Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডোর এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

Abhishek Nayar: গম্ভীরের একদা ডেপুটি, এবার কেকেআরের কোচ হওয়ার পথে অভিষেক নায়ার!

নায়ার কেকেআরের সঙ্গে যুক্ত বহু বছর ধরেই। গম্ভীর যখন দলের মেন্টর, সেই সময় তিনি সহকারী কোচ ছিলেন। ২০২৪–এর আইপিএল শিরোপা জয়ের সাক্ষী। 

Abhishek Nayar: গম্ভীরের একদা ডেপুটি, এবার কেকেআরের কোচ হওয়ার পথে অভিষেক নায়ার!

অভিষেক নায়ার

রূপক মিশ্র

শেষ আপডেট: 26 October 2025 14:11

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা নাইট রাইডার্সের (KKR) নতুন কোচ হতে চলেছেন অভিষেক নায়ার (Abhishek Nayar)। আইপিএল ফ্র্যাঞ্চাইজির ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, তাঁকে ইতিমধ্যেই সিদ্ধান্তের কথা বলা হয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা সামনে আসতে চলেছে খুব শিগগিরই।

নায়ার এতদিন কেকেআরের সহকারী কোচের দায়িত্বে ছিলেন। গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সঙ্গে কাজ করার সময়েই দলের ‘ব্যাকরুম’ পরিচালনার মূল কর্তৃত্ব ছিল তাঁর হাতে। তরুণ খেলোয়াড়দের গড়ে তোলা, অ্যাকাডেমি থেকে প্রতিভা খুঁজে আনা—সব কিছুতেই মধ্যমণি, নিয়ন্তার ভূমিকায়। এবার সেই ‘দায়িত্ব’ আরও ‘গুরু’ হতে চলেছে।

কেকেআর গত মরশুমে (IPL 2025) হতাশাজনক পারফরম্যান্সের পর চন্দ্রকান্ত পণ্ডিতের (Chandrakant Pandit) সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। ১৪ ম্যাচে মাত্র ৫ জয়ের পর প্লে–অফে ওঠা হয়নি। সেই কারণেই পুরো কোচিং কাঠামোয় পরিবর্তন আনছে ফ্র্যাঞ্চাইজি। নতুন পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে ৪২ বছর বয়সি এই প্রাক্তন ক্রিকেটার।

প্রসঙ্গত, নায়ার কেকেআরের সঙ্গে যুক্ত বহু বছর ধরেই। গম্ভীর যখন দলের মেন্টর, সেই সময় তিনি সহকারী কোচ ছিলেন। ২০২৪–এর আইপিএল শিরোপা জয়ের সাক্ষী। পরে জাতীয় দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পান। সেখান থেকে বাদ পড়ার পর ফের পুরনো দলে ফিরে আসেন। এখন গ্র্যান্ড প্রমোশনের পর সেই ফ্র্যাঞ্চাইজিরই প্রধান কোচ হতে চলেছেন অভিষেক।

শুধু পুরনো খেলোয়াড় নন, কোচ হিসেবেও ক্রিকেটমহলে তাঁর সুনাম রয়েছে। বিশ্লেষণধর্মী চিন্তাভাবনা ও প্লেয়ার ম্যানেজমেন্টে (Player Management) তিনি দড়। বিশেষ করে রোহিত শর্মা (Rohit Sharma) ও কেএল রাহুলের (KL Rahul) ফর্মে ফেরার পেছনে বড় ভূমিকা ছিল অভিষেকের। রোহিতের ফিটনেস ট্রান্সফরমেশনেও (Fitness Transformation) তিনিই আসল ত্রাতা। কেকেআরের দায়িত্ব ছাড়াও নায়ার বর্তমানে মহিলাদের প্রিমিয়ার লিগের (WPL) ইউপি ওয়ারিয়র্সের (UP Warriorz) কোচ। দুই ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব একসঙ্গে সামলান কি না, এখন সেটাই দেখার!


```