Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!

ফের সার্জিক্যাল স্ট্রাইক পিএসএলে! মুজারাবানির পর আইপিএল-মুখী আরও এক তারকা

আইপিএলের আর্থিক শক্তির বিরুদ্ধে পিএসএলের টেক্কা দেওয়া কার্যত অসম্ভব। তার উপর চলতি মরসুমে দর্শকশূন্য স্টেডিয়াম ও সংক্ষিপ্ত ভেন্যু—পাকিস্তানের সামনে এখন কঠিন লড়াই।

ফের সার্জিক্যাল স্ট্রাইক পিএসএলে! মুজারাবানির পর আইপিএল-মুখী আরও এক তারকা

দাসুন শনকা

রূপক মিশ্র

শেষ আপডেট: 22 March 2026 18:31

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তান সুপার লিগ (PSL 2026) এখন দুই দিক থেকে চাপে। একদিকে জ্বালানি সংকটে দর্শকশূন্য স্টেডিয়াম, অন্যদিকে আইপিএলের টানে একের পর এক বিদেশি খেলোয়াড়ের বিদায়। আগেই চুক্তি ভেঙে বেরিয়ে কলকাতা নাইট রাইডার্সে সই করেছিলেন জিম্বাবোয়ের ব্লেসিং মুজারাবানি। এবার একই পথের পথিক আরও এক তারকা। লাহোর কালান্দারস ছেড়ে রাজস্থান রয়্যালসে (Rajasthan Royals) যোগ দিতে চলেছেন শ্রীলঙ্কার টি-২০ অধিনায়ক দাসুন শনকা (Dasun Shanaka)। পিটিআইয়ের খবর—স্যাম কারানের চোটের কারণে ‘রিপ্লেসমেন্ট’ হিসেবে তাঁকে নিচ্ছে রাজস্থান।

শনকার জার্নি

গত ডিসেম্বরে আইপিএলের মিনি নিলামে অবিক্রীত ছিলেন। তারপর পিএসএলে লাহোর কালান্দারসে সই করেন। এখন পিএসএল মাঝপথে রেখেই আইপিএলে পাড়ি দিচ্ছেন। নেপথ্যে রাজস্থান রয়্যালসে স্যাম কারানের (Sam Curran) চোট। যার জেরে পুরো মরসুম মিস করবেন। চেন্নাই সুপার কিংস থেকে রাজস্থানে আসা এই ইংরেজ পেসারের বদলি হিসেবে শনকা পুরোপুরি মানানসই—বাঁ-হাতি পেস বোলিং ও মিডল অর্ডারে ব্যাটিং, দুটোতেই দক্ষ। পিএসএলের সঙ্গে আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেই তিনি গুয়াহাটিতে রাজস্থান শিবিরে যোগ দেবেন বলে জানা যাচ্ছে।

বিশ্বকাপে কেমন খেলেছিলেন?

সদ্যসমাপ্ত টি-২০ বিশ্বকাপে শ্রীলঙ্কাকে সুপার এইটে নিয়ে যান অভিজ্ঞ অধিনায়ক। নিজেও দুর্দান্ত খেলেন—৮ ম্যাচে ১৬৫ রান। তার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে ৩১ বলে ৭৬ রানে অপরাজিত ইনিংস ছিল টুর্নামেন্টের অন্যতম সেরা পারফরম্যান্স। বল হাতে তিন উইকেটও নিয়েছেন। মূলত, এই ফর্ম দেখেই রাজস্থান আগ্রহী হয়েছে বলে মনে করা হচ্ছে।

পিএসএলের ক্ষত বাড়ছে

শনকার এই প্রস্থান পিএসএলের জন্য বড় ধাক্কা। এর আগে জিম্বাবোয়ের পেসার ব্লেসিং মুজারাবানি (Blessing Muzarabani) পিএসএল ছেড়ে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছিলেন মুস্তাফিজুর রহমানের বিকল্প হিসেবে। এবার লঙ্কান অধিনায়ক! যা দেখে প্রাক্তন পাকিস্তানি পেসার শোয়েব আখতার সাবধান করে দিয়েছেন—বারবার এই ধরনের ঘটনা পিএসএলের মানও নামিয়ে দেবে, কমবে আকর্ষণও!

উল্লেখ্য, আইপিএলের আর্থিক শক্তির বিরুদ্ধে পিএসএলের টেক্কা দেওয়া কার্যত অসম্ভব। তার উপর চলতি মরসুমে দর্শকশূন্য স্টেডিয়াম ও সংক্ষিপ্ত ভেন্যু—পাকিস্তানের সামনে এখন কঠিন লড়াই।


```