Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বিশ্বকাপে খেলবে বাংলাদেশ? চূড়ান্ত ভাগ্য নির্ধারণ হবে আজ, কী হতে পারে সম্ভাব্য পরিণাম?

মুখ খুলেছেন বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তাঁর সাফ বক্তব্য, ‘অযৌক্তিক শর্ত বা বাইরের চাপ আমরা মানব না।’ 

বিশ্বকাপে খেলবে বাংলাদেশ? চূড়ান্ত ভাগ্য নির্ধারণ হবে আজ, কী হতে পারে সম্ভাব্য পরিণাম?

বাংলাদেশ ক্রিকেট টিম

রূপক মিশ্র

শেষ আপডেট: 21 January 2026 10:30

দ্য ওয়াল ব্যুরো: টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2026) ঘিরে বড় অনিশ্চয়তা। ভারতের মাটিতে আয়োজিত এই টুর্নামেন্টে আদৌ বাংলাদেশ খেলবে কি না, সেই প্রশ্নের উত্তর আজই দেওয়ার কথা আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসির (ICC)। নিরাপত্তা নিয়ে আপত্তি তুলে ইতিমধ্যেই অবস্থান কড়া করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board)। ফলে শেষ মুহূর্তে বিশ্বকাপের অংশগ্রহণকারী দলের নাম বদলে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

কেন তৈরি হল জট?

সমস্যার গোড়ায় নিরাপত্তা এবং কূটনৈতিক টানাপড়েন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board) স্পষ্ট জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে তারা দলকে ভারতে পাঠাতে স্বচ্ছন্দ নয়। সূত্রের খবর, কিছু ভেন্যু নিয়ে বোর্ড আপত্তি তুলেছে এবং বিকল্প ব্যবস্থার অনুরোধ করেছে। কিন্তু আইসিসি আপাতত সূচি বা ভেন্যু বদলাতে রাজি নয়। এই টানাটানিই আজকের রায়ের মঞ্চ তৈরি করেছে।

বদলি দল আসতে পারে কি?

বাংলাদেশ যদি শেষ পর্যন্ত সরে দাঁড়ায়, তাহলে বিশ্বকাপে তাদের জায়গায় নতুন দল ঢুকবে। সংবাদ সংস্থা পিটিআইয়ের (PTI) রিপোর্ট অনুযায়ী, সম্ভাব্য বদলি হিসেবে বর্তমান র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে স্কটল্যান্ড (Scotland) এগিয়ে। যদি সেটা হয়, সেক্ষেত্রে টুর্নামেন্টের ভারসাম্য ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে নতুন বিতর্ক জমাই স্বাভাবিক।

কী বলছেন বাংলাদেশের শিবির?

এই পরিস্থিতিতে মুখ খুলেছেন বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তাঁর সাফ বক্তব্য, ‘অযৌক্তিক শর্ত বা বাইরের চাপ আমরা মানব না।অন্যদিকে অধিনায়ক লিটন দাস (Litton Das) পুরো বিষয়টি এড়িয়ে গিয়েছেন। সাংবাদিকদের প্রশ্নে তাঁর বক্তব্য, এই মুহূর্তে মন্তব্য করা তাঁর পক্ষে ‘নিরাপদ নয়’। আর এই নীরবতাই পরিস্থিতির গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে।


```