Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

T-20 World Cup: হয় ভারতে খেলো, নয়তো বদলি টিম আনা হবে! বাংলাদেশকে চূড়ান্ত প্রস্তাব আইসিসির

সময় দ্রুত এগচ্ছে। ফেব্রুয়ারি থেকেই বিশ্বকাপ। বাংলাদেশ যদি শেষ পর্যন্ত অনড় থাকে, তাহলে প্রথমবারের মতো কোনও পূর্ণ সদস্য দেশকে বিশ্বকাপ থেকে বাদ পড়তে দেখা যেতে পারে।

T-20 World Cup: হয় ভারতে খেলো, নয়তো বদলি টিম আনা হবে! বাংলাদেশকে চূড়ান্ত প্রস্তাব আইসিসির

বাংলাদেশ টিম

রূপক মিশ্র

শেষ আপডেট: 19 January 2026 12:04

দ্য ওয়াল ব্যুরো: সময় ফুরোচ্ছে। সিদ্ধান্তের জানলা ক্রমশ ছোট হচ্ছে। আর সেই ক্রমবর্ধমান চাপেই এবার সরাসরি কড়া বার্তা দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (International Cricket Council – ICC)। ২০২৬ টি-২০ বিশ্বকাপে (Men’s T20 World Cup 2026) ভারতে খেলতেই হবেনচেৎ বাংলাদেশের (Bangladesh) জায়গায় অন্য দল নামানোর পথও খোলা রাখছে আইসিসি। সূত্রের খবর, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (Bangladesh Cricket Board – BCB) ২১ জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছে আইসিসি। তার মধ্যে স্পষ্ট অবস্থান না নিলে, টুর্নামেন্টের কাঠামো অবিকৃত রেখে বাংলাদেশকে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে।

কেন এই চরম অবস্থান?

সমস্যার মূলে বিসিবি-র অনিচ্ছা। ২০২৬ টি-২০ বিশ্বকাপের আয়োজক ভারত (India) ও শ্রীলঙ্কা (Sri Lanka)। আইসিসির প্রকাশিত সূচি অনুযায়ী বাংলাদেশের গ্রুপ ম্যাচ হওয়ার কথা ভারতের মাটিতেকলকাতার ইডেন গার্ডেন্স (Eden Gardens) ও মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium)। কিন্তু বাংলাদেশ বোর্ড শুরু থেকেই জানিয়ে দিয়েছে, তারা নিরাপত্তাজনিত কারণে ভারতে খেলতে রাজি নয়। বিকল্প হিসেবে প্রথমে ভেন্যু, পরে গ্রুপ বদল করে শ্রীলঙ্কায় ম্যাচ খেলার প্রস্তাবও দেয় বিসিবি।

এতকিছুর মধযে আইসিসির অবস্থান একেবারে উল্টো। সংস্থার মতে, এত অল্প সময়ে টুর্নামেন্টের কাঠামো বদলানো অসম্ভব। শুধু তাই নয়, এমন দৃষ্টান্ত তৈরি হলে ভবিষ্যতে যে কোনও দল আগামী দিনে একই দাবি তুলতে পারে। ফলে এবার সরাসরি জানিয়ে দেওয়া হয়েছেভারতে খেলতেই হবে, না হলে বিশ্বকাপে নামা অনিশ্চিত।

আইপিএল থেকে শুরু, সংকটের শিকড় কোথায়?

এই সংঘাত হঠাৎ তৈরি হয়নি। সূত্র বলছে, উত্তেজনার শুরু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (Indian Premier League – IPL)। রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনের আবহে বিসিসিআই (Board of Control for Cricket in India – BCCI) কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানের (Mustafizur Rahman) চুক্তি বাতিলের নির্দেশ দেয়। এরপরই বিসিবি জরুরি বৈঠক ডেকে আইসিসিকে চিঠি পাঠায়। সেখানে তারা ভারত সফরে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানানোর পাশাপাশি পাকিস্তানের (Pakistan) ক্ষেত্রে ইতিমধ্যে কাজে লাগানো ‘হাইব্রিড মডেলে’র উদাহরণ তুলে ধরে।

পরিস্থিতি আরও ঘোরালো হয় বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধকে কেন্দ্র করে। একই সঙ্গে দেশের ক্রিকেট মহলেও অস্থিরতা ছড়ায়। বিসিবির ডিরেক্টর এম নাজমুল ইসলাম (M Nazmul Islam) খেলোয়াড়দের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বিদ্রোহের মুখে তাঁকে সরিয়ে দিতে হয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (Bangladesh Premier League – BPL) খেলোয়াড়দের বয়কটের হুমকিও শিরোনামে চলে আসে।

কোন পথে বাংলাদেশ ক্রিকেট?

এই অবস্থায় প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল (Tamim Iqbal) প্রকাশ্যে বিসিবিকে সতর্ক করেছেন। তাঁর কথায়, ‘আজকের সিদ্ধান্ত আগামী দশ বছরের বাংলাদেশ ক্রিকেটকে প্রভাবিত করবে।আবেগ নয়, বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নেওয়ার বার্তা দিয়েছেন তিনি। অন্যদিকে আইসিসির তরফ থেকেও দরজা এখনও পুরোপুরি বন্ধ নয়। প্রতিনিধি দল ঢাকায় গিয়ে আলোচনা করেছে। তবে বার্তা পরিষ্কারসূচি কোনও অবস্থাতেই বদলানো হবে না।

সময় দ্রুত এগোচ্ছে। ফেব্রুয়ারি থেকেই বিশ্বকাপ। বাংলাদেশ যদি শেষ পর্যন্ত অনড় থাকে, তাহলে প্রথমবারের মতো কোনও পূর্ণ সদস্য দেশকে বিশ্বকাপ থেকে বাদ পড়তে দেখা যেতে পারে।


```