Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

‘আইপিএলে টাকা পাইনি, তাই পিএসএলে!’ ‘ট্রেন্ডে’র উলটোদিকে হাঁটার কারণ জানালেন অ্যাডাম জাম্পা

জাম্পার দ্বিতীয় যুক্তি আরও গুরুত্বপূর্ণ। তাঁর বক্তব্য, আইপিএল প্রায় দু’মাসের টুর্নামেন্ট। এত দীর্ঘ সময় দিতে হলে আর্থিক দিক থেকেও তা ‘সঙ্গত’ হতে হবে।

‘আইপিএলে টাকা পাইনি, তাই পিএসএলে!’ ‘ট্রেন্ডে’র উলটোদিকে হাঁটার কারণ জানালেন অ্যাডাম জাম্পা

অ্যাডাম জাম্পা

রূপক মিশ্র

শেষ আপডেট: 1 April 2026 14:37

দ্য ওয়াল ব্যুরো: আইপিএল (IPL 2026) মানেই টাকা, গ্ল্যামার, প্রতিযোগিতা—সব মিলিয়ে বিশ্বের সবচেয়ে বড় টি-২০ লিগ। সেখানে খেলতে চান প্রায় সমস্ত ক্রিকেটার। কিন্তু উল্টো পথ হাঁটলেন অস্ট্রেলিয়ার স্পিনার অ্যাডাম জাম্পা (Adam Zampa)। এবারের আইপিএল নিলামে নামই লেখাননি তিন। বরং খেলছেন পাকিস্তান সুপার লিগে (PSL)। সাম্প্রতিক সময়ে একাধিক ক্রিকেটার পিএসএল ছেড়ে আইপিএলে এসেছেন (দাসুন শনকা, ব্লেসিং মুজারাবানি)। কিন্তু জাম্পা বিপরীতপন্থী। কেন এই সিদ্ধান্ত? খোলসা করলেন নিজেই।

‘আমার স্কিলসেটের দাম নেই’

জাম্পার বক্তব্য একেবারে সাদামাটা, পরিষ্কার। তাঁর মতে, লেগ-স্পিনারের চাহিদা আইপিএলে ততটা নেই। বলেন, ‘আমার স্কিলসেটের ক্রিকেটাররা আইপিএলে তেমন টাকা পায় না। অন্য ধরনের প্লেয়ারদের তুলনায় আমরা অনেকটা পিছিয়ে।’

আইপিএলে চারজন বিদেশি খেলোয়াড়ের সীমারেখা থাকায় দলগুলো সাধারণত ব্যাটার, অলরাউন্ডার বা পেসারদের অগ্রাধিকার দেয়। স্পিনারদের ক্ষেত্রে ভারতীয়দের উপরই ভরসা রাখে বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি। তাই অস্ট্রেলীয় বোলারের যুক্তিকে ঠিক হেলাফেলা করা যায় না।

সময় বনাম পারিশ্রমিক

জাম্পার দ্বিতীয় যুক্তি আরও গুরুত্বপূর্ণ। তাঁর বক্তব্য, আইপিএল প্রায় দু’মাসের টুর্নামেন্ট। এত দীর্ঘ সময় দিতে হলে আর্থিক দিক থেকেও তা ‘সঙ্গত’ হতে হবে। তিনি বলেন, ‘যে সময়টা দিতে হয়, তার তুলনায় এই সিদ্ধান্ত আমার কাছে ঠিক মনে হয়নি।’অর্থাৎ, শুধু সুযোগ নয়, সময় ও পারিশ্রমিক—দুটো মিলিয়ে দেখেছেন। মজার বিষয়, এই সিদ্ধান্ত আগে থেকে ঠিক ছিল না। জাম্পার কথায়, ‘এক মাস আগেও ভাবিনি। হঠাৎ করেই সুযোগ আসে।’

আইপিএলে সুযোগ কম, পিএসএলে নতুন রাস্তা

জাম্পার আইপিএল কেরিয়ার খুব একটা দীর্ঘ নয়। রাইজিং পুনে সুপারজায়ান্টস (Rising Pune Supergiants), রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB), রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)—কয়েকটি দলে খেললেও নিয়মিত জায়গা পাননি। ২২ ম্যাচে ৩১ উইকেট—পরিসংখ্যান খারাপ নয়। কিন্তু কখনও এক মরসুমে ৬ ম্যাচের বেশি খেলেননি। এই পরিস্থিতিতে এবার অন্য রাস্তা বেছে নেওয়া। করাচি কিংসের (Karachi Kings) হয়ে খেলছেন পাকিস্তান সুপার লিগে।


```