Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

কেন এবারের বিশ্বকাপ চব্বিশের খেতাবজয়ের চেয়েও গুরুত্বপূর্ণ?

টানা দু’বার টি–২০ বিশ্বকাপ জেতা শুধু একটি রেকর্ড নয়। এটা দেখিয়ে দিল ভারতীয় ক্রিকেটের ভিত কতটা শক্ত। আর সেই কারণেই ছাব্বিশের ট্রফি অনেকের কাছে শুধু একটি জয় নয়—এক নতুন যুগের সূচনা।

কেন এবারের বিশ্বকাপ চব্বিশের খেতাবজয়ের চেয়েও গুরুত্বপূর্ণ?

বিজয়ী টিম ইন্ডিয়া

রূপক মিশ্র

শেষ আপডেট: 9 March 2026 17:50

দ্য ওয়াল ব্যুরো: এই প্রথম নয়। ভারত এর আগেও টি–২০ বিশ্বকাপ জিতেছে। প্রথমবার ২০০৭-এ, ধোনির নেতৃত্বে। পরেরবার ২০২৪ সালে। তখন অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু এবারের জয়টাকে অনেকেই আলাদা করে দেখছেন। কারণ শুধু ট্রফি নয়, তার পেছনের গল্প।

ক্রিকেটে টি–২০ ফরম্যাট সবচেয়ে অনিশ্চিত। এখানে একদিন ভাল খেললে ম্যাচ জেতা যায়, আবার পরের দিন সব ভেস্তেও যেতে পারে। সেই পরিসরে টানা দু’বার খেতাব আগে কোনও দল জিতে উঠতে পারেনি।

একদিক দিয়ে দেখলে, ২০২৪ সালে শুরু হওয়া যাত্রা ২০২৬–এ এসে যেন পূর্ণতা পেল। ওয়েস্ট ইন্ডিজে (West Indies) শুরু, শেষটা আমদাবাদে। এই দুই বিশ্বকাপের মাঝখানে ভারতীয় ক্রিকেটের এক প্রজন্ম বিদায় নিয়েছে, উঠে এসেছে নতুন এক দল। সে কারণেই এবারের জয় আরও তাৎপর্যপূর্ণ ও যুগান্তকারী।

২০২৪: কিংবদন্তিদের শেষ অধ্যায়

বছর দুই আগে টি–২০ বিশ্বকাপ জয়ের মধ্যে একটা আবেগ ছিল। যা অনেকের নজরে ‘শেষ উপহার’। কারণ তখনও টিমে ছিলেন ভারতের বেশ কয়েকজন নামজাদা তারকা—বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা (Rohit Sharma), রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। ডাগআউটে কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। মোটের উপর উথালপাথাল থাকলেও দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে রুদ্ধশ্বাস ফাইনাল মাত্র সাত রানে জিতে ট্রফি ছিনিয়ে নেয় টিম ইন্ডিয়া। কিন্তু সেই ম্যাচের পরই টি–টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে শেষ হয় কোহলি, রোহিত এবং জাদেজার বর্ণময় অধ্যায়। অর্থাৎ, ২০২৪ সালের বিশ্বকাপ ছিল এক অর্থে প্রজন্ম-বিদায়ের মঞ্চ। সেই প্রজন্ম, যারা ভারতের ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিল।

কিন্তু এরপরই স্থবিরতা গ্রাস করার বদলে শুরু হয় পরিবর্তন। ইতিবাচক, ধারাবাহিক পালাবদল।

২০২৬: নতুন প্রজন্মের আত্মপ্রকাশ

দু’বছর পর এবারের বিশ্বকাপে যেটা দেখা গেল, তাকে এককথায় বলা যেতে পারে রূপান্তরের ফসল। দলে অভিজ্ঞ ক্রিকেটার রয়েছেন—জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya), সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)—কেউ-ই তরুণ নন। কিন্তু দলের মুখ একঝাঁক প্রতিশ্রুতিমান, সম্ভাবনাময় তারকা! সঞ্জু স্যামসন (Sanju Samson), অর্শদীপ সিং (Arshdeep Singh), ঈশান কিষাণ (Ishan Kishan), অভিষেক শর্মা (Abhishek Sharma) কিংবা অক্ষর প্যাটেল (Axar Patel) সকলে লাইমলাইট কেড়ে নিয়েছেন। এই ক্রিকেটারদের অনেকে এখনও তিরিশের নিচে। অর্থাৎ, সামনে আরও দু’তিনটি বিশ্বকাপ খেলার সোনার সুযোগ!

টিম ম্যানেজমেন্টও টগবগে স্কোয়াড নিয়ে আশাবাদী। ফাইনালের আগে অধিনায়ক সূর্যকুমার যাদব জানান, উঠতি প্রজন্মকে বেশি নিয়ন্ত্রণে রাখার দরকার নেই। তাদের স্বাধীনতা দিলে নিজেদের মতো খেলতে পারে। সেই ভাবনাই যেন মাঠে দেখা গেল। টিম ইন্ডিয়া ভয়হীন ক্রিকেট উপহার দিল। উইকেট পড়লেও ঘাবড়ে যাওয়ার লেশমাত্র নেই, প্রতিপক্ষ চার-ছক্কা হাঁকালেও বোলাররা খুব একটা লাইন-লেন্থ বিচ্যুত হলেন না।

আর ঠিক এই কারণেই অনেক ক্রিকেট বিশ্লেষকের কাছে ২০২৬–এর জয় গুরুত্ববহ। ২০২৪ সালের সাফল্য ছিল অতীতের এক সুন্দর সমাপ্তি। কিন্তু এবার ভবিষ্যতের দরজা খুলে গেল। এখন যে দলটা তৈরি হয়েছে, তারা অনেকদিন একসঙ্গে খেলতে পারে। যদি এই ধারাবাহিকতা বজায় থাকে, তাহলে বিশ্বক্রিকেটে টিম ইন্ডিয়া দাদাগিরি নিশ্চিতভাবে দেখিয়ে যাবে—এ কথা হলফ করে বলা যায়।

টানা দু’বার টি–২০ বিশ্বকাপ জেতা শুধু একটি রেকর্ড নয়। এটা দেখিয়ে দিল ভারতীয় ক্রিকেটের ভিত কতটা শক্ত। আর সেই কারণেই ছাব্বিশের ট্রফি অনেকের কাছে শুধু একটি জয় নয়—এক নতুন যুগের সূচনা।


```