বৃষ্টির কারণে টস ও খেলা বারবার পিছলেও গ্যালারির উচ্ছ্বাস কমেনি। দর্শকরা গান গেয়ে, পতাকা নাড়িয়ে উজ্জীবিত রাখছেন মাঠের পরিবেশ।

ছবি: গুগল
শেষ আপডেট: 2 November 2025 16:18
দ্য ওয়াল ব্যুরো: অবশেষে হাসি ফিরল ক্রিকেটপ্রেমীদের মুখে। দীর্ঘ অপেক্ষার পর নবি মুম্বইয়ে (Navi Mumbai) থেমেছে বৃষ্টি। সরিয়ে ফেলা হয়েছে কভার, মাঠকর্মীরা নেমে পড়েছেন ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে (Dr DY Patil Sports Academy)। ভারত (India Women’s Team) বনাম দক্ষিণ আফ্রিকা (South Africa Women’s Team) মহিলা একদিনের বিশ্বকাপের (ICC Women’s ODI World Cup 2025 Final) ফাইনাল ম্যাচ এখনও শুরু না হলেও টিমটিম করে জ্বলেছে আশার আলো।
আবহাওয়া পরিষ্কার হতে শুরু করেছে, আকাশে দেখা দিয়েছে চিলতে রোদ। এখন চলছে মাঠ পরিদর্শন। জানা গিয়েছে, যদি রাত ৯টা ০৮ মিনিটের (IST) মধ্যে খেলা শুরু করা যায়, তাহলে প্রতিটি দল ২০ ওভার করে খেলতে পারবে। অর্থাৎ, সময়মতো খেলা শুরু হলে আজই বিশ্বচ্যাম্পিয়ন নির্ধারণ। তবে বৃষ্টি আবার ফিরে এলে সোমবার রিজার্ভ ডে (Reserve Day) কাজে লাগানো হবে। ভারত ও দক্ষিণ আফ্রিকা—দুই দেশই এখনও পর্যন্ত কোনও মহিলা একদিনের বিশ্বকাপ জেতেনি। অর্থাৎ, আজ মাঠে নামলেই নিশ্চিতভাবে মিলবে নতুন চ্যাম্পিয়ন।
হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) নেতৃত্বে ভারতীয় দল আত্মবিশ্বাসে টগবগ করছে। সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে (Australia Women’s Team) রেকর্ড রানচেজে (record chase) করে ফাইনালে উঠেছে তারা। অন্যদিকে, লরা উলভার্টের (Laura Wolvaardt) নেতৃত্বে দক্ষিণ আফ্রিকাও প্রথম বারের মতো বিশ্বকাপের ফাইনালে।
বৃষ্টির কারণে টস ও খেলা বারবার পিছলেও গ্যালারির উচ্ছ্বাস কমেনি। দর্শকরা গান গেয়ে, পতাকা নাড়িয়ে উজ্জীবিত রাখছেন মাঠের পরিবেশ। আবহাওয়া এখন অনেকটা পরিষ্কার। যদি বৃষ্টি না ফেরে, তাহলে রাতেই শুরু হতে পারে ঐতিহাসিক ফাইনাল—যেখানে দুই দলের কাছেই প্রথমবারের মতো ট্রফি জেতার সুযোগ।