Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

'একটু বিশ্বাস রাখো!’ সূর্যকে বলা ঈশানের এক লাইনের জবাব কীভাবে লিখে দিল বিশ্বকাপের গল্প?

দলনেতার মান রেখেছেন, হতাশ করেননি ঈশান—টুর্নামেন্টে ৯ ম্যাচে ৩১৭ রান। যার সুবাদে টিম বিশ্বকাপ জিতেছে। আর তিনি নিজে টিম অব দ্য টুর্নামেন্টে জায়গা পেয়েছেন।

'একটু বিশ্বাস রাখো!’ সূর্যকে বলা ঈশানের এক লাইনের জবাব কীভাবে লিখে দিল বিশ্বকাপের গল্প?

ঈশান ও সূর্য

রূপক মিশ্র

শেষ আপডেট: 15 March 2026 13:32

দ্য ওয়াল ব্যুরো: তিন বছর দলের বাইরে। ঘরোয়া ক্রিকেটে ঘাম ঝরানো। তারপর একটা ফোন কল—আর সেই কল থেকেই শুরু ঈশান কিষাণের (Ishan Kishan) অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প। আইসিসিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সেই কাহিনি শোনালেন ভারতের টি-২০ অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)।

'বিশ্বকাপ জিতিয়ে দেবে?'

দল বাছাইয়ের সময় ঈশানকে ফোন করেছিলেন সূর্য। প্রশ্ন, 'আমার জন্য বিশ্বকাপ জিতিয়ে দেবে?' কিছু না ভেবে জবাব এসেছিল সরাসরি—‘শুধু একটু বিশ্বাস রাখো, বাকিটা আমি করব।' আর এই এক লাইনের উত্তরেই অধিনায়কের বিশ্বাস অর্জন। তারপর স্কোয়াডে জায়গা পাকা!

সূর্যের কথায়, 'শেষ দুই বছরে অনেক আন্তর্জাতিক ক্রিকেট মিস করেছে ঈশান। কিন্তু তারপর থমকে না গিয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরে গেছে, পরিশ্রম চালিয়েছে, সেরাটা উজাড় করে দিয়েছে। শেষে আবার জাতীয় দলে ফিরে এসে যা করার, তাই করেছে।'

দলনেতার মান রেখেছেন, হতাশ করেননি ঈশান—টুর্নামেন্টে ৯ ম্যাচে ৩১৭ রান। যার সুবাদে টিম বিশ্বকাপ জিতেছে। আর তিনি নিজে টিম অব দ্য টুর্নামেন্টে জায়গা পেয়েছেন।

ঘরোয়া ময়দান থেকে বিশ্বমঞ্চে

বিশ্লেষকদের নজরে, প্রত্যাবর্তনের পিছনে রয়েছে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ঈশানের দুরন্ত পারফরম্যান্স। টুর্নামেন্টের সর্বোচ্চ রান-সংগ্রাহক, ফাইনালেও ৪৫ বলে সেঞ্চুরি হাঁকান। এই সাফল্যের পুরস্কার হিসেবে নিউজিল্যান্ড সিরিজে ডাক আসে। সুযোগ হাতছাড়া করেননি৷ সিরিজে দুরন্ত ফর্ম ধরে রাখেন। চার ম্যাচে ২১৫ রান, স্ট্রাইক রেট ২৩১। তিরুবনন্তপুরমে পঞ্চম টি-২০তে ৪২ বলে সেঞ্চুরি বিশ্বকাপে ঈশানের জায়গা পাকা করে দেয়।

দেশের মাটিতে প্রতিযোগিতা৷ সেখানেও একই মেজাজে, এতটুকু থামেননি। নামিবিয়ার বিরুদ্ধে অর্ধশতক, কলম্বোয় পাকিস্তানের বিরুদ্ধে ৭৭ রান। ফাইনালে ৫৪ রানের ইনিংসে শেষটাও রাঙিয়ে দিলেন। তিন বছরের প্রতীক্ষার উত্তর দিলেন সবচেয়ে বড় মঞ্চে।


```