Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

Ind vs Bang: ফের বরুণদেবের দাপট, এখনও শুরু হয়নি ম্যাচ

টসের পরই ফের শুরু হয় বৃষ্টি। নভি মুম্বইয়ের আকাশের মুখ অবশ্য গত কাল থেকেই ভার ছিল।

Ind vs Bang: ফের বরুণদেবের দাপট, এখনও শুরু হয়নি ম্যাচ

বৃ্ষ্টির দাপট চলছেই

সৌম্য বাগচী

শেষ আপডেট: 26 October 2025 16:04

দ্য ওয়াল ব্যুরো: মহিলা ওডিআই বিশ্বকাপে (Women’s ODI World Cup) আজ বাংলাদেশের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচ খেলতে নামছে ব্লু টাইগ্রেসেস (India Vs Bangladesh)। এর আগের ম্যাচেই নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত উঠে গিয়েছিল শেষ চারে। 

বৃষ্টির জন্য নির্ধারিত সময়ের আধ ঘণ্টা পর টস হয় এদিন। আর টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়ে হরমনপ্রীত বললেন, আমাদের বোলাররা ভাল বল করছে। এই পরিবেশে তারা নিজেদের তুলে ধরতে পারবে, সেই জন্য এই সিদ্ধান্ত।” টানা আটটি ম্যাচে টসে হারার পর এদিন টসে জিতলেন হরমনপ্রীত। 

টসের পরই ফের শুরু হয় বৃষ্টি। নভি মুম্বইয়ের আকাশের মুখ অবশ্য গত কাল থেকেই ভার ছিল। সেই সঙ্গে ছিল শনশনে হাওয়া। এদিনও সকাল থেকেই হচ্ছে বৃষ্টি, কখনও জোরে, কখনও বা ঝিরঝিরে।

গত ম্যাচে আঙুলে চোট পেয়েছিলেন বাংলার উইকেটরক্ষক ব্যাটার রিচা ঘোষ। তাই এদিন তাঁর পরিবর্তে দলে এসেছেন উমা ছেত্রী। এটাই হতে চলেছে টিম ইন্ডিয়ার জার্সিতে তাঁর অভিষেক ম্যাচ। তাঁর হাতে অভিষেক ক্যাপ তুলে দিলেন ওডিআই ক্যাপ। 

গত কালই আবহাওয়ার পূর্বাভাষে বলা হয়েছিল, বৃষ্টি হতে পারে। এদিন ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে বৃষ্টি শুরু হওয়ায় ডি ওয়াই পাতিল স্টেডিয়ামের পিচ ঢেকে দেওয়া হয়। 


```