Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ধোনি কি আগামী মরশুমেও আইপিএল খেলবেন? এমএসডি জানালেন মনের কথা

যদি হলুদ জার্সির কথা বলা হয়, তবে আমি বলব, আমি সবসময় হলুদ জার্সিতেই থাকব, খেলি বা না খেলি। আমি আর সিএসকে সবসময় এক সঙ্গে। 

ধোনি কি আগামী মরশুমেও আইপিএল খেলবেন? এমএসডি জানালেন মনের কথা

মহেন্দ্র সিং ধোনি

সৌম্য বাগচী

শেষ আপডেট: 7 August 2025 12:42

দ্য ওয়াল ব্যুরো: মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) আগামী আইপিএলেও (IPL) কি খেলবেন? গত কয়েক বছর ধরেই এই প্রশ্ন ঘোরাফেরা করছে। ধোনিকে এই বিষয়ে প্রশ্ন করা হলে, তাঁর একটাই উত্তর- যতদিন শরীর সায় দেবে, ততদিনই খেলব। এবার অবশ্য আগামী মরশুমে খেলবেন কি না, সেই নিয়ে কোনও মন্তব্য এই কিংবদন্তির কাছ থেকে শোনা যায়নি।

ধোনি কতদিন খেলবেন? এই একই প্রশ্ন চেন্নাই সুপার কিংসের (CSK) কাছে করা হলে, উত্তর আসে, এটা পুরোপুরি নির্ভর করছে এমএসডির উপর। তিনি যতদিন চাইবেন, ততদিন খেলবেন। তবে আগামী মরশুমে খেলবেন কি না, সেই বিষয়ে স্পষ্ট না করলেও ধোনি জানিয়ে দিয়েছেন সিএসকের সঙ্গে তাঁর সম্পর্ক অত্যন্ত গভীর। সম্প্রতি একটি অনুষ্ঠানে ভারতকে দুটি বিশ্বকাপ (২০০৭ টি-টোয়েন্টি ও ২০১১ ওডিআই বিশ্বকাপ) এনে দেওয়া অধিনায়ক বলেছেন, পরবর্তীতে যাই ঘটুক না কেন, তাঁর হৃদয়ে সিএসকের নাম চিরকালীন।

সিএসকে ফ্যানদের একটি বিখ্যাত স্লোগান হল, ধোনি নেই মানে সিএসকে নেই।’ এমএসডি নিজেও জানেন, চেন্নাই ফ্র্যাঞ্চাইজির ফ্যানদের তাঁকে নিয়ে আবেগ ও ভালবাসা কতটা। সম্প্রতি চেন্নাইয়ে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে জাতীয় দলের এই প্রাক্তন অধিনায়ক বলেছেন, খেলা ছেড়ে দেওয়ার পরও সিএসকের সঙ্গে তাঁর সম্পর্ক অব্যাহত থাকবে। ধোনির সেই অনুষ্ঠানের ভিডিও ক্রমশ ভাইরাল হচ্ছে।

 ধোনি বলেছেন, আমি সবসময় বলেছি, সিদ্ধান্ত নেওয়ার জন্য আমার হাতে প্রচুর সময় রয়েছে। কিন্তু যদি হলুদ জার্সির কথা বলা হয়, তবে আমি বলব, আমি সবসময় হলুদ জার্সিতেই থাকব, খেলি বা না খেলি। আমি আর সিএসকে সবসময় এক সঙ্গে। আগামী ১৫-২০ বছর ধরে সম্পর্ক এরকমই থাকবে।

২০০৮ সালে শুরু হয় আইপিএল। প্রথম বছর থেকেই চেন্নাই সুপার কিংসের অংশ মহেন্দ্র সিং ধোনি। তাঁর নেতৃত্বে পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে সিএসকে।


```