Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

মহিলা বিশ্বকাপের ট্রফি উন্মোচন, হরমনপ্রীত বললেন, ‘চ্যাম্পিয়ন হতে প্রস্তুত আমরা’

এবার দল আগামী মাস থেকে শুরু হতে যাওয়া মহিলা বিশ্বকাপে আইসিসি ট্রফির খরার অবসান ঘটাতে চায়, পুরো ভারত আমাদের বিশ্বকাপ জয়ের জন্য অপেক্ষা করছে।

মহিলা বিশ্বকাপের ট্রফি উন্মোচন, হরমনপ্রীত বললেন, ‘চ্যাম্পিয়ন হতে প্রস্তুত আমরা’

মহিলা বিশ্বকাপের ট্রফি উন্মোচন অনুষ্ঠান

সৌম্য বাগচী

শেষ আপডেট: 11 August 2025 15:39

দ্য ওয়াল ব্যুরো: মহিলা বিশ্বকাপ ক্রিকেটের (Female World Cup 2025) ১৩তম সংস্করণের ট্রফি উন্মোচন (Trophy Unveiling) হল এদিন। এই প্রতিযোগিতার আয়োজক দেশ এবার ভারত। আটটি দেশের ওডিআই ফরম্যাটের এই টুর্নামেন্ট শুরু হবে ৩০ সেপ্টেম্বর। রাউন্ড রবিন ফরম্যাট থেকে শীর্ষ চারটি দল সেমিফাইনালে ওঠার যোগ্যতা অর্জন করবে।

ভারতের মহিলা দল এখনও পর্যন্ত এই টুর্নামেন্ট জিততে পারেনি। দুই বার (২০০৫, ২০১৭) ফাইনাল উঠেও শেষরক্ষা হয়নি। তবে এবার আশাবাদী ভারতীয় মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। তিনি বলেছেনএবার দল আগামী মাস থেকে শুরু হতে যাওয়া মহিলা বিশ্বকাপে আইসিসি ট্রফির খরার অবসান ঘটাতে চায়পুরো ভারত আমাদের বিশ্বকাপ জয়ের জন্য অপেক্ষা করছে। বিশ্বকাপের আগে ব্লু টাইগ্রেস খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ। সেই প্রসঙ্গে হরমনপ্রীত বলেছেন, এই সিরিজ আমাদের প্রস্তুতি এবং আমরা কোথায় দাঁড়িয়ে আছি তার ধারণা দেবে।

সোমবার ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া মহিলা ওয়ানডে বিশ্বকাপের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে আত্মবিশ্বাসী হরমনপ্রীত বলেন, তাঁর দল এবার ট্রফি জিততে প্রস্তুত। অনুষ্ঠানে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং, মিতালি রাজ, হরমনপ্রীত কৌর, সম্ৃতি মান্ধানা, জেমাইমা রড্রিগেজ, আইসিসি চেয়ারম্যান জয় শাহ এবং বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়াও উপস্থিত ছিলেন।

আইসিসি ট্রফির খরা কাটাতে দৃঢ়প্রতিজ্ঞ ভারতীয় অধিনায়ক বলেন, আমরা সেই বাধা ভেঙে ফেলতে চাই, যার জন্য সমস্ত ভারতীয় অপেক্ষা করে আসছে। বিশ্বকাপ সবসময়ই বিশেষ, আমি সবসময় আমার দেশের জন্য বিশেষ কিছু করতে চাই। যখনই আমি যুবি ভাইয়াকে (যুবরাজ সিং) দেখি, তখন আমি অনেক অনুপ্রেরণা পাই।

বিশ্বকাপের ঠিক আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ানডে হোম সিরিজ খেলবে ভারতীয় মহিলা দল। এই বিষয়ে হরমন বলেনঅস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা সবসময়ই চ্যালেঞ্জিং। এটি আমাদের বিশ্বকাপের আগে নিজেদের অবস্থান সম্পর্কে ধারণা দেবে। এই সিরিজ আমাদের অনেক আত্মবিশ্বাস দেবে। আমরা আমাদের প্রশিক্ষণ শিবিরে কঠোর পরিশ্রম করছি এবং আমরা ফলাফল পাচ্ছি।

২০১৭ বিশ্বকাপে দুরন্ত খেলেছিলেন হ্যারি। অস্ট্রেলিয়ার বিপক্ষে করেছিলেন ১৭১ রান। সেই ইনিংসকে স্মরণ করে হরমনপ্রীত বলেন, ওই ইনিংসটা আমার জন্য এবং পুরো মহিলা ক্রিকেটের জন্য সত্যিই বিশেষ ছিল। ওই ইনিংসের পর আমার জীবনে অনেক কিছু বদলে গিয়েছে। আমরা যখন ভারতে ফিরে আসি, যদিও আমরা হেরে গিয়েছিলাম, তখনও অনেক মানুষ আমাদের জন্য অপেক্ষা করছিলেন এবং আমাদের নিয়ে আনন্দে মেতে উঠেছিলেন সেই দিনটির কথা চিন্তা করলে আজও, আমার গা শিউরে ওঠে।

মহিলা বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক আগে অস্ট্রেলিয়ান দল ভারত সফর করবে। ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই সফরে ৩টি ওয়ানডে ম্যাচ খেলা হবে।

মহিলা বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচটি ৩০ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলার কথা রয়েছে। তবে এই ম্যাচটি স্থানান্তরিত হতে পারে। তথ্য অনুসারে, কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন (KSCA) এখনও এই ম্যাচটি আয়োজনের জন্য কর্ণাটক সরকারের কাছ থেকে অনুমোদন পায়নি।


```