Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

‘কোচ সাহেবে’র হাসিতে আপ্লুত ধোনি, পাল্টা ধন্যবাদ জানালেন গম্ভীরও, দূরত্ব মোছার ইঙ্গিত?

এই ছোট্ট আদান–প্রদান এখন অন্য ইঙ্গিত দিচ্ছে। বিশ্বকাপ জয়ের আনন্দে পুরনো বরফ কি গলছে? জবাবটা ‘হ্যাঁ’ হলেই সম্ভবত সবচেয়ে খুশি হবেন দেশের তামাম ক্রিকেট-অনুরাগী।

‘কোচ সাহেবে’র হাসিতে আপ্লুত ধোনি, পাল্টা ধন্যবাদ জানালেন গম্ভীরও, দূরত্ব মোছার ইঙ্গিত?

ধোনি ও গম্ভীর

রূপক মিশ্র

শেষ আপডেট: 9 March 2026 14:48

দ্য ওয়াল ব্যুরো: কখনও নাম করে, কখনও নাম না নিয়ে—একাধিকবার বিভিন্ন ইস্যুতে মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠেছেন গৌতম গম্ভীর৷ দুজনে একদা সতীর্থ। মাহির অধিনায়কত্বে বিশ্বকাপও জিতেছেন গম্ভীর। তবু একটা অনপনেয় দুরত্ব থেকে গিয়েছে, অবসরের পর যা কমার বদলে দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে৷

বিশ্বকাপ ফাইনালে ৯৭ রান হাঁকিয়েছিলেন গম্ভীর। অল্পের জন্য সেঞ্চুরি মিস হলেও সেদিন তিনি রুখে না দাঁড়ালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ফল অন্যরকম হতেই পারত৷ অথচ ভারতীয় ক্রিকেটের লোকগাথায় ফাইনালের অমলিন স্মৃতি হিসেবে উজ্জ্বল ধোনির জয়সূচক ছক্কা৷ সেখানে গম্ভীরের ধুলোছাপ-মারা জার্সি কিছুটা হলেও পেছনে রয়ে যায়৷

এই নিয়ে একাধিক সাক্ষাৎকারে অসন্তোষ জানিয়েছেন দেশের প্রাক্তন ওপেনার, এখন টিম ইন্ডিয়ার হেডকোচ৷ তারকাপ্রথার বিরুদ্ধে ধুয়ো তুলে জোরগলায় বলেছেন, ‘টিমকে ২০১১-র বিশ্বকাপ জিতিয়েছে এগারোজন, কোনও একজন অধিনায়ক নন!' ২০২৬-এ সেই গম্ভীরই এবার দুনিয়া জিতে নিলেন, এবার কোচ হিসেবে। স্বীকৃতি দিলেন পূর্বজ দ্রাবিড়কে, কুর্নিশ জানালেন খেলোয়াড়, প্রধান নির্বাচক এমনকি দুর্দিনে পাশে থাকা আইসিসি চেয়ারম্যানকেও!

এগুলো একটাও অবাক-করা খবর নয়। দিনের অন্যতম সেরা চমক এল তখন, যখন সোশ্যাল মিডিয়ায় আপাত-নিষ্ক্রিয় মহেন্দ্র সিং ধোনি জাতীয় দলকে সাবাশি জানিয়ে নাতিদীর্ঘ পোস্ট লিখলেন৷ আটপৌরে চালে বলা কিছু কথা। যেখানে নজর কাড়ল কোচ গৌতম গম্ভীরের উল্লেখ!

‘কোচ সাহেব, হাসিটা বেশ মানাচ্ছে’

টিম ইন্ডিয়ার তৃতীয় টি–টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরই সামনে এল এই পোস্ট। প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) ইনস্টাগ্রামে লিখলেন, ‘কোচ সাহেব, আপনার হাসিটা বেশ মানাচ্ছে। হাসি আর তীব্রতা—এই জুটি মারাত্মক। খুব ভাল কাজ করেছেন।’ অনেকের চোখেই কথাটা নিছক প্রশংসা নয়। বরং, গম্ভীরের স্বভাবসিদ্ধ গম্ভীর মুখভঙ্গি নিয়ে মৃদু খোঁচাও বটে। বহু বছর ধরে ভারতীয় ক্রিকেটে গৌতম গম্ভীর (Gautam Gambhir) মানেই কঠিন, তীক্ষ্ণ, নির্লিপ্ত চরিত্র। সেই মানুষটির মুখে বিশ্বকাপ জয়ের পর যে চওড়া হাসি ফুটেছিল, তাকেই ফোকাসে এনেছেন মাহি!

এর পরেই ভারতের জয় নিয়ে সংক্ষিপ্ত কিন্তু আবেগমাখা বার্তা দেন তিনি। লিখেছেন, ‘আহমেদাবাদে ইতিহাস তৈরি হল। ভারতীয় দলের সব ক্রিকেটার, সাপোর্ট স্টাফ এবং সারা বিশ্বের সমর্থকদের অনেক অভিনন্দন। তোমাদের খেলতে দেখে দারুণ আনন্দ পেলাম।’

বুমরাহর বিষয়ে কী বললেন? 

ধোনির পোস্টে আরেকটি অংশ দ্রুত ভাইরাল হয়। সেখানে ভারতের পেস বোলিংয়ের মুখ জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) নিয়ে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মন্তব্য করেন তিনি। লেখেন, ‘বুমরাহকে নিয়ে কিছু না বলাই ভাল। ও চ্যাম্পিয়ন বোলার!’ টুর্নামেন্টের বাকি ম্যাচের মতো ফাইনালেও ভারতের তারকা পেসারের দুরন্ত পারফরম্যান্স লড়াইয়ের মোড় ঘুরিয়ে দেয়। নিউজিল্যান্ডের (New Zealand) ব্যাটিং লাইনআপ ভেঙে দেন শুরুতেই। প্রথম স্পেলে চার উইকেট তুলতেই কার্যত ম্যাচ শেষ।

ধোনির পোস্টে গম্ভীরের উত্তর

ধোনির সেই পোস্টের প্রত্যুত্তরে হেডকোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) খুব ছোট, কিন্তু অর্থবহ মন্তব্যে লেখেন, ‘হাসার এর চেয়ে বড় কারণ আর কী হতে পারে! তোমাকে দেখে ভাল লাগল।’ ভারতীয় ক্রিকেটে দুজনের সম্পর্ক নিয়ে বহুদিন ধরেই নানা জল্পনা। সামাজিক মাধ্যমে টানাপড়েনের মুখরোচক গল্পঅ ছড়িয়েছে, পুরনো ক্ষোভের আলোচনাও জমেছে কখনও কখনও। কিন্তু এই ছোট্ট আদান–প্রদান এখন অন্য ইঙ্গিত দিচ্ছে। বিশ্বকাপ জয়ের আনন্দে পুরনো বরফ কি গলছে? জবাবটা ‘হ্যাঁ’ হলেই সম্ভবত সবচেয়ে খুশি হবেন দেশের তামাম ক্রিকেট-অনুরাগী।


```