দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশে হাত নাড়ালেন ঈশান কিষাণ (Ishan Kishan)। বিশ্বকাপে ৩১৭ রান করা তারকা দূর থেকে আসা ভক্তদের অল্প কথায় ধন্যবাদও জানালেন। হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya) এখনও বরোদায় ফেরেননি—মুম্বইয়ে মা ও দাদা ক্রুণালের সঙ্গে উদযাপনে মেতে। তবে কোচ জিতেন্দ্র সিংয়ের দুই ছাত্র হনুমান মন্দিরে পুজো দিয়ে রেখেছে—প্রতিজ্ঞা, একদিন হার্দিক ট্রফি নিয়ে শহরে অবশ্যই ফিরবেন৷

সূর্য-বুমরাহর উদযাপন

অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ফাইনালের পরের সকালে ট্রফি নিয়ে গেলেন আমদাবাদের এক প্রাচীন মন্দিরে। শতাব্দীপ্রাচীন সেই দেবালয়। পাথরের ব্যাকগ্রাউন্ডে দাঁড়িয়ে ছবি তুললেন ট্রফি হাতে। তারপর মুম্বইয়ে ফিরে চেম্বুরের বাড়িতে পরিবারের সঙ্গে সময় কাটানো। সবশেষে কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) ও আইসিসি চেয়ারম্যান জয় শাহকে নিয়ে গন্তব্য সিদ্ধিবিনায়ক মন্দির৷

সবার থেকে আলাদা জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। বেছে নিলেন নৈ:শব্দ্য। স্ত্রী সঞ্জনা ও ছেলে অঙ্গদকে নিয়ে মুম্বইয়ে শান্ত, নিভৃত সময়। মধ্যে একটি বিজ্ঞাপনের শুটিং—যেটা আইপিএল মরসুমে দেখা যাবে। তারপর মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে যোগদান৷

আজ রাতে দিল্লিতে নমন পুরস্কার অনুষ্ঠানে একঝাঁক চ্যাম্পিয়ন আবার মিলিত হবেন। সাত দিন আগে মাঠে খেতাব জিতেছিলেন। এবার একসঙ্গে সম্মান ভাগাভাগির পালা।


```