Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এশিয়া কাপে কি খেলবেন হার্দিক-সূর্য? বিসিসিআই দিল বড় আপডেট

হার্দিক পান্ডিয়া ১১ ও ১২ অগস্ট বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যকাডেমিতে ফিটনেস পরীক্ষা দেবেন।

এশিয়া কাপে কি খেলবেন হার্দিক-সূর্য? বিসিসিআই দিল বড় আপডেট

সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়া

সৌম্য বাগচী

শেষ আপডেট: 11 August 2025 16:23

দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপ (Asia Cup 2025) ক্রিকেটের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। হাতে আর মাত্র এক মাস। এবার টি-টোয়েন্টি ফরম্যাটে হবে এই প্রতিযোগিতা। এশিয়া কাপে ভারতীয় দলে কারা কারা সুযোগ পাবেন, সেই নিয়ে চলছে জোর আলোচনা। 

টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি দলের নিয়মিত অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) আইপিএল শেষ হওয়ার পর জুন মাসে তাঁর হার্নিয়া অপারেশন হয়েছিল। তিনি পুরোপুরি সুস্থ না হলে তাঁর এশিয়া কাপে খেলার সম্ভাবনা নেই বললেই চলে। একান্তই সূর্য না খেললে সম্ভবত শুভমান গিলকে এশিয়া কাপের জন্য অধিনায়ক করা হবে বলে জানা যাচ্ছে। চোট রয়েছে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ারও (Hardik Pandiya)। তাঁকে নিয়েও রয়েছে অনিশ্চয়তা।

এদিকে টাইমস অফ ইন্ডিয়া সূত্রে জানা গিয়েছে, হার্দিক পান্ডিয়া ১১  ১২ গস্ট বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যকাডেমিতে (NCA) ফিটনেস পরীক্ষা (Fitness Tset) দেবেন। সেখানকার রিপোর্ট সন্তোষজনক হলেই তিনি এশিয়া কাপের দলে ঢুকে পড়বেন। পান্ডিয়া সর্বশেষ মার্চ মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন।

পাশাপাশি বোর্ড সূত্রে জানা গিয়েছে সূর্য এখনও পুরোপুরি ফিট নন। তিনি আরও এক সপ্তাহ এনসিএতে ফিজিও এবং মেডিকেল টিমের তত্ত্বাবধানে থাকবেন, যাতে তিনি সময়মতো পুরোপুরি ফিট হতে পারেন। জুন মাসে জার্মানির মিউনিখে তাঁর স্পোর্টস হার্নিয়া সার্জারি হয়েছিল।

এশিয়া কাপের জন্য ভারতীয় দল এখনও ঘোষণা করা হয়নি। তার আগে খেলোয়াড়দের ফিটনেস পরীক্ষা করা হচ্ছে। গত মাসে শ্রেয়স আইয়ারের ফিটনেস পরীক্ষা করা হয়েছিল।

জুন মাসে জার্মানির মিউনিখে স্পোর্টস হার্নিয়া সার্জারি করান সূর্য। ৩৪ বছর বয়সি সূর্য তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন, “জীবনের আপডেট, পেটের নীচের ডান দিকে স্পোর্টস হার্নিয়ার জন্য আমার অস্ত্রোপচার করা হয়েছে। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছিসফল অস্ত্রোপচারের পর আমি এখন সুস্থতার পথে।” ২০২৪ সালের জানুয়ারিতেও সূর্যর একই জায়গায় অপারেশন হয়েছিল। ভারতের এই মিডলঅর্ডার ব্যাটার তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচটি (টি-টোয়েন্টি) খেলেছিলেন ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে।

এশিয়া কাপ ২০২৫ এবার সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টটি ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে, ফাইনাল ২৮ সেপ্টেম্বর। এবারের এশিয়া কাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা আটটি। ভারত, পাকিস্তান, ওমান এবং সংযুক্ত আরব আমিরশাহি একই গ্রুপে স্থান পেয়েছে। শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান এবং হংকং রয়েছে গ্রুপ-বি-তে। গ্রুপের সব দল একে অপরের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে। ভারত ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহি, ১৪ সেপ্টেম্বর পাকিস্তান এবং ১৯ সেপ্টেম্বর ওমানের মুখোমুখি হবে।

এশিয়া কাপ শুরু হয়েছিল ১৯৮৪ সালে। এই টুর্নামেন্টটি এখন পর্যন্ত ১৬ বার অনুষ্ঠিত হয়েছে। ভারত এটি সবচেয়ে বেশি ৮ বার জিতেছে। শ্রীলঙ্কা এই টুর্নামেন্টটি ৬ বার এবং পাকিস্তান ২ বার জিতেছে।


```