Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

Ind vs Bang: বরুণদেবের রোষে পণ্ড ম্যাচ, সেমিফাইনালের আগে প্রস্তুতি পেল না ভারত

বৃষ্টির দাপটে পণ্ড ভারত-বাংলাদেশ ম্যাচ।

Ind vs Bang: বরুণদেবের রোষে পণ্ড ম্যাচ, সেমিফাইনালের আগে প্রস্তুতি পেল না ভারত

স্মৃতি মান্ধানা

শেষ আপডেট: 26 October 2025 22:28

দ্য ওয়াল ব্যুরো: মহিলা ওডিআই বিশ্বকাপে (Women’s ODI World Cup) আজ বাংলাদেশের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচ খেলতে নামছে ব্লু টাইগ্রেসেস (India Vs Bangladesh)। এর আগের ম্যাচেই নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত উঠে গিয়েছিল শেষ চারে। তবে বৃষ্টির কারণে এদিন ম্যাচ শুরু হল নির্ধারিত সময়ের দুই ঘণ্টা বাদে। টসে জিতে এদিন প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কউর।

এদিন বারবার এসে বাধা দিল বৃষ্টি। শেষ পর্যন্ত ম্যাচ নামিয়ে আনা হয় ২৭ ওভারে। তবে বাংলাদেশের ইনিংসে যেটুকু খেললেন শারমিন আখতার ও শোভানা মোস্তারি। তাঁদের দুজনের ব্যাটে ভর করেই বাংলাদেশ করল ১১৯ রান। ভারতের হয়ে তিনটি উইকেট পেলেন রাধা যাদব। শ্রী চারাণি পেয়েছেন দুটি উইকেট। আর দীপ্তি শর্মা, আমনজ্যোৎ কউর ও রেণুকা সিং পেয়েছেন একটি করে উইকেট। তবে ডিএলএস মেথডে ভারতের টার্গেট দাঁড়াল ১২৬ রান।

এদিন ফিল্ডিং করার সময় চোট পেয়েছিলেন প্রতিকা রাওয়াল, তাই তাঁর পরিবর্তে স্মৃতি মান্ধানার সঙ্গে ওপেন করতে নামেন আমনজ্যোৎ কউর। প্রথম থেকেই মারমুখী মেজাজে ব্যাট শুরু করেন দুরন্ত ফর্মে থাকা স্মৃতি। প্রথম ৫ ওভারে ভারতের উঠল ৩৮ রান। দুই ওপেনারের দাপটে ৬.৪ ওভার ৫০ তুলল ভারত। কিন্ত ভারতের ইনিংসের ৮.৪ ওভারে ফের নামল বৃষ্টি। এরপর বৃষ্টির দাপট বাড়তে থাকায়, শেষ পর্যন্ত আর খেলা হয়নি। জয়ের দোরগোড়ায় এসেও ফিরতে হল ভারতকে।

এদিন প্রথমে বল করতে নেমে ম্যাচের প্রথম ওভারেই সাফল্য পায় ভারত। রেণুকা সিং ঠাকুরের ওভারের শেষ বলে শ্রী চারাণির হাতে ক্যাচ তুলে ২ রান করে  ফিরলেন সুমাইয়া আখতার। চার রানে পড়ল বাংলাদেশের প্রথম উইকেট। এরপর দলের স্কোর এগিয়ে নিয়ে যাচ্ছিলেন রুবিয়া আখতার ঝিলিক ও শারমিন আখতার। কিন্তু নিজের দ্বিতীয় স্পেলে ফিরে এসেই রুবিয়াকে (৩২ বলে ১৩) ফেরালেন দীপ্তি শর্মা। বাংলাদেশের দ্বিতীয় উইকেটের পতন হল ৩৪ রানে। ১২.২ ওভারে ফের শুরু হয় বৃষ্টি। প্রায় দুই ঘণ্টা খেলা বন্ধ থাকায় ম্যাচ নামিয়ে আনা হয় ২৭ ওভারে।

১৫ ওভারে বাংলদেশ তুলল দুই উইকেট হারিয়ে ৪৭। এরপরই রাধা যাদবের ডাইরেক্ট হিটে রান আউট হন বাংলাদেশ অধিনায়ক নিগারা সুলতানা (৯ রান)। এরপর শারমিন আখতারের সঙ্গে ইনিংস ভালই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন শোভনা মোস্তারি। কিন্তু ২১ বলে ২৬ রান করে রাধা যাদবের শিকার হন তিনি। বাংলাদেশের রান তখন ৯১। তিন রান যোগ হতেই পতন হয় পঞ্চম উইকেটের। আমনজ্যোৎ কউরের বলে দুই রান করে ফিরে যান স্বর্ণা আখতার। ৯৯ রানে পতন হয় বাংলাদেশের ষষ্ঠ উইকেটের। কিছুক্ষণের মধ্যে রাধার বলে নাহিদা আউট হওয়ার পর বাংলাদেশের শেষ ভরসা শারমিনকে (৩৬) ফেরালেন শ্রী চারাণি।  

রাবেয়া খানকে আউট করে নিজের তৃতীয় শিকার তুলে নিলেন রাধা যাদব। বাংলাদেশের রান তখন ১০৫। এরপর ৭ বলে ১১ রান করে চারাণির বলে ফিরলেন রিতু মণি। বাংলাদেশ ২৭ ওভারে তুলল ৯ উইকেট হারিয়ে ১১৯।

বৃষ্টির জন্য নির্ধারিত সময়ের আধ ঘণ্টা পর টস হয় এদিন। আর টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়ে হরমনপ্রীত বললেন, আমাদের বোলাররা ভাল বল করছে। এই পরিবেশে তারা নিজেদের তুলে ধরতে পারবে, সেই জন্য এই সিদ্ধান্ত। টানা আটটি ম্যাচে টসে হারার পর এদিন টসে জিতলেন হরমনপ্রীত।


```