Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পরবর্তী 'ফ্যাব ফোরে'র নাম জানালেন উইলিয়ামসন, ভারতের দুই, পাকিস্তানের কেই নেই

বহু বিকল্পের মধ্যে যে নামগুলি মনে আসে তারা হল- যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, রচিন রবীন্দ্র ও হ্যারি ব্রুক। পাশাপাশি থাকতে পারে ক্যামেরন গ্রিনও। এরা প্রত্যেকেই অসাধারণ খেলোয়াড় এবং সমস্ত ফরম্যাটেই তারা দুর্দান্ত। সকলেই তরুণ এবং এখন এগিয়ে চলেছে।

পরবর্তী 'ফ্যাব ফোরে'র নাম জানালেন উইলিয়ামসন, ভারতের দুই, পাকিস্তানের কেই নেই

কেন উইলিয়ামসন

শেষ আপডেট: 11 June 2025 16:25

দ্য ওয়াল ব্যুরো: ২০১০-এর দশক থেকে একসঙ্গে উচ্চারিত হয়ে আসছে বিরাট কোহলি, কেন উইলিয়ামসন, স্টিভ স্মিথ এবং জো রুটের (Virat Kohli, Kane Williamson, Steve Smith and Joe Root) নাম। ক্রিকেট-বিশ্বে তাঁদরে পরিচিতি ছিল 'ফ্যাব ফোর(Fab Four) হিসাবে। এই চার ব্যাটারই তখন বোলারদের শাসনের ক্ষেত্রে বাকিদের থেকে কয়েক যোজন এগিয়ে ছিলেন।

তবে প্রতিটি অধ্যায়ই কখনও না কখনও শেষ হয়। এই চার মহাতারকাই এখন ৩০-এর মধ্যগগনে। ইতিমধ্যেই টেস্ট ক্রিকেট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার স্মিথ ওয়ানডে ফরম্যাট থেকে সরে দাঁড়িয়েছেন। চোটের কারণে মাঝেমধ্যেই সমস্যায় পড়ছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। একমাত্র ইংল্যান্ডের জো রুটই নিজের নামের প্রতি সুবিচার করে চলেছেন।

ক্রিকেট বিশ্ব যখন 'ফ্যাব ফোর' উপভোগ করছে, তখন পরবর্তী 'ফ্যাব ফোর' নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। এবং 'ফ্যাব ফোর'-এর একজন সদস্যের চেয়ে কে আর এ বিষয়ে ভাল উত্তর দিতে পারে? পরবর্তী 'ফ্যাব ফোর' এবার বেছে দিলেন কেন উইলিয়ামসন।

তাঁর দেওয়া তালিকায় রয়েছেন ভারতের দুই ক্রিকেটার ও অস্ট্রেলিয়ার একজন। পাশাপাশি নিজের দেশের একজনকেও তালিকায় রেখেছেন উইলিয়ামসন।

ইএসপিএন ক্রিকইনফোর সঙ্গে এক আলাপচারিতায় উইলিয়ামসনকে প্রশ্ন করা হয়, 'ফ্যাব ফোর'-এর পরবর্তী প্রজন্ম কে কে হতে পারে? তিনি বলেন, "বহু বিকল্পের মধ্যে যে নামগুলি মনে আসে তারা হল- যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, রচিন রবীন্দ্র ও হ্যারি ব্রুক। পাশাপাশি থাকতে পারে ক্যামেরন গ্রিনও (Yashasvi Jaiswal, Shubman Gill, Rachin Ravindra, Harry Brook And also Cameron Green)। এরা প্রত্যেকেই অসাধারণ খেলোয়াড় এবং সমস্ত ফরম্যাটেই তারা দুর্দান্ত। সকলেই তরুণ এবং এখন এগিয়ে চলেছে।

সম্প্রতি, দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা ড্যারিল কালিনান কোহলিকে 'ফ্যাব ফোর'-এর মধ্যে সেরা হিসেবে বেছে নিয়েছেন। প্রাক্তন এই প্রোটিয়া তারকা বলেছেন, "আমি মনে করি ফ্যাব ফোরের ক্ষেত্রে বিরাটই সেরা। কারণ ও সব ধরনের ক্রিকেটেই নিজেক প্রমাণ করেছে। ওরা সকলেই দুর্দান্ত টেস্ট ক্রিকেট খেলেছে। কিন্তু বিরাট কোহলির ক্ষেত্রে আমি বলব, সে সকল ধরনের ক্রিকেটে দায়িত্ব নিয়েছে শুরু থেকেই। অধিনায়ক হিসাবেও অনন্য মাত্রায় নিজেকে নিয়ে গিয়েছে। ভারতের সমস্ত প্রত্যাশার কেন্দ্র ছিল বিরাট।"


```