Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

আজ ম্যাচ বাঁচাতে ফের মাঠে নামবেন ঋষভ? টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ দিলেন গুরুত্বপূর্ণ আপডেট!

ভারতীয় শিবির যেমন পন্থের দিকে তাকিয়ে, তেমনই ইংল্যান্ডের ভরসা বেন স্টোকস (Ben Stokes)। তিনিও ঋষভের মতো ফিট নন। দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত একটাও ওভার করেননি। প্রথম ইনিংসে ১০০ রান ও ৫ উইকেট নেওয়ার পর ক্র্যাম্পে চোট পেয়ে নিজেকে গুটিয়ে নিয়েছেন ইংরেজ অধিনায়ক।

আজ ম্যাচ বাঁচাতে ফের মাঠে নামবেন ঋষভ? টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ দিলেন গুরুত্বপূর্ণ আপডেট!

ঋষভ পন্থ

রূপক মিশ্র

শেষ আপডেট: 27 July 2025 12:22

দ্য ওয়াল ব্যুরো: এক পা ভাঙা। অন্য পা ভারতের ভরসা!

কেরিয়ার বনাম দল, ব্যক্তিস্বার্থ বনাম দেশের দাবি—এই দোলাচলে দুলছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। যিনি চিকিৎসকদের অনুমান আর শারীরবিদ্যার ফরমানকে তুড়ি মেরে উড়িয়ে সবাইকে হতচকিত করে প্রথম ইনিংসে ভয়ংকর আঘাতে পায়ের পাতার হাড় ভেঙে যাওয়ার পরেও খোঁড়াতে খোঁড়াতে মাঠে নেমেছিলেন। আঘাত পেয়ে গলফ কার্টে চড়ে সাজঘরে ফিরে যাওয়ার পর আর উইকেটকিপিং করতে মাঠে দেখা যায়নি, আজ ম্যাঞ্চেস্টার টেস্ট শেষ হলে খুব সম্ভবত দেশে ফেরার বিমান ধরবেন।

তবুও প্রশ্নটা উঠছে। ঋষভ বলেই আরও বেশি করে উঠছে: আজ যদি প্রয়োজন পড়ে, দলের সহ-অধিনায়ককে মাঠে ব্যাট হাতে নামতে দেখা যাবে? এই নিয়ে গতকাল বড় আপডেট দিয়েছেন ব্যাটিং কোচ সিতাংশু কোটাক (Sitanshu Kotak)।

প্রথম দিনের শেষে জানা গিয়েছিল, ডান পায়ের পাতার মেটাটারসাল হাড়ে চিড় ধরেছে। চিকিৎসকরা জানিয়ে দেন, এমন ফ্র্যাকচার সারতে ছয় থেকে আট সপ্তাহ সময় লাগতে পারে। ফলে এই টেস্ট তো বটেই, সামনের ম্যাচেও মাঠে নামতে পারবেন না ঋষভ। চাই বিশ্রাম, শুশ্রূষা এবং দরকার পড়লে সার্জারিও!

কিন্তু দ্বিতীয় দিনেই সমস্ত হিসেব গুলিয়ে দেন পন্থ। দল যখন ধুঁকছে, তখন সবাইকে চমকে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠে নামেন এবং কার্যত এক পায়ে দাঁড়িয়ে ১৭ রান তুলে হাফসেঞ্চুরি হাঁকিয়ে মাথা উঁচু করে সাজঘরে ফেরেন!

এই অবস্থায় চতুর্থ দিনের শেষে, যখন শুভমান-রাহুলের জমাট পার্টনারশিপের পরেও ভারত ব্যাকফুটে, তখন কোনও ধোঁয়াশা না রেখেই ব্যাটিং কোচ কোটাকের ঘোষণা—‘আগামিকাল পন্থ ব্যাট করবে!’

চতুর্থ ইনিংসে টিম ইন্ডিয়া এখনও ১৩৭ রানে পিছিয়ে। খাতা না খুলেই যশস্বী জয়সওয়াল ও সাই সুদর্শন ফিরে যাওয়ার পর শুভমান (Shubman Gill) ও কেএল রাহুলের (KL Rahul) জুটি আপাতত স্বস্তিতে রেখেছে। তাঁদের পার্টনারশিপে ভর করে ভারতের স্কোর ১৭৪/২। আপাতত টেস্ট জেতা নয়, পরাজয় আটকে ড্র ছিনিয়ে নেওয়াই দলের লক্ষ্য।

দলের এই আশা-ভরসা হয়ে ওঠা জুটিকে কুর্নিশ জানিয়েছেন কোটাক। বলেছেন, ‘দু’জনেরই মানসিকতা ছিল চূড়ান্ত ইতিবাচক। উইকেটের চরিত্র বুঝে দারুণ খেলেছে। শুরুর ১০-১৫ ওভার দেখে তারপর হাত খুলেছে। এটা টেস্ট ক্রিকেটের নিখুঁত উদাহরণ!’

অধিনায়ক গিলের প্রশংসা করতে গিয়ে কোটাক যোগ করেন, ‘অস্ট্রেলিয়া সফরের পর ওর ব্যাটিং মনোভাব অনেক বদলেছে। কী বল খেলবে আর কী এড়িয়ে যাবে, সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বটা নিজেই নিয়েছে এবং দারুণভাবে সফলও হয়েছে!’

ওয়ান ডাউন (তিন নম্বর) পজিশন নিয়ে ইয়াদনীং অনেক পরীক্ষানিরীক্ষা হয়েছে। কেউ থিতু হতে পারছেন না। যদিও কোটাক এই বিষয়টিকে তেমন গুরুত্ব দিতে নারাজ।

ভারতীয় শিবির যেমন পন্থের দিকে তাকিয়ে, তেমনই ইংল্যান্ডের ভরসা বেন স্টোকস (Ben Stokes)। তিনিও ঋষভের মতো ফিট নন। দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত একটাও ওভার করেননি। প্রথম ইনিংসে ১০০ রান ও ৫ উইকেট নেওয়ার পর ক্র্যাম্পে চোট পেয়ে নিজেকে গুটিয়ে নিয়েছেন ইংরেজ অধিনায়ক।

এই নিয়ে ড্রেসিংরুমের অন্দরেও চিন্তা বাড়ছে। ইংল্যান্ডের সহকারী কোচ মার্কাস ট্রেসকথিক (Marcus Trescothick) বলছেন, ‘আশা করছি স্টোকস কাল বল করতে পারবে। গত ক’সপ্তাহে ওকে অনেক ওয়ার্কলোড নিতে হয়েছে। কালকের রাতটা বিশ্রাম পেয়েছে। এবার ফিজিও-র কাজ। দেখা যাক কী হয়!’

স্টোকস বল না করলে পাঁচ বোলারের আক্রমণে বড় ফাঁক তৈরি হবে। এই অবস্থায় প্ল্যান বি-ও বাতলে দিয়েছেন ট্রেসকথিক। বলছেন, ‘এমন একজন অলরাউন্ডার কমে গেলে চিন্তা বাড়ে। হয়তো কাল জো রুটকে (Joe Root) আরও বেশি বল করতে হতে পারে!’

শেষদিন থ্রিলারের মঞ্চ ওল্ড ট্র্যাফোর্ড। ভারতের হাতে আসল অস্ত্র তিনজন: পন্থ, রাহুল, গিল। ম্যাচ বাঁচানোর লক্ষ্য সহজ নয়। পন্থ আবার যদি মাঠে নেমে স্বমেজাজ ধারণ করেন, শুভমান উইকেটের এক প্রান্ত ধরে থাকেন আর রাহুলের ব্যাটে দৃঢ় হয়ে ওঠে সংযম—তাহলে লর্ডসে হার, সিরিজের চাপ… সব ভুলিয়ে অসাধ্যসাধনের গাথা লিখে ফেলতে পারে ‘আনকোরা’ টিম ইন্ডিয়া।


```