Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

হরমনপ্রীতদের বিরুদ্ধে মাঠে নামবেন ‘বিপজ্জনক’ অ্যালিসা হিলি? কী জানাচ্ছে অজি শিবির?

সেমিফাইনালের আগে সবচেয়ে বড় প্রশ্ন—অ্যালিসা হিলি কি ফিরতে পারবেন? সবার চোখ এখন ফিটনেস রিপোর্টের দিকে।

হরমনপ্রীতদের বিরুদ্ধে মাঠে নামবেন ‘বিপজ্জনক’ অ্যালিসা হিলি? কী জানাচ্ছে অজি শিবির?

অ্যালিসা হিলি

রূপক মিশ্র

শেষ আপডেট: 26 October 2025 11:54

দ্য ওয়াল ব্যুরো: ভারতের (India) বিরুদ্ধে বিশ্বকাপের (ODI World Cup) সেমিফাইনালের আগে চিন্তায় অস্ট্রেলিয়া (Australia) শিবিরে। অধিনায়ক অ্যালিসা হিলি (Alyssa Healy) এখনও পুরোপুরি ফিট নন। অজি কোচ শেলি নিশকে (Shelley Nitschke) জানিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ম্যাচের ঠিক আগে।

কাফ ইনজুরিতে (Calf Strain) ভুগছেন হিলি। বাংলাদেশ (Bangladesh) ম্যাচের পর প্র্যাকটিস সেশনে চোট পান। সেই থেকে মাঠের বাইরে। ইংল্যান্ডের (England) বিরুদ্ধে ২২ অক্টোবরের ম্যাচের পর টানা দুটি ম্যাচে তাঁকে দেখা যায়নি। এখন শেষ চারের লড়াইয়ের আগে তাঁর ফিটনেস নিয়ে ধোঁয়াশা। বিশ্বকাপের শুরুতে দারুণ ফর্মে ছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। ভারতের বিরুদ্ধে শতরান। তারপর বাংলাদেশ ম্যাচেও সেঞ্চুরি—দুটি ইনিংসেই বিধ্বংসী মেজাজে। সেই ছন্দ ভাঙল চোটের ধাক্কায়।

শনিবার দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে জয়ের পর সংবাদ সম্মেলনে নিশকেকে প্রশ্ন করা হয় হিলির ফিটনেস নিয়ে। তাঁর জবাব, ‘ও আজ মাঠে নামার মতো অবস্থায় ছিল না। আপাতত অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। আমরা আশাবাদী, সেমিফাইনালের আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবে। তবে এখনই নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।’

কোচের কথাতেই স্পষ্ট, হিলিকে নিয়ে অজি শিবিরে জোরদার ধন্ধ। দলের বাকি সদস্যরা ফিট থাকলেও, অধিনায়ককে ছাড়া নামা অস্ট্রেলিয়ার জন্য বড় ধাক্কা হতে পারে। বিশেষ করে ভারতের বিরুদ্ধে, যেখানে গ্রুপ পর্বের ম্যাচে হিলির ইনিংস জয় নিয়ে আসে!  ৩৩১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শেষ হাসি হেসেছিল অজিরা। ১০৭ বলে ১৪২ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা হিলি। তাঁর অনুপস্থিতি দলের ব্যাটিং অর্ডারে নিশ্চিতভাবে বড় শূন্যতা তৈরি করবে।

প্রসঙ্গত, ভারত ও অস্ট্রেলিয়া মুখোমুখি হবে আগামী ৩০ অক্টোবর, নবি মুম্বইয়ে (Navi Mumbai)। ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) আগেই বলেছেন, ‘অস্ট্রেলিয়া সব সময়ই বড় প্রতিপক্ষ। ওদের হারাতে গেলে নিখুঁত ক্রিকেট খেলতে হবে।’অন্যদিকে নিটশকের কথায় সতর্কতা, ‘ভারত খুব শক্তিশালী দল। আমাদের সেমিফাইনালটা কঠিন হবে, এটা জানি। তবে মেয়েরা প্রস্তুত।’

সব মিলিয়ে সেমিফাইনালের আগে সবচেয়ে বড় প্রশ্ন—অ্যালিসা হিলি কি ফিরতে পারবেন? সবার চোখ এখন ফিটনেস রিপোর্টের দিকে।


```