Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

বাইশ গজে লিঙ্গবৈষম্য: মান্ধানারা কি আদৌ শুভমানদের সমান বেতন পান?

বোর্ডের যুক্তি—শুভমানদের খেলাধুলোর পরিসর অনেক বেশি ‘মার্কেটেবল’। জনপ্রিয়তা, দর্শকসংখ্যা ও বিজ্ঞাপনী রাজস্বর দিক থেকে প্রভাব তুলনাহীন। 

বাইশ গজে লিঙ্গবৈষম্য: মান্ধানারা কি আদৌ শুভমানদের সমান বেতন পান?

ভারতীয় মহিলা টিম

রূপক মিশ্র

শেষ আপডেট: 20 October 2025 17:05

দ্য ওয়াল ব্যুরো: খাতায়-কলমে বিসিসিআই (BCCI) বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড। বছর বছর আইপিএল (IPL), সম্প্রচার ও স্পনসরশিপ থেকে যে বিপুল আয় হয়, তার সুফল জোটে ক্রিকেটারদেরও। এই সূত্রেই মাথাচাড়া দিয়েছে গুরুতর প্রশ্ন—পুরুষ ও মহিলা খেলোয়াড়েরা (Men’s and Women’s Cricketers) কি সত্যিই সমান বেতন পান?

২০২২ সালের অক্টোবর। জয় শাহ (Jay Shah) ঐতিহাসিক ঘোষণা: পে ইকুইটি পলিসি—অর্থাৎ, পুরুষ ও মহিলা ক্রিকেটারদের জন্য সমান ম্যাচ ফি (Equal Match Fees)। নিয়ম অনুযায়ী, ভারতীয় মহিলা ক্রিকেটাররা এখন একটি টেস্টে পান ১৫ লক্ষ টাকা, একদিনের ম্যাচে ৬ লক্ষ, আর টি-২০–তে ৩ লক্ষ—একেবারে পুরুষ দলের মতোই। এই নীতির কথা সামনে আসার পর ভারতীয় মহিলা ক্রিকেটকে ‘সমতার পথে এক নয়া অধ্যায়’ বলে ভূষিতও করেন কেউ কেউ!

কিন্তু বিশ্লেষকদের পর্যবেক্ষণ: বাস্তব ছবি ততটাও সরল নয়। কারণ, ম্যাচ ফি সমান থাকলেও বার্ষিক চুক্তির (Central Contract) অঙ্কে এখনও আকাশছোঁয়া ফারাক। পুরুষ দলের চারটি শ্রেণি—A+, A, B, C। এর মধ্যে কোহলি (Virat Kohli), রোহিত (Rohit Sharma), বুমরাহ (Jasprit Bumrah) ও জাদেজা (Ravindra Jadeja) রয়েছেন A+ ক্যাটেগরিতে, যাঁদের বার্ষিক আয় ৭ কোটি টাকা। A, B ও C শ্রেণিতে বরাদ্দ যথাক্রমে ৫, ৩ ও ১ কোটি টাকা।

অন্যদিকে, মহিলা দলের সর্বোচ্চ ক্যাটেগরি গ্রেড A। যেখানে রয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana), হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) ও দীপ্তি শর্মা (Deepti Sharma)। তাঁদের বার্ষিক চুক্তি ৫০ লক্ষ টাকা। গ্রেড–বি তে ৩০ লক্ষ, গ্রেড–সি তে ১০ লক্ষ। অর্থাৎ, কেন্দ্রীয় চুক্তিতে বেতন ব্যবধান প্রায় ১৪ গুণ!

কেন এই ফারাক? বোর্ডের যুক্তি—শুভমানদের খেলাধুলোর পরিসর অনেক বেশি ‘মার্কেটেবল’। জনপ্রিয়তা, দর্শকসংখ্যা ও বিজ্ঞাপনী রাজস্বর (Revenue) দিক থেকে প্রভাব তুলনাহীন। ভারতের ছেলেরা আইসিসি (ICC) ইভেন্টে সাতটি বড় ট্রফি জিতেছে। অথচ মহিলা দল এখনও পর্যন্ত কোনও বিশ্বকাপ জেতেনি। পারফরম্যান্সের এই দুস্তর ফারাকই আর্থিক ব্যবধান বাড়িয়ে দিয়েছে।

তবু আশার কথা—পরিবর্তন শুরু হয়েছে। মেয়েদের ক্রিকেটে বিপুল উত্থান এসেছে উইমেন্স প্রিমিয়ার লিগের (Women’s Premier League, WPL) হাত ধরে। টেলিভিশন সম্প্রচার, স্পনসরশিপ ও দর্শক আগ্রহ—সবদিকেই বৃদ্ধি লক্ষ করা যাচ্ছে। স্মৃতি, হরমনপ্রীত, রিচা ঘোষ (Richa Ghosh) আজকের দিনে ঘরে ঘরে পরিচিত নাম।

প্রাক্তন অধিনায়ক অঞ্জুম চোপড়া (Anjum Chopra) এক সময় বলেছিলেন, ‘আমাদের আগে অস্ট্রেলিয়ার (Australia) মেয়েদের সঙ্গে তুলনা করা উচিত। তারা পুরুষদের সমান বেতন পাচ্ছে, কারণ তারা বিশ্বকাপ জিতেছে। আমরা যদি তেমন কিছু করতে পারি, দিন বদলাতে দেরি হবে না!’ আর এই কারণেই জয় শাহের প্রতিশ্রুতি আংশিক বাস্তবায়িত হলেও, পূর্ণ সমতার পথে ভারতীয় মহিলা ক্রিকেটের এখনও অনেকটা রাস্তা হাঁটা বাকি। এবার হলে ভাল। নয়তো হয়তো পরের বিশ্বকাপে (Women’s World Cup 2025) মান্ধানাদের হাত ধরে বদলের প্রথম ইঙ্গিত মিলতে পারে


```